দেশের আলোচিত ই-কমার্স প্রতিষ্ঠান ইভ্যালির সাতটি o গাড়ি নিলামে তোলা হচ্ছে। ইভ্যালির ব্যবস্থাপনায় হাইকোর্ট গঠিত বোর্ডের সদস্য ও প্রতিষ্ঠানটির বর্তমান ব্যবস্থাপনা পরিচালক মো. মাহবুব কবীর আজ বৃহস্পতিবার এক বিজ্ঞপ্তিতে এ নিলাম আহ্বান করেছেন। আগামী ১০ ফেব্রুয়ারি গাড়িগুলোর নিলাম হবে। নিলাম বিজ্ঞপ্তিতে দেখা গেছে, ইভ্যালির মালিকানাধীন একটি রেঞ্জ রোভার, একটি টয়োটা প্রিউস, একটি টয়োটা সি এইচ আর, দুটি টয়োটা এক্সিও, একটি হোন্ডা ভেজেল ও একটি টয়োটা মাইক্রোবাস আপাতত নিলামে তোলা হয়েছে। এসব গাড়ির ন্যূনতম নিলাম মূল্যও উল্লেখ করা হয়েছে বিজ্ঞপ্তিতে। ২০২০ সালে তৈরি রেঞ্জ রোভারের ন্যূনতম নিলাম মূল্য এক কোটি ৬০ লাখ টাকা উল্লেখ করা হয়েছে। এছাড়া টয়োটা প্রিউসের ন্যূনতম দর ১৩ লাখ ৫০ হাজার, টয়োটা সিএইচআর দর ১৮ লাখ, টয়োটা এক্সিওর প্রতিটির দর ৯ লাখ ১৮ হাজার, হোন্ডা ভেজেলের দর ১৬ লাখ ও টয়োটা মাইক্রোবাসের ন্যূনতম দর ১২ লাখ টাকা ধরা হয়েছে। আগ্রহী ব্যক্তি বা প্রতিষ্ঠান ইভ্যালির ধানমন্ডির উইন্সকোর্ট অফিস থেকে এ নিলামের নিবন্ধন কার্ড নিতে পারবেন। ৬ ফেব্রুয়ারি থেকে ৯ ফেব্রুয়ারি পর্যন্ত নিলামের দরপত্র জমা দেওয়া যাবে। ৫ ...
লিওনেল মেসি প্রায় ১৭ বছরের ক্লাব ক্যারিয়ারে প্রথমবারের মতো লাল কার্ড দেখে মাঠ ছাড়লেন বার্সেলোনার আর্জেন্টাইন সুপারস্টার লিওনেল মেসি। স্প্যানিশ সুপার কাপের ফাইনালের অতিরিক্ত সময়েরও একেবারে শেষ মুহূর্তে অ্যাথলেটিক বিলবাওয়ের বিপক্ষে পিছিয়ে থাকা বার্সেলোনার অধিনায়ক লিওনেল মেসিকে প্রতিপক্ষের এক খেলোয়াড় পথ আটকে দেয়ার চেষ্টা করলে মেসি এক ধাক্কায় তাকে ফেলে দেন। প্রথমে রেফারির চোখ এড়িয়ে যায় ঘটনাটি, তিনি ভিডিও অ্যাসিস্ট্যান্ট রেফারি (ভিএআর) দিয়ে পুনরায় পর্যবেক্ষণ করে সাথে সাথে মেসিকে সরাসরি লাল কার্ড দেখান। এই লাল কার্ডের সিদ্ধান্তেরর পর মেসি বা তার সতীর্থদের তেমন প্রতিবাদ করতে দেখা যায়নি। টিভিতে তাদের প্রতিক্রিয়া দেখে মনে হয়েছে তারা রেফারির এই সিদ্ধান্ত মেনে নিয়েছেন। লিওনেল মেসি এই ঘটনার কারণে ঘরোয়া ফুটবলে চার ম্যাচ পর্যন্ত নিষিদ্ধ হতে পারেন। খেলায় যেভাবে উত্তেজনা তৈরি হয় স্পেনের এই কাপ ফাইনালের শুরু থেকেই উত্তেজনা ছিল। বার্সেলোনার ফরাসী তারকা আন্তোনি গ্রিজমান দুটি গোল করে বার্সেলোনাকে এগিয়ে রাখেন। কয়েক সেকেন্ড পরেই বার্সেলোনা ক্লাবটির ইতিহাসের ১৪তম বারের মতো...