দেশের আলোচিত ই-কমার্স প্রতিষ্ঠান ইভ্যালির সাতটি o গাড়ি নিলামে তোলা হচ্ছে। ইভ্যালির ব্যবস্থাপনায় হাইকোর্ট গঠিত বোর্ডের সদস্য ও প্রতিষ্ঠানটির বর্তমান ব্যবস্থাপনা পরিচালক মো. মাহবুব কবীর আজ বৃহস্পতিবার এক বিজ্ঞপ্তিতে এ নিলাম আহ্বান করেছেন। আগামী ১০ ফেব্রুয়ারি গাড়িগুলোর নিলাম হবে। নিলাম বিজ্ঞপ্তিতে দেখা গেছে, ইভ্যালির মালিকানাধীন একটি রেঞ্জ রোভার, একটি টয়োটা প্রিউস, একটি টয়োটা সি এইচ আর, দুটি টয়োটা এক্সিও, একটি হোন্ডা ভেজেল ও একটি টয়োটা মাইক্রোবাস আপাতত নিলামে তোলা হয়েছে। এসব গাড়ির ন্যূনতম নিলাম মূল্যও উল্লেখ করা হয়েছে বিজ্ঞপ্তিতে। ২০২০ সালে তৈরি রেঞ্জ রোভারের ন্যূনতম নিলাম মূল্য এক কোটি ৬০ লাখ টাকা উল্লেখ করা হয়েছে। এছাড়া টয়োটা প্রিউসের ন্যূনতম দর ১৩ লাখ ৫০ হাজার, টয়োটা সিএইচআর দর ১৮ লাখ, টয়োটা এক্সিওর প্রতিটির দর ৯ লাখ ১৮ হাজার, হোন্ডা ভেজেলের দর ১৬ লাখ ও টয়োটা মাইক্রোবাসের ন্যূনতম দর ১২ লাখ টাকা ধরা হয়েছে। আগ্রহী ব্যক্তি বা প্রতিষ্ঠান ইভ্যালির ধানমন্ডির উইন্সকোর্ট অফিস থেকে এ নিলামের নিবন্ধন কার্ড নিতে পারবেন। ৬ ফেব্রুয়ারি থেকে ৯ ফেব্রুয়ারি পর্যন্ত নিলামের দরপত্র জমা দেওয়া যাবে। ৫ ...
জেরুজালামের আল আকসা মসজিদে ইসরাইলের হামলাকে ‘জঘন্য’ উল্লেখ করে ফিলিস্তিনিদের সঙ্গে একাত্মতা প্রকাশ করেছেন তুরস্কের প্রেসিডেন্ট রিসেপ তাইপ এরদোয়ান। ইসরাইলকে সন্ত্রাসী রাষ্ট্র উল্লেখ করে শনিবার (০৮ মে) এরদোয়ান টুইটারে লিখেন, ‘আমাদের প্রথম কিবলা আল আকসা মসজিদে ইসরাইলের জঘন্য হামলার তীব্র নিন্দা জানাই। দুর্ভাগ্যক্রমে প্রতি রমজানে ইসরাইল এই হামলা চালায়।’ এরদোয়ান আরও লেখেন , ‘একজন তুরস্কের নাগরিক হিসেবে যে কোনো পরিস্থিতে আমরা ফিলিস্তিনি ভাই-বোনদের পাশে দাঁড়াব।’এছাড়া শনিবার এক অনুষ্ঠানে তিনি বলেন, ‘ইসরাইল নিষ্ঠুর ও সন্ত্রাসবাদী রাষ্ট্র। তারা ক্রমাগত মুসলমানদের ওপর আক্রমণ চালাচ্ছে।’ তিনি আরও বলেন, ‘আমি জাতিসংঘ এবং সব মুসলিম সংগঠনকে এই গুরুতর অন্যায়ের বিরুদ্ধে দাঁড়ানোর জন্য আহবান জানাচ্ছি।’এদিকে জেরুজালেমের পবিত্র আল-আকসা মসজিদের কাছে দ্বিতীয় রাতের মতো পুলিশ এবং ফিলিস্তিনিদের ব্যাপক সংঘর্ষ হয়েছে বলে জানিয়েছে আন্তর্জাতিক সংবাদমাধ্যম বিবিসি এবং আল-জাজিরা। এতে অনেক মানুষ আহত হয়েছে বলে জানিয়েছে আন্তর্জাতিক গণমাধ্যমগুলো। বিবিসি জানায়, বিক্ষোভকারীরা পুলিশকে লক্ষ্য করে ইটপাটকেল ছুড়েছে এবং পুরন...