দেশের আলোচিত ই-কমার্স প্রতিষ্ঠান ইভ্যালির সাতটি o গাড়ি নিলামে তোলা হচ্ছে। ইভ্যালির ব্যবস্থাপনায় হাইকোর্ট গঠিত বোর্ডের সদস্য ও প্রতিষ্ঠানটির বর্তমান ব্যবস্থাপনা পরিচালক মো. মাহবুব কবীর আজ বৃহস্পতিবার এক বিজ্ঞপ্তিতে এ নিলাম আহ্বান করেছেন। আগামী ১০ ফেব্রুয়ারি গাড়িগুলোর নিলাম হবে। নিলাম বিজ্ঞপ্তিতে দেখা গেছে, ইভ্যালির মালিকানাধীন একটি রেঞ্জ রোভার, একটি টয়োটা প্রিউস, একটি টয়োটা সি এইচ আর, দুটি টয়োটা এক্সিও, একটি হোন্ডা ভেজেল ও একটি টয়োটা মাইক্রোবাস আপাতত নিলামে তোলা হয়েছে। এসব গাড়ির ন্যূনতম নিলাম মূল্যও উল্লেখ করা হয়েছে বিজ্ঞপ্তিতে। ২০২০ সালে তৈরি রেঞ্জ রোভারের ন্যূনতম নিলাম মূল্য এক কোটি ৬০ লাখ টাকা উল্লেখ করা হয়েছে। এছাড়া টয়োটা প্রিউসের ন্যূনতম দর ১৩ লাখ ৫০ হাজার, টয়োটা সিএইচআর দর ১৮ লাখ, টয়োটা এক্সিওর প্রতিটির দর ৯ লাখ ১৮ হাজার, হোন্ডা ভেজেলের দর ১৬ লাখ ও টয়োটা মাইক্রোবাসের ন্যূনতম দর ১২ লাখ টাকা ধরা হয়েছে। আগ্রহী ব্যক্তি বা প্রতিষ্ঠান ইভ্যালির ধানমন্ডির উইন্সকোর্ট অফিস থেকে এ নিলামের নিবন্ধন কার্ড নিতে পারবেন। ৬ ফেব্রুয়ারি থেকে ৯ ফেব্রুয়ারি পর্যন্ত নিলামের দরপত্র জমা দেওয়া যাবে। ৫ ...
জাতীয় চলচ্চিত্র পুরস্কার প্রাপ্ত অভিনেত্রী নুসরাত ইমরোজ তিশা। বর্তমানে সরকারি অনুদানে নির্মিতব্য প্রদীপ ঘোষের পরিচালনায় ‘ভালোবাসা প্রীতিলতা’ নামে ছবির শুটিং করছেন তিনি। এ বিষয়ে তিশা জানান, সাড়ে সাত মাসের মতো আমি কাজ থেকে দূরে ছিলাম। নিজের সুরক্ষার পাশাপাশি পরিবারের সুরক্ষার কথা ভেবে কাজ করার সাহস পাইনি। কারণ আমার মা, শ্বশুর, স্বামী, ননদ, দেবর সবাইকে নিয়ে একসঙ্গে থাকি। সবদিক ভেবেচিন্তেই বিরতি নিয়েছিলাম। ঘরে থেকেও যে কাজ না করে বসে ছিলাম তা কিন্তু নয়। সবাইকে বলেছি, আমি মনে হয় বিয়ের পর এই প্রথম সংসার করলাম। হাহাহাহা…! হাসি থামিয়ে অভিনেত্রী বললেন, আসলে বিয়ের পরদিন থেকে কাজ শুরু করেছিলাম। দেশের বাইরে গেলেও ফেস্টিভ্যাল বা বিভিন্ন কাজে যাওয়া হয়। কিন্তু একজন গৃহিণী সংসারের কাজটা এই সাড়ে সাতমাসে আমি করেছি। ঘর গোছানো, দেয়াল রঙ করাসহ ঘরে অনেক এক্সপেরিমেন্টাল কাজ করেছি। নিজেকে নতুন করে চেনার চেষ্টা করেছি। ছোট ছোট হাতের কাজ, কুটির শিল্পের কাজ করেছি। আমার ছোট বারান্দায় করলা, টমেটো গাছ, বিভিন্ন শাক লাগিয়েছি। সেগুলো রান্না করেছি। এটা গৃহিণী হিসেবে আমার চমৎকার অভিজ্ঞতা। নিজের স্বামীর সম্পর্ক...