দেশের আলোচিত ই-কমার্স প্রতিষ্ঠান ইভ্যালির সাতটি o গাড়ি নিলামে তোলা হচ্ছে। ইভ্যালির ব্যবস্থাপনায় হাইকোর্ট গঠিত বোর্ডের সদস্য ও প্রতিষ্ঠানটির বর্তমান ব্যবস্থাপনা পরিচালক মো. মাহবুব কবীর আজ বৃহস্পতিবার এক বিজ্ঞপ্তিতে এ নিলাম আহ্বান করেছেন। আগামী ১০ ফেব্রুয়ারি গাড়িগুলোর নিলাম হবে। নিলাম বিজ্ঞপ্তিতে দেখা গেছে, ইভ্যালির মালিকানাধীন একটি রেঞ্জ রোভার, একটি টয়োটা প্রিউস, একটি টয়োটা সি এইচ আর, দুটি টয়োটা এক্সিও, একটি হোন্ডা ভেজেল ও একটি টয়োটা মাইক্রোবাস আপাতত নিলামে তোলা হয়েছে। এসব গাড়ির ন্যূনতম নিলাম মূল্যও উল্লেখ করা হয়েছে বিজ্ঞপ্তিতে। ২০২০ সালে তৈরি রেঞ্জ রোভারের ন্যূনতম নিলাম মূল্য এক কোটি ৬০ লাখ টাকা উল্লেখ করা হয়েছে। এছাড়া টয়োটা প্রিউসের ন্যূনতম দর ১৩ লাখ ৫০ হাজার, টয়োটা সিএইচআর দর ১৮ লাখ, টয়োটা এক্সিওর প্রতিটির দর ৯ লাখ ১৮ হাজার, হোন্ডা ভেজেলের দর ১৬ লাখ ও টয়োটা মাইক্রোবাসের ন্যূনতম দর ১২ লাখ টাকা ধরা হয়েছে। আগ্রহী ব্যক্তি বা প্রতিষ্ঠান ইভ্যালির ধানমন্ডির উইন্সকোর্ট অফিস থেকে এ নিলামের নিবন্ধন কার্ড নিতে পারবেন। ৬ ফেব্রুয়ারি থেকে ৯ ফেব্রুয়ারি পর্যন্ত নিলামের দরপত্র জমা দেওয়া যাবে। ৫ ...
রোমানা ইসলাম স্বর্ণা। মডেলিংয়ের মাধ্যমে ২০০৬ সালের শেষের দিকে শোবিজে নাম পা রাখেন। টেলিভিশন নাটকে অভিনয়ের পাশাপাশি সিনেমাতেও অভিনয় করেছেন তিনি। ২০১৬ সালে ‘রান আউট’ সিনেমায় দেখা গিয়েছিল তাকে। প্রতারণার অভিযোগে গত বৃহস্পতিবার (১১ মার্চ) বিকেলে রোমানা স্বর্ণাকে গ্রেফতার করে পুলিশ। সৌদি প্রবাসী কামরুল ইসলাম জুয়েলের অভিযোগের ভিত্তিতে মোহাম্মদপুরের লালমাটিয়া এলাকা থেকে তাকে গ্রেফতার করা হয়। গ্রেফতারের পর বেরিয়ে আসছে রোমানার বিরুদ্ধে বিভিন্ন তথ্য। তার নামে রীতিমতো অভিযোগের পাহাড় জমা হয়েছে থানায়। প্রবাসী কামরুল ইসলাম জুয়েল জানান, ২০১৮ সালে স্বর্ণার সঙ্গে পরিচয়। ২০১৯ সালের মার্চে বিয়ে হয় তাদের। সে সময় কাবিননামায় বিধবা বলে উল্লেখ করে স্বর্ণা। বিয়ের পর অর্থনৈতিক অসহায়ত্বের কথা বলে কামরুলের কাছে টাকা চায় এ অভিনেত্রী। তারপর প্রশাসন ও রাজনৈতিক গুরুত্বপূর্ণ ব্যক্তিদের দিয়ে ব্যবসা সম্প্রসারণের কথা বলে আরও টাকা চায়। ভুক্তভোগী কামরুল আরো জানান, রোমানা স্বর্ণার আগে সন্তানকে বিশ্ববিদ্যালয়ের পড়ানোর জন্যও টাকা নিয়েছে সে। স্বর্ণা সাড়ে পাঁচ লাখ টাকা দামের ঘড়ি, দুটি নতুন মডেলের আইফোন ব্যবহার করত। সেগুলো কিনে দ...