দেশের আলোচিত ই-কমার্স প্রতিষ্ঠান ইভ্যালির সাতটি o গাড়ি নিলামে তোলা হচ্ছে। ইভ্যালির ব্যবস্থাপনায় হাইকোর্ট গঠিত বোর্ডের সদস্য ও প্রতিষ্ঠানটির বর্তমান ব্যবস্থাপনা পরিচালক মো. মাহবুব কবীর আজ বৃহস্পতিবার এক বিজ্ঞপ্তিতে এ নিলাম আহ্বান করেছেন। আগামী ১০ ফেব্রুয়ারি গাড়িগুলোর নিলাম হবে। নিলাম বিজ্ঞপ্তিতে দেখা গেছে, ইভ্যালির মালিকানাধীন একটি রেঞ্জ রোভার, একটি টয়োটা প্রিউস, একটি টয়োটা সি এইচ আর, দুটি টয়োটা এক্সিও, একটি হোন্ডা ভেজেল ও একটি টয়োটা মাইক্রোবাস আপাতত নিলামে তোলা হয়েছে। এসব গাড়ির ন্যূনতম নিলাম মূল্যও উল্লেখ করা হয়েছে বিজ্ঞপ্তিতে। ২০২০ সালে তৈরি রেঞ্জ রোভারের ন্যূনতম নিলাম মূল্য এক কোটি ৬০ লাখ টাকা উল্লেখ করা হয়েছে। এছাড়া টয়োটা প্রিউসের ন্যূনতম দর ১৩ লাখ ৫০ হাজার, টয়োটা সিএইচআর দর ১৮ লাখ, টয়োটা এক্সিওর প্রতিটির দর ৯ লাখ ১৮ হাজার, হোন্ডা ভেজেলের দর ১৬ লাখ ও টয়োটা মাইক্রোবাসের ন্যূনতম দর ১২ লাখ টাকা ধরা হয়েছে। আগ্রহী ব্যক্তি বা প্রতিষ্ঠান ইভ্যালির ধানমন্ডির উইন্সকোর্ট অফিস থেকে এ নিলামের নিবন্ধন কার্ড নিতে পারবেন। ৬ ফেব্রুয়ারি থেকে ৯ ফেব্রুয়ারি পর্যন্ত নিলামের দরপত্র জমা দেওয়া যাবে। ৫ ...
সিলেটের গোলাপগঞ্জে প্রেমের ফাঁদে ফেলে ১৮ বছরের এক তরুণীকে গণধর্ষণের অভিযোগ উঠেছে। এ ঘটনায় প্রেমিকসহ অভিযুক্ত চারজনকে আটক করে পুলিশে দিয়েছেন স্থানীয়রা। এ সময় উদ্ধার করা হয়েছে ধর্ষণের শিকার তরুণীকে।এ ঘটনায় থানায় মামলা হয়েছে। ঘটনার পর আটক প্রেমিকসহ ৪ জনকে রোববার সিলেটের আদালতে প্রেরণ করা হয়েছে। জানা যায়, ধর্ষণের শিকার ওই তরুণীর সঙ্গে সম্প্রতি সিএনজি অটোরিকশাযোগে যাওয়ার সময় মুরাদপুরের আব্দুল হাকিম নামে এক যুবকের পরিচয় হয়। এক পর্যায়ে মোবাইল নাম্বারের মাধ্যমে তাদের মাঝে যোগাযোগ হয়। এরপর প্রায় দুই মাস উভয়পক্ষ মোবাইলে আলাপের মাধ্যমে তাদের মাঝে প্রেমের সম্পর্ক গড়ে তুলে। এ সম্পর্কের সূত্রে শনিবার প্রেমিকা তরুণীকে দেখা করার জন্য মুরাদপুর বাজারে আসতে বলে প্রেমিক। এরপর তরুণী মুরাদপুর বাজারে আসলে একটি সিএনজি অটোরিকশাযোগে তরুণীকে নিয়ে গণ্ডামারা গ্রামের চরোরাগোল্লা নামক টিলার পাশের জঙ্গলে নিয়ে যায় তারা। এ সময় পূর্বপরিকল্পনা অনুযায়ী প্রেমিক আব্দুল হাকিম বন্ধুদের ফোন দিয়ে ঘটনাস্থলে আসার কথা বলে। প্রেমিক আব্দুল হাকিমের ফোন পেয়ে অভিযুক্তরা ঘটনাস্থলে এসে ওই তরুণীকে জোরপূর্বক ধর্ষণ করে। পরে ভুক্তভোগী তরুণীর...