দেশের আলোচিত ই-কমার্স প্রতিষ্ঠান ইভ্যালির সাতটি o গাড়ি নিলামে তোলা হচ্ছে। ইভ্যালির ব্যবস্থাপনায় হাইকোর্ট গঠিত বোর্ডের সদস্য ও প্রতিষ্ঠানটির বর্তমান ব্যবস্থাপনা পরিচালক মো. মাহবুব কবীর আজ বৃহস্পতিবার এক বিজ্ঞপ্তিতে এ নিলাম আহ্বান করেছেন। আগামী ১০ ফেব্রুয়ারি গাড়িগুলোর নিলাম হবে। নিলাম বিজ্ঞপ্তিতে দেখা গেছে, ইভ্যালির মালিকানাধীন একটি রেঞ্জ রোভার, একটি টয়োটা প্রিউস, একটি টয়োটা সি এইচ আর, দুটি টয়োটা এক্সিও, একটি হোন্ডা ভেজেল ও একটি টয়োটা মাইক্রোবাস আপাতত নিলামে তোলা হয়েছে। এসব গাড়ির ন্যূনতম নিলাম মূল্যও উল্লেখ করা হয়েছে বিজ্ঞপ্তিতে। ২০২০ সালে তৈরি রেঞ্জ রোভারের ন্যূনতম নিলাম মূল্য এক কোটি ৬০ লাখ টাকা উল্লেখ করা হয়েছে। এছাড়া টয়োটা প্রিউসের ন্যূনতম দর ১৩ লাখ ৫০ হাজার, টয়োটা সিএইচআর দর ১৮ লাখ, টয়োটা এক্সিওর প্রতিটির দর ৯ লাখ ১৮ হাজার, হোন্ডা ভেজেলের দর ১৬ লাখ ও টয়োটা মাইক্রোবাসের ন্যূনতম দর ১২ লাখ টাকা ধরা হয়েছে। আগ্রহী ব্যক্তি বা প্রতিষ্ঠান ইভ্যালির ধানমন্ডির উইন্সকোর্ট অফিস থেকে এ নিলামের নিবন্ধন কার্ড নিতে পারবেন। ৬ ফেব্রুয়ারি থেকে ৯ ফেব্রুয়ারি পর্যন্ত নিলামের দরপত্র জমা দেওয়া যাবে। ৫ ...
আজ ও বুধবার রাতের তাপমাত্রা আরো কিছুটা কমতে পারে এবং একই সঙ্গে দেশের কিছু অংশ আবারো শৈত্যপ্রবাহের কবলে পড়তে পারে বলে জানিয়েছে আবহাওয়া অধিদফতর। মঙ্গলবার সন্ধ্যায় প্রকাশিত আবহাওয়া পূর্বাভাসে এ তথ্য জানা গেছে। পূর্বাভাসে বলা হয়, সারাদেশের আবহাওয়া শুষ্ক থাকতে পারে। মধ্যরাত থেকে সকাল পর্যন্ত মাঝারী থেকে ঘন কুয়াশা পড়তে পারে। এছাড়া রাতের তাপমাত্রা সামন্য হ্রাস পাওয়ার সম্ভাবনা আছে এবং দিনের তাপমাত্রা প্রায় আপরিবর্তিত থাকতে পারে। আবহাওয়া অধিদফতর জানায়, মঙ্গলবার দেশে সর্বনিম্ন তাপমাত্রা বিরাজ করছে শ্রীমঙ্গলে— ৮ দশমিক ৩ ডিগ্রি সেলসিয়াস, যা গত দুদিনের মধ্যে সবচেয়ে কম। এছাড়া, মঙ্গলবার বিভাগীয় শহরগুলোর মধ্যে ঢাকায় ১৪, ময়মনসিংহে ১৩ দশমিক ২, চট্টগ্রামে ১৫, সিলেটে ১৩ দশমিক ৩, রাজশাহীতে ১১ দশমিক ২, রংপুরে ১১ দশমিক ৫, খুলনায় ১৪ দশমিক ৮ এবং বরিশালে ১১ দশমিক ৭ ডিগ্রি সেলসিয়াস তাপমাত্রা রেকর্ড করা হয়েছে। সারা দেশে তাপমাত্রা ৮ থেকে ১৫ ডিগ্রির মধ্যে অবস্থান করছে।