সরাসরি প্রধান সামগ্রীতে চলে যান

পোস্টগুলি

করোনাভাইরাস লেবেল থাকা পোস্টগুলি দেখানো হচ্ছে

ইভ্যালির ৭টি গাড়ি নিলামে

 দেশের আলোচিত ই-কমার্স প্রতিষ্ঠান ইভ্যালির সাতটি o গাড়ি নিলামে তোলা হচ্ছে। ইভ্যালির ব্যবস্থাপনায় হাইকোর্ট গঠিত বোর্ডের সদস্য ও প্রতিষ্ঠানটির বর্তমান ব্যবস্থাপনা পরিচালক মো. মাহবুব কবীর আজ বৃহস্পতিবার এক বিজ্ঞপ্তিতে এ নিলাম আহ্বান করেছেন। আগামী ১০ ফেব্রুয়ারি গাড়িগুলোর নিলাম হবে। নিলাম বিজ্ঞপ্তিতে দেখা গেছে, ইভ্যালির মালিকানাধীন একটি রেঞ্জ রোভার, একটি টয়োটা প্রিউস, একটি টয়োটা সি এইচ আর, দুটি টয়োটা এক্সিও, একটি হোন্ডা ভেজেল ও একটি টয়োটা মাইক্রোবাস আপাতত নিলামে তোলা হয়েছে। এসব গাড়ির ন্যূনতম নিলাম মূল্যও উল্লেখ করা হয়েছে বিজ্ঞপ্তিতে। ২০২০ সালে তৈরি রেঞ্জ রোভারের ন্যূনতম নিলাম মূল্য এক কোটি ৬০ লাখ টাকা উল্লেখ করা হয়েছে। এছাড়া টয়োটা প্রিউসের ন্যূনতম দর ১৩ লাখ ৫০ হাজার, টয়োটা সিএইচআর দর ১৮ লাখ, টয়োটা এক্সিওর প্রতিটির দর ৯ লাখ ১৮ হাজার, হোন্ডা ভেজেলের দর ১৬ লাখ ও টয়োটা মাইক্রোবাসের ন্যূনতম দর ১২ লাখ টাকা ধরা হয়েছে। আগ্রহী ব্যক্তি বা প্রতিষ্ঠান ইভ্যালির ধানমন্ডির উইন্সকোর্ট অফিস থেকে এ নিলামের নিবন্ধন কার্ড নিতে পারবেন। ৬ ফেব্রুয়ারি থেকে ৯ ফেব্রুয়ারি পর্যন্ত নিলামের দরপত্র জমা দেওয়া যাবে। ৫ ...

ভারতে করোনার টিকা না নিতে পালিয়ে বেড়াচ্ছে স্বাস্থ্যকর্মীরা

  ভারতে প্রায় এক সপ্তাহ আগে করোনাভাইরাস টিকাদান কর্মসূচি শুরু হয়েছে। এর আগে কোভিশিল্ড ও কোভ্যাক্সিন নামে দুটি টিকার অনুমোদন দেয় ভারত সরকার। এরপর ১৬ জানুয়ারি থেকে ভারতব্যাপী করোনা টিকাদান কর্মসূচি শুরু হয়। কিন্তু এরই মধ্যে দেশটিতে টিকা নেয়ার পর তিনজনের মৃ”ত্যু হয়েছে। এতেই আতঙ্কিত হয়ে পড়েছে দেশটির স্বাস্থ্যকর্মীরা। এখন টিকা না নিতে রীতিমতো পালিয়ে বেড়াচ্ছেন তারা। অক্সফোর্ড-অ্যাস্ট্রাজেনেকার করোনা টিকা ভারতে কোভিশিল্ড নামে প্রস্তুত করেছে সিরাম ইন্সটিটিউট। যেসব হাসপাতালে করোনা টিকা দেয়া হচ্ছে তারা জানিয়েছে, টিকা গ্রহীতাদের কোভিশিল্ড নিতেই বেশি আগ্রহ। কিন্তু কোভ্যাক্সিন নিতে তাদের আপত্তি রয়েছে। কোভ্যাক্সিন তৈরি করেছে ভারত বায়োটেক। টাইমস অব ইন্ডিয়া জানিয়েছে, দিল্লির ডাক্তারদের কোভ্যাক্সিন নিতে খুব একটা আগ্রহ নেই। কারণ এই টিকা কতটুকু কার্যকর তা নিয়ে ডাটা এখনও পর্যাপ্ত নয়। যাদের প্রতিরোধ ব্যবস্থা দুর্বল বা ওষুধ ব্যবহার করছেন তাদের কোভ্যাক্সিন না গত ১৯ জানুয়ারি ভারত বায়োটেক একটি ফ্যাক্টশিট প্রকাশ করে। এমনকি কোনও স্বাস্থ্যগত সমস্যা বা অ্যালার্জি আছে কিনা তাও আগে থেকে জানা...

