দেশের আলোচিত ই-কমার্স প্রতিষ্ঠান ইভ্যালির সাতটি o গাড়ি নিলামে তোলা হচ্ছে। ইভ্যালির ব্যবস্থাপনায় হাইকোর্ট গঠিত বোর্ডের সদস্য ও প্রতিষ্ঠানটির বর্তমান ব্যবস্থাপনা পরিচালক মো. মাহবুব কবীর আজ বৃহস্পতিবার এক বিজ্ঞপ্তিতে এ নিলাম আহ্বান করেছেন। আগামী ১০ ফেব্রুয়ারি গাড়িগুলোর নিলাম হবে। নিলাম বিজ্ঞপ্তিতে দেখা গেছে, ইভ্যালির মালিকানাধীন একটি রেঞ্জ রোভার, একটি টয়োটা প্রিউস, একটি টয়োটা সি এইচ আর, দুটি টয়োটা এক্সিও, একটি হোন্ডা ভেজেল ও একটি টয়োটা মাইক্রোবাস আপাতত নিলামে তোলা হয়েছে। এসব গাড়ির ন্যূনতম নিলাম মূল্যও উল্লেখ করা হয়েছে বিজ্ঞপ্তিতে। ২০২০ সালে তৈরি রেঞ্জ রোভারের ন্যূনতম নিলাম মূল্য এক কোটি ৬০ লাখ টাকা উল্লেখ করা হয়েছে। এছাড়া টয়োটা প্রিউসের ন্যূনতম দর ১৩ লাখ ৫০ হাজার, টয়োটা সিএইচআর দর ১৮ লাখ, টয়োটা এক্সিওর প্রতিটির দর ৯ লাখ ১৮ হাজার, হোন্ডা ভেজেলের দর ১৬ লাখ ও টয়োটা মাইক্রোবাসের ন্যূনতম দর ১২ লাখ টাকা ধরা হয়েছে। আগ্রহী ব্যক্তি বা প্রতিষ্ঠান ইভ্যালির ধানমন্ডির উইন্সকোর্ট অফিস থেকে এ নিলামের নিবন্ধন কার্ড নিতে পারবেন। ৬ ফেব্রুয়ারি থেকে ৯ ফেব্রুয়ারি পর্যন্ত নিলামের দরপত্র জমা দেওয়া যাবে। ৫ ...
ভারতের কর্ণাটক রাজ্যে তার জন্ম। সৃষ্টিকর্তা তাকে অপরূপ সৌন্দর্যে সাজিয়ে সৃষ্টি করেছেন। সেই সৌন্দর্যে এখন তিনি মুগ্ধ করছেন সবাইকে। গেলো বছরই খ্যাতি পেয়েছেন ভারতের ‘জাতীয় ক্রাশ’ হিসেবে। হ্যাঁ তিনি রাশমিকা মান্দানা। তেলেগু ও কন্নড় সিনেমার জনপ্রিয় এই অভিনেত্রী ভারত ছাড়িয়ে আন্তর্জাতিক অঙ্গনেও পরিচিতি পেয়েছেন। কাজ শুরু করেছেন বলিউডেও। এবার রাশমিকার আত্মপ্রকাশ হচ্ছে তামিল সিনেমায়। ‘সুলতান’ নামের একটি তামিল সিনেমায় কাজ করছেন তিনি। এই সিনেমার ইস্যুতেই রাশমিকা জানালেন, তিনি তামিলনাডুর ছেলেকে বিয়ে করতে চান। একটি ভারতীয় সংবাদমাধ্যমকে দেওয়া সাক্ষাৎকারে রাশমিকা মান্দানা বলেন, ‘আমি সত্যিই তামিলনাড়ুর সংস্কৃতি এবং খাবারের প্রতি আকৃষ্ট হয়েছি। বিশেষ করে তামিলনাড়ুর খাবারের প্রেমে পড়েছি। এটি সত্যই সুস্বাদু। আশা করি, কোন তামিল ছেলেকে বিয়ে করব এবং তামিলনাড়ুর পুত্রবধূ হয়ে উঠব।’ উল্লেখ্য, কিছু দিন আগেই বিজয় দেবারাকোন্ডার সঙ্গে রাশমিকার প্রেমের গুঞ্জন শোনা গিয়েছিল। একাধিকবার তাদেরকে একান্তে দেখাও গিয়েছিল। তবে তারা প্রেমের বিষয়ে কিছুই জানাননি। তাই এখন দেখার পালা, রাশমিকা শেষ পর্যন্ত কার গলে মালা পরান।