দেশের আলোচিত ই-কমার্স প্রতিষ্ঠান ইভ্যালির সাতটি o গাড়ি নিলামে তোলা হচ্ছে। ইভ্যালির ব্যবস্থাপনায় হাইকোর্ট গঠিত বোর্ডের সদস্য ও প্রতিষ্ঠানটির বর্তমান ব্যবস্থাপনা পরিচালক মো. মাহবুব কবীর আজ বৃহস্পতিবার এক বিজ্ঞপ্তিতে এ নিলাম আহ্বান করেছেন। আগামী ১০ ফেব্রুয়ারি গাড়িগুলোর নিলাম হবে। নিলাম বিজ্ঞপ্তিতে দেখা গেছে, ইভ্যালির মালিকানাধীন একটি রেঞ্জ রোভার, একটি টয়োটা প্রিউস, একটি টয়োটা সি এইচ আর, দুটি টয়োটা এক্সিও, একটি হোন্ডা ভেজেল ও একটি টয়োটা মাইক্রোবাস আপাতত নিলামে তোলা হয়েছে। এসব গাড়ির ন্যূনতম নিলাম মূল্যও উল্লেখ করা হয়েছে বিজ্ঞপ্তিতে। ২০২০ সালে তৈরি রেঞ্জ রোভারের ন্যূনতম নিলাম মূল্য এক কোটি ৬০ লাখ টাকা উল্লেখ করা হয়েছে। এছাড়া টয়োটা প্রিউসের ন্যূনতম দর ১৩ লাখ ৫০ হাজার, টয়োটা সিএইচআর দর ১৮ লাখ, টয়োটা এক্সিওর প্রতিটির দর ৯ লাখ ১৮ হাজার, হোন্ডা ভেজেলের দর ১৬ লাখ ও টয়োটা মাইক্রোবাসের ন্যূনতম দর ১২ লাখ টাকা ধরা হয়েছে। আগ্রহী ব্যক্তি বা প্রতিষ্ঠান ইভ্যালির ধানমন্ডির উইন্সকোর্ট অফিস থেকে এ নিলামের নিবন্ধন কার্ড নিতে পারবেন। ৬ ফেব্রুয়ারি থেকে ৯ ফেব্রুয়ারি পর্যন্ত নিলামের দরপত্র জমা দেওয়া যাবে। ৫ ...
টাইমস টিভি ডেস্কঃ শেষ সম্বল একটি গরু ও ভিক্ষা করে সঞ্চিত ২৫ হাজার টাকা স্থানীয় ইউপি মেম্বার আব্দুল জলিল মিয়াকে দিয়েও সরকারি আবাসন প্রকল্পের ঘর পাননি বলে অ’ভিযোগ করেছেন রংপুরের মিঠাপুকুরের শাল্টি গোপালপুর ইউনিয়নের ম’রিচবাড়ি গ্রামের ভিক্ষুক অন্ধ এনদা মিয়া। এছাড়াও গরু-ছাগল ও নগদ টাকা দিয়েও প্রধানমন্ত্রীর আবাসন প্রকল্পের ঘর না পাওয়ার অ’ভিযোগ জানিয়েছেন ওই গ্রামের কিছু প্রতিব’ন্ধী ও ছিন্নমূল মানুষ। ঘর দেবার কথা বলে তাদের কাছ থেকেও ওই ইউপি মেম্বার টাকা নিয়েছেন বলে অ’ভিযোগ ভুক্তভোগীদের। ম’রিচবাড়ি এলাকার ভিক্ষুক অন্ধ এনদা মিয়া (৩০) বলেন, ‘আমি তো ভিক্ষুক, ভিক্ষা করে খাই। অন্যের জমিতে থাকি। ভিক্ষা করে একটা গরু কিনছিনু সেই গরুটাও জলিল মেম্বার সরকারের কাছ থেকে ঘর নিয়ে দেয়ার কথা বলে হামা’র কাছ থেকে নিয়ে গেছে ভাই। আমিতো চোখে দেখি না। আমা’র মায়ের কাছ থেকে ২৫ হাজার টাকাও নিয়েছে। হামাক ঘর তো দিল না, হামা’র গরুও নিলো টাকাও নিলো। আমি তোমা’র কাছোত বিচার চাই।’ একই এলাকার ম’র্জিনা খাতুন (৬০) বলেন, ‘বাবা মুই তো মানুষের বাড়িতে ঝিয়ের কাজ করে খাই। থাকি মানুষেরজমিতে। থাকার তো একনা মোর ঘরও নাই। সরকার থে...