করোনাভাইরাস: বৃষ্টিতে কি বিস্তার লাভ করতে পারে?

গত কয়েকদিনের তাপদাহের পর রাজধানীতে হয়ে গেল স্বস্তির বৃষ্টি।  সে সঙ্গে রয়েছে ঝড়ো হাওয়া ও বজ্রপাত। এদিকে করোনাভাইরাসের সংক্রমণ ঠেকাতে দেশজুড়ে চলছে সাধারণ ছুটি।  এর মধ্যেই একপশলা বৃষ্টি ভিজিয়েছে মাঠ, ঘাট, সড়ক, আঙিনা।  আবার  বৃষ্টিতে অনেককে ভিজতে দেখা গেছে।  সামাজিক দূরত্ব না মেনে অনেকে বৃষ্টিতে ভিজেছেন। একদিকে বৃষ্টি অন্যদিকে ওই সময় মানুষের হুড়মুড় করে রাস্তায় নেমে পড়ে দুরত্ব লঙ্ঘনের কারণে করোনার ঝুঁকি বাড়তে পারে বলে মনে করেন বিশেষজ্ঞরা। তারা বলছেন, নতুন হওয়ায় এখনো করোনাভাইরাস সম্পর্কে কারোরই গভীর ধারণা নেই।  গবেষণারও সুযোগ হয়নি।  ফলে বৃষ্টিতে এটি টিকে থাকবে না ধ্বংস হবে—সে বিষয়ে বৈজ্ঞানিক ব্যাখ্যা নেই। ভাইরোলজি বিশেষজ্ঞের মতে, এটি বাতাস থেকে মাটিতে পড়ার ফলে ধ্বংস অথবা আরো বেশি ছড়িয়ে পড়তে পারে। আবার পরিবেশের পরিবর্তনের কারণে এটি তার জিন পরিবর্তন করে রূপ বদলাতে পারে। ঢাকা মেডিক্যাল কলেজের ভাইরলজি বিভাগের বিভাগীয় প্রধান অধ্যাপক ড. সুলতানা শাহানা বানু রাইজিংবিডেকে বলেন, এতদিন ভাইরাসটি বাতাসে ছিল। বৃষ্টির ফলে এটি মাটিতে ড্রপ করবে।  এতদিন গ...

এসএসসি ও সমমানের ফল প্রকাশ যথাসময়ে

মহামারি আকার ধারণ করা করোনাভাইরাসের কারণে শিক্ষাব্যবস্থাসহ সবকিছু স্থবির হয়ে পড়লেও সদ্যসমাপ্ত এসএসসি ও সমমানের পরীক্ষার ফলাফল যথাসময়েই প্রকাশিত হবে। সংশ্লিষ্ট সূত্র ঢাকা টাইমসকে এই তথ্য নিশ্চিত করেছে। ঢাকা শিক্ষা বোর্ডের চেয়ারম্যান অধ্যাপক মু. জিয়াউল হক ঢাকা টাইমসকে বলেন, ‘ফলাফল দিতে দেরি হবে না । কারণ উত্তরপত্র তো পরীক্ষকরা বাড়িতে বসে দেখবেন। এখন শুধু ওএমআর পাঠাবে। এরইমধ্যে ৭০ ভাগ ওএমআর চলেও এসেছে। বাকিটাও চলে আসবে। তারপর আমরা স্ক্যানিং শুরু করব।’ গণপরিবহন বন্ধ থাকায় ফলাফলে বিলম্ব হওয়ার সুযোগ আছে কি না এমন প্রশ্নে তিনি বলেন, ‘১১ এপ্রিলের পরে গণপরিবহন চলাচল স্বাভাবিক কিংবা সীমিত আকারে চলাচল শুরু হবে। তাই এই কার্যক্রম সম্পন্ন করতে পারব।’ ফলাফল প্রকাশে দেরি হলে একাদশের ভর্তি পিছিয়ে যাবার আশঙ্কা রয়েছে। তবে সেটিও যথাসময়েই সম্পন্ন হবে বলে মনে করেন তিনি। ঢাকা বোর্ডের চেয়ারম্যান বলেন, ‘একাদশের ভর্তি জুন মাসের ৩০ তারিখ পর্যন্ত। সুতরাং জুন মাসের মধ্যেই একাদশের ভর্তি সম্পন্ন করতে পারব।’ গত ৩ ফেব্রুয়ারি এসএসসি ও সমমান পরীক্ষা শুরু হয়। ২৭ ফেব্রুয়ারি পর্যন্ত এসএসসি ও কারিগরির ...

