দেশের আলোচিত ই-কমার্স প্রতিষ্ঠান ইভ্যালির সাতটি o গাড়ি নিলামে তোলা হচ্ছে। ইভ্যালির ব্যবস্থাপনায় হাইকোর্ট গঠিত বোর্ডের সদস্য ও প্রতিষ্ঠানটির বর্তমান ব্যবস্থাপনা পরিচালক মো. মাহবুব কবীর আজ বৃহস্পতিবার এক বিজ্ঞপ্তিতে এ নিলাম আহ্বান করেছেন। আগামী ১০ ফেব্রুয়ারি গাড়িগুলোর নিলাম হবে। নিলাম বিজ্ঞপ্তিতে দেখা গেছে, ইভ্যালির মালিকানাধীন একটি রেঞ্জ রোভার, একটি টয়োটা প্রিউস, একটি টয়োটা সি এইচ আর, দুটি টয়োটা এক্সিও, একটি হোন্ডা ভেজেল ও একটি টয়োটা মাইক্রোবাস আপাতত নিলামে তোলা হয়েছে। এসব গাড়ির ন্যূনতম নিলাম মূল্যও উল্লেখ করা হয়েছে বিজ্ঞপ্তিতে। ২০২০ সালে তৈরি রেঞ্জ রোভারের ন্যূনতম নিলাম মূল্য এক কোটি ৬০ লাখ টাকা উল্লেখ করা হয়েছে। এছাড়া টয়োটা প্রিউসের ন্যূনতম দর ১৩ লাখ ৫০ হাজার, টয়োটা সিএইচআর দর ১৮ লাখ, টয়োটা এক্সিওর প্রতিটির দর ৯ লাখ ১৮ হাজার, হোন্ডা ভেজেলের দর ১৬ লাখ ও টয়োটা মাইক্রোবাসের ন্যূনতম দর ১২ লাখ টাকা ধরা হয়েছে। আগ্রহী ব্যক্তি বা প্রতিষ্ঠান ইভ্যালির ধানমন্ডির উইন্সকোর্ট অফিস থেকে এ নিলামের নিবন্ধন কার্ড নিতে পারবেন। ৬ ফেব্রুয়ারি থেকে ৯ ফেব্রুয়ারি পর্যন্ত নিলামের দরপত্র জমা দেওয়া যাবে। ৫ ...
তারকাদের ধর্ম পালন নিয়ে তাদের ভক্তদের অনেক কৌতূহল। মুসলিম তারকারাও রোজা রাখেন। রোজা নিয়ে শুটিং করেন, ব্যস্ত থাকেন নানা রকম ধর্মীয় প্রার্থনায়। আর সবার মতো তাদেরও আছে রোজা রাখার অনেক মজার স্মৃতি। তাদের ভিড়ে জনপ্রিয় অভিনেত্রী নুসরাত ফারিয়া জাগোনিউজকে জানিয়েছেন শৈশবের রোজা, ইফতার ও সেহরি নিয়ে মধুর স্মৃতি কথা। নুসরাত ফারিয়া বলেন, রমজান মাস এলেই ছোটবেলার কথা বেশি বেশি মনে পড়ে তার। কতই না মধুর ছিল সেই সময়গুলো। এমনিতে রোজায় সবাই চেষ্টা করেন একটু ভিন্ন রকম খাবারের আয়োজন করতে৷ তাদের বাসাতেও ব্যতিক্রম হতো না। সেসব খাবার চেকে দেখার আনন্দটাই ছিলো দারুণ। খুব উপভোগ করতেন ফারিয়া। ‘তবে যত রকমের খাবারই রান্না করা হোক না কেন মা সব সময় একটি ডিম ভাজি করতেন। আমি ও আমার বোন সেহরির সময় খাবার শুরু করার আগেই ডিম ভাজি খেতাম। রোজা রাখতে পারতাম আর না পারতাম সেহরি আমার খাওয়া হতোই, মিস করতাম না’- জানান নুসরাত ফারিয়া। তিনি আরও বলেন, ‘এসব বিষয় এখন স্মৃতি। এখন তো রোজা রাখার চেষ্টা করি। আল্লাহ’র কাছে প্রার্থনা করি এবারের সবগুলো রোজা যেন রাখতে পারি। সময় বের করবো বাড়তি ইবাদতের জন্য।’ এদিকে, নুসরাত ফারিয়ার উপস্থাপনায় আজ বৃ...