দেশের আলোচিত ই-কমার্স প্রতিষ্ঠান ইভ্যালির সাতটি o গাড়ি নিলামে তোলা হচ্ছে। ইভ্যালির ব্যবস্থাপনায় হাইকোর্ট গঠিত বোর্ডের সদস্য ও প্রতিষ্ঠানটির বর্তমান ব্যবস্থাপনা পরিচালক মো. মাহবুব কবীর আজ বৃহস্পতিবার এক বিজ্ঞপ্তিতে এ নিলাম আহ্বান করেছেন। আগামী ১০ ফেব্রুয়ারি গাড়িগুলোর নিলাম হবে। নিলাম বিজ্ঞপ্তিতে দেখা গেছে, ইভ্যালির মালিকানাধীন একটি রেঞ্জ রোভার, একটি টয়োটা প্রিউস, একটি টয়োটা সি এইচ আর, দুটি টয়োটা এক্সিও, একটি হোন্ডা ভেজেল ও একটি টয়োটা মাইক্রোবাস আপাতত নিলামে তোলা হয়েছে। এসব গাড়ির ন্যূনতম নিলাম মূল্যও উল্লেখ করা হয়েছে বিজ্ঞপ্তিতে। ২০২০ সালে তৈরি রেঞ্জ রোভারের ন্যূনতম নিলাম মূল্য এক কোটি ৬০ লাখ টাকা উল্লেখ করা হয়েছে। এছাড়া টয়োটা প্রিউসের ন্যূনতম দর ১৩ লাখ ৫০ হাজার, টয়োটা সিএইচআর দর ১৮ লাখ, টয়োটা এক্সিওর প্রতিটির দর ৯ লাখ ১৮ হাজার, হোন্ডা ভেজেলের দর ১৬ লাখ ও টয়োটা মাইক্রোবাসের ন্যূনতম দর ১২ লাখ টাকা ধরা হয়েছে। আগ্রহী ব্যক্তি বা প্রতিষ্ঠান ইভ্যালির ধানমন্ডির উইন্সকোর্ট অফিস থেকে এ নিলামের নিবন্ধন কার্ড নিতে পারবেন। ৬ ফেব্রুয়ারি থেকে ৯ ফেব্রুয়ারি পর্যন্ত নিলামের দরপত্র জমা দেওয়া যাবে। ৫ ...
ইলিশ মাছের নাম শুনলেই সরষে ইলিশ, ইলিশ পোলাও, ইলিশ ভাজা এই মজাদার খাবারের নামগুলো আসে। আর নামের সাথে সাথে অজান্তেই জিবে জল এসে যায়। আপামর বাঙালির প্রিয় মাছ ইলিশ। বাংলার ঘরে ঘরে ইলিশের রকমারি রান্না হয়। পহেলা বৈশাখে তো পান্তা ইলিশ ছাড়া অনেকেই কিছু ভাবতেই পারেন না। ইলিশ মাছ বাঙ্গালীর ঐতিহ্যের সাথে রন্দ্রে রন্দ্রে মিশে গেছে। ২০১৭-এ বাংলাদেশের ইলিশ মাছ ভৌগোলিক নির্দেশক বা জিআই পণ্য হিসেবে স্বীকৃতি পায়। সমুদ্রে ও নদীতে থাকা এই মাছ যেমন সুস্বাদু, তেমনি পুষ্টিগুণেও ভরপুর। সম্মানিত সুধি পুষ্টি বাড়ির আজকের আয়জনে থাকছে ইলিশ মাছের ইতিহাস, ঐতিহ্য, জীবন বৈচিত্র্য, আহরণ ও রান্নার পদ্মতি নিয়ে একটি তথ্য বহুল প্রতিবেদন। আশা করি অনেক অজানা তথ্য জানতে পারবেন। ইলিশের নামকরন বাংলাদেশে ইলিশকে ইলিশ মাছ, ইলিশ, পদ্মা ইলিশ, জাটকা এমনকি দেশের কোনো কোনো এলাকায় ইলিশকে ইলশা মাছও বলা হয়ে থাকে। ইলিশ বাংলা দেশের জাতীয় মাছ। বাংলা ছাড়াও ভারতের আসামের ভাষায় ইলিশ শব্দটি পাওয়া যায়। ওড়িয়া ভাষায় একে বলা হয় ইলিশি। তেলেগু ভাষায় ইলিশকে বলা হয় পোলাসা। পাকিস্তানের সিন্ধু ভাষায় এর নাম পাল্লা। বার্মিজরা ইলিশকে বলে সালাঙ...