কারোনা বাহকের কাছাকাছি গেলেই জানিয়ে দেবে অ্যাপ

ইসরাইলি এনজিও স্টার্ট-আপ ন্যাশন সেন্ট্রাল এর তৈরি ‘হ্যামাজেন’ নামে একটি অ্যাপ মার্চের শুরুতেই উদ্বোধন করেছে দেশটির স্বাস্থ্য মন্ত্রণালয়। মোবাইল ফোনে থাকা ওই অ্যাপটি আপনাকে জানিয়ে দেবে কভিড-১৯ আক্রান্ত কোনো রোগীর কাছাকাছি আপনি চলে এসেছেন কিনা। ফলে সতর্ক হয়ে আপনি ওই ব্যক্তির কাছ থেকে সরে যেতে পারবেন। রক্ষা পাওয়া যাবে বড় ধরণের ঝুঁকি থেকে। আর রোগীর সংস্পর্শে না গেলে অ্যাপ নিশ্চিত করবে ‘আপনি নিরাপদে আছেন, পরবর্তীতে কোনো তথ্য পাওয়া গেলে জানিয়ে দেয়া হবে।’ এই অ্যাপটি ইতিমধ্যে পাঁচ ভাষায় রূপান্তর হয়েছে। ১০ লাখ ব্যবহারকারী ডাউনলোড করেছেন।  দ্বিতীয় অ্যাপটি তৈরি করছে ইসরাইলি স্টার্ট-আপ ভোকালিস হেলথ। এ অ্যাপটি ব্যক্তির গলার আওয়াজ শুনে বলে দিতে পারবে তিনি করোনাভাইরাসে আক্রান্ত কিনা। দেশটির প্রতিরক্ষা মন্ত্রণালয় এ অ্যাপ তৈরিতে সহায়তা দিচ্ছে। ভোকালিস হেলথ এর সহপ্রতিষ্ঠাতা টাল ওয়েনডেরো বলেন, সময়ের সঙ্গে পাল্লা দিয়ে আমরা এ অ্যাপটি নিয়ে কাজ করছি। এই অ্যাপের মাধ্যমে বাড়িতে থাকা রোগীদেরও মনিটর করা যাবে। আশাকরি শিগগিরই এটি সবার জন্য উন্মুক্ত করা যাবে। সূত্র: এএফপি। 

করোনাভাইরাসে মৃতের সংখ্যা ২৪৭৪ ছাড়িয়েছে

করোনাভাইরাস চীনের হুবেই প্রদেশ থেকে ছড়িয়ে পড়া করোনাভাইরাসে এখন পর্যন্ত দুই হাজার ৪৭৪ জনের মৃত্যু হয়েছে। এর মধ্যে শুধুমাত্র চীনের মূল ভূখণ্ডেই মারা গেছে দুই হাজার ৪৪৪ জন। সেখানে নতুন করে আরও দু’জনের মৃত্যু হয়েছে। চীনে এখন পর্যন্ত করোনাভাইরাসে আক্রান্ত হয়েছে ৭৬ হাজার ৯৪৭ জন। এদের মধ্যে ২৩ হাজার ৩৬০ জন চিকিৎসা শেষে সুস্থ হয়ে বাড়ি ফিরেছে। অপরদিকে করোনাভাইরাসে আক্রান্ত ১১ হাজার ৪৭৭ জনের অবস্থা আশঙ্কাজনক। চীনে বাইরে এই ভাইরাসে আক্রান্ত হয়ে দ. কোরিয়ায় সাতজন, ইতালিতে তিনজন, জাপানের বিভিন্ন স্থানে তিনজন, অপরদিকে জাপানি প্রমোদতরী ডায়মন্ড প্রিন্সেসে তিনজন, হংকংয়ে দু’জন, ইরানে ৮ জন, তাইওয়ানে একজন, ফ্রান্সে একজন এবং ফিলিপাইনে একজনের মৃত্যু হয়েছে। চীনের মূল ভূখণ্ডের বাইরে সর্বোচ্চ মৃত্যুর ঘটনা ঘটেছে ইরানে। সেখানে এখন পর্যন্ত ৮ জনের মৃত্যুর খবর পাওয়া গেছে। রোববার নতুন করে আরও ১৫ জন করোনায় আক্রান্ত হয়েছে। ফলে এই ভাইরাসে মোট আক্রান্তের সংখ্যা ৪৩। ইরানে আক্রান্তের সংখ্যা বাড়তে থাকায় আতঙ্কে প্রতিবেশী তিন দেশ-আফগানিস্তান, পাকিস্তান এবং তুরস্ক ইরানের সঙ্গে তাদের সীমান্ত বন...

