দেশের আলোচিত ই-কমার্স প্রতিষ্ঠান ইভ্যালির সাতটি o গাড়ি নিলামে তোলা হচ্ছে। ইভ্যালির ব্যবস্থাপনায় হাইকোর্ট গঠিত বোর্ডের সদস্য ও প্রতিষ্ঠানটির বর্তমান ব্যবস্থাপনা পরিচালক মো. মাহবুব কবীর আজ বৃহস্পতিবার এক বিজ্ঞপ্তিতে এ নিলাম আহ্বান করেছেন। আগামী ১০ ফেব্রুয়ারি গাড়িগুলোর নিলাম হবে। নিলাম বিজ্ঞপ্তিতে দেখা গেছে, ইভ্যালির মালিকানাধীন একটি রেঞ্জ রোভার, একটি টয়োটা প্রিউস, একটি টয়োটা সি এইচ আর, দুটি টয়োটা এক্সিও, একটি হোন্ডা ভেজেল ও একটি টয়োটা মাইক্রোবাস আপাতত নিলামে তোলা হয়েছে। এসব গাড়ির ন্যূনতম নিলাম মূল্যও উল্লেখ করা হয়েছে বিজ্ঞপ্তিতে। ২০২০ সালে তৈরি রেঞ্জ রোভারের ন্যূনতম নিলাম মূল্য এক কোটি ৬০ লাখ টাকা উল্লেখ করা হয়েছে। এছাড়া টয়োটা প্রিউসের ন্যূনতম দর ১৩ লাখ ৫০ হাজার, টয়োটা সিএইচআর দর ১৮ লাখ, টয়োটা এক্সিওর প্রতিটির দর ৯ লাখ ১৮ হাজার, হোন্ডা ভেজেলের দর ১৬ লাখ ও টয়োটা মাইক্রোবাসের ন্যূনতম দর ১২ লাখ টাকা ধরা হয়েছে। আগ্রহী ব্যক্তি বা প্রতিষ্ঠান ইভ্যালির ধানমন্ডির উইন্সকোর্ট অফিস থেকে এ নিলামের নিবন্ধন কার্ড নিতে পারবেন। ৬ ফেব্রুয়ারি থেকে ৯ ফেব্রুয়ারি পর্যন্ত নিলামের দরপত্র জমা দেওয়া যাবে। ৫ ...
ইসরায়েলি পুলিশের হাতে আটক ফিলিস্তিনের কিশোর জাওয়াদ আব্বাসি। ছবি : সংগৃহীত পবিত্র নগরী জেরুজালেমে রুটি কিনতে যাওয়ার সময় সাইকেলে নিজ দেশের পতাকা ওড়ানোয় এক ফিলিস্তিনি কিশোরকে গাড়িচাপা দিয়েছে ইসরায়েলের পুলিশ। তাকে আটকও করা হয়েছে। মাথা-ঘাড়-পায়ে আঘাত পাওয়া শোর হাসপাতালে চিকিৎসাধীন। তুর্কি সংবাদমাধ্যম আনাদোলু এজেন্সি এ তথ্য জানিয়েছে। প্রতিবেদনে বলা হয়, ‘গত রোববার সন্ধ্যায় আল-আকসা মসজিদের দক্ষিণে সিলওয়ান জেলার একটি রাস্তায় জাওয়াদ আব্বাসি (১৫) নামে ওই ফিলিস্তিনি কিশোরকে গাড়ি চাপা দেয় পুলিশ। এ ঘটনায় ইসরায়েলি পুলিশ কেনো বক্তব্য দেয়নি।’ জাওয়াদ আব্বাসি বলেন, ‘রুটি কেনার জন্য আমি সাইকেল নিয়ে রাস্তায় বের হয়েছিলাম। আমার সাইকেলে পতাকা (ফিলিস্তিন) লাগানো ছিল। তা দেখেই ইসরায়েলের তিন পুলিশ আমাকে ধাওয়া করে।’ জাওয়াদ আরও বলেছে, ‘ইসরায়েলি পুলিশ আমাকে গাড়ি চাপা দিয়ে ফেলে দেয়। আমাকে ধরে নিয়ে মারধর করে। আমি মাথা-ঘাড়-পায়ে আঘাত পেয়েছি। তারা গুলি করতে পারে এটা ভেবে আমি খুব ভয় পাচ্ছিলাম।’ স্থানীয় হাদাসাহ হাসপাতালে চিকিৎসা নেওয়ার সময় ওই কিশোর বলেছে, ‘ইসরায়েলি পুলিশ আমাকে গ্রেপ্তার করে নিয়ে যাবে- এটা ভেবে খুব ভয় পাচ্ছ...