করোনাভাইরাসে মৃতের সংখ্যা বেড়ে ২৪৫৮

coronavirus  চীনে প্রাণঘাতী করোনাভাইরাসে মৃতের সংখ্যা বেড়ে ২ হাজার ৪৫৮ জনে দাঁড়িয়েছে। শনিবার একদিনে এ ভাইরাসে হুবেই প্রদেশে মৃত্যু হয়েছে আরও ৯৬ জনের। সবমিলিয়ে এই প্রদেশে করোনায় ২ হাজার ৩৪৬ জনের মৃত্যু হয়েছে। প্রদেশের স্বাস্থ্য কর্তৃপক্ষ এ তথ্য জানিয়েছে। এদিকে শনিবার আরও ৬৩০ জন করোনা আক্রান্ত রোগী শনাক্ত করা হয়েছে বলে নিশ্চিত করেছে হুবেই কর্তৃপক্ষ। সবমিলিয়ে প্রদেশটিতে ৬৪ হাজার ৮৪ জন করোনাভাইরাস আক্রান্ত রোগী শনাক্ত করা হয়েছে। করোনা আক্রান্ত ৪০ হাজার ১২৭ জন রোগীয় হাসপাতালে চিকিৎসাধীন, যাদের মধ্যে ১ হাজার ৮৪৫ জনের অবস্থা আশঙ্কজনক। আর ১৫ হাজার ২৯৯ জন চিকিৎসা নিয়ে বাড়ি ফিরেছেন। মার্কিন গণমাধ্যম সিএনএন জানিয়েছে, চীনের মূল ভূখণ্ডে করোনাভাইরাসে মৃতের সংখ্যা ২ হাজার ৪৪১ জন। চীনের মূল ভূখণ্ডের বাইরে ১৭ জনসহ মোট মৃতের সংখ্যা ২ হাজার ৪৫৮। এর মধ্যে ইরানে ৫ জনের, জাপানে ৩ জন এবং হংকং, ইতালি ও দক্ষিণ কোরিয়ায় দুজন করে মৃত্যু হয়েছে। তাইওয়ান, ফিলিপাইন ও ফ্রান্সে একজন করে করোনাভাইরাস আক্রান্ত রোগীর মৃত্যু হয়েছে। চীনের মূল ভূখণ্ডসহ বিশ্বব্যাপী করোনাভাইরাস আক্রান্ত রোগীর মোট সংখ্যা দাঁড়ি...

এই ব্লগটি থেকে জনপ্রিয় পোস্টগুলি

চুল পড়া কমাতে পেয়ারা পাতার জাদু

চুল পড়া নাকি স্বাভাবিক একটি ব্যাপার, এমনটাই বিশেষজ্ঞদের মত। তবে তা দিনে ১০০ টা পর্যন্ত। এর চেয়ে বেশিও হলে তা চিন্তার বিষয়। ঘন ঘন এমন চুল ওঠার ফলে চুলের গোছা পাতলা হয়ে যায়। মাথার তালুতে জায়গায় জায়গায় ফাঁকা হয়ে যেতে থাকে। অবহেলা এবং অযত্নের এমনটা হয়ে থাকে। এছাড়াও দূষণ, খাবারের সমস্যা, ঘুম কম হওয়া, দুশ্চিন্তা তো নিত্যদিনের সঙ্গী। এসব কারণেই মূলত অতিরিক্ত চুল পড়ার সমস্যা হয়ে থাকে। চুল ঝরে যাওয়া আসলে একেবারে প্রাকৃতিক একটি প্রক্রিয়া। চুল ঝরে যাবে এবং আবার নতুন চুল গজাবে, এটাই স্বাভাবিক। তবে অনেকেরই চুল খুব বেশি ঝরে যাচ্ছে। চুল পড়া কমাতে নিয়মিত চুলে তেল ব্যবহার করুন। সেই সঙ্গে ঘরোয়া একটি প্যাক ব্যবহার করতে পারেন। এতে চুল পড়া বন্ধের পাশাপাশি চুল সুন্দর ও মসৃণ হতে সহায়তা করবে। চুল পড়া বন্ধে পেয়ারা পাতার কার্যকারিতার কথা আমরা সবাই কমবেশি জানি। এটি চুল পড়া বন্ধে খুবই কার্যকরী। তাহলে চলুন জেনে নেয়া যাক কীভাবে ব্যবহার করবেন পেয়ারা পাতা- যা যা লাগবে: এক মুঠো পেয়ারা পাতা, পানি এক লিটার। একটি পাত্রে পানি জ্বাল দিতে দিন। পানি ফুটে আসা পর্যন্ত অপেক্ষা করুন। ফুটে এলে এতে পেয়ারা পাতা দিয়ে দিন। পেয়ারা পাত...

প্রেমের ফাঁ’দে ফে’লে ১০০ নারীর ভিডিও ধারণ করে ব্ল্যাকমেইল

অনলাইনে নিজেকে সরকারি কর্মকর্তা পরিচয়ে মেয়েদের সঙ্গে প্রেমের সম্পর্ক গড়ে তুলতেন। একপর্যায়ে নানা ছলনায় ভুলিয়ে তাদের সঙ্গে শারীরিক সম্পর্ক স্থাপন করে ভিডিও ধারণ করতেন।  এরপর আপত্তিকর সেসব ছবি পরিবারের কাছে ছড়িয়ে দেয়ার ভয় দেখিয়ে টাকা আদায় করেন। এভাবে গত ৮ বছরে প্রায় শতাধিক নারীর সঙ্গে সম্পর্ক গড়ে ব্ল্যাকমেইল করে লাখ লাখ টাকা হাতিয়েছেন বরিশালের বেলাল হোসেন। ডিজিটাল নিরাপত্তা আইনের মামলায় বেলালকে গ্রেফতারের পর পুলিশ বলছে, চল্লিশোর্ধ্ব নারীদের টার্গেট করতেন বেলাল। বেলালের ফোনে পাওয়া গেছে ৮ হাজার আপত্তিকর ছবির সন্ধান। তার এই প্রতারণা থেকে বাদ যায়নি তার স্বজনরাও। মাস তিনেক আগে রাজধানীর যাত্রাবাড়ির এক নারীর সঙ্গে বরিশালের বেলাল হোসেনের ফেসবুকে পরিচয় হয়। বিয়ের প্রলোভনে ওই নারীর গো’পন ছবি তুলে ব্ল্যাকমেইল করার অভিযোগে থানায় মামলা করেন ভুক্তভোগী নারী। পরে তাকে গ্রেফতার করা হয়। গোয়েন্দা মতিঝিল বিভাগ উপকমিশনার মোহাম্মদ আসাদুজ্জামান বলেন, জিজ্ঞাসাবাদে আমরা সত্যতা পেয়েছি। তার মোবাইলে এবং ইমো, ওয়াটসঅ্যাপে বিভিন্ন আপত্তিকর ছবি পেয়েছি। গত আট বছরে শতাধিক নারীর সঙ্গে প্রতারণা করেছেন। বেলাল মধ্যবয়সী নার...

আইএফআইসি ব্যাংকে অভিজ্ঞতা ছাড়াই চাকরি

আইএফআইসি ব্যাংক লিমিটেডে ‘ট্রেইনি অ্যাসিস্ট্যান্ট অফিসার (টিএও)’ পদে জনবল নিয়োগ দেওয়া হবে। আগ্রহীরা আগামী ১০ জুলাই পর্যন্ত আবেদন করতে পারবেlন। প্রতিষ্ঠানের নাম: আইএফআইসি ব্যাংক লিমিটেড পদের নাম: ট্রেইনি অ্যাসিস্ট্যান্ট অফিসার (টিএও) পদসংখ্যা: নির্ধারিত নয় শিক্ষাগত যোগ্যতা: স্নাতক। তৃতীয় শ্রেণি/বিভাগ গ্রহণযোগ্য নয় অভিজ্ঞতা: প্রযোজ্য নয় দক্ষতা: ব্যবস্থাপনা ও যোগাযোগে দক্ষ হতে হবে বেতন: ২৮,৩৭০-৩৫,৯৯০ টাকা চাকরির ধরন: অস্থায়ী প্রবেশনকাল: ০১ বছর প্রার্থীর ধরন: নারী-পুরুষ বয়স: ১০ জুলাই ২০২১ তারিখে ৩০ বছর কর্মস্থল: যেকোনো স্থান আবেদনের নিয়ম: আগ্রহীরা www.career.ificbankbd.com এর মাধ্যমে আবেদন করতে পারবেন। আবেদনের শেষ সময়: ১০ জুলাই ২০২১