দেশের আলোচিত ই-কমার্স প্রতিষ্ঠান ইভ্যালির সাতটি o গাড়ি নিলামে তোলা হচ্ছে। ইভ্যালির ব্যবস্থাপনায় হাইকোর্ট গঠিত বোর্ডের সদস্য ও প্রতিষ্ঠানটির বর্তমান ব্যবস্থাপনা পরিচালক মো. মাহবুব কবীর আজ বৃহস্পতিবার এক বিজ্ঞপ্তিতে এ নিলাম আহ্বান করেছেন। আগামী ১০ ফেব্রুয়ারি গাড়িগুলোর নিলাম হবে। নিলাম বিজ্ঞপ্তিতে দেখা গেছে, ইভ্যালির মালিকানাধীন একটি রেঞ্জ রোভার, একটি টয়োটা প্রিউস, একটি টয়োটা সি এইচ আর, দুটি টয়োটা এক্সিও, একটি হোন্ডা ভেজেল ও একটি টয়োটা মাইক্রোবাস আপাতত নিলামে তোলা হয়েছে। এসব গাড়ির ন্যূনতম নিলাম মূল্যও উল্লেখ করা হয়েছে বিজ্ঞপ্তিতে। ২০২০ সালে তৈরি রেঞ্জ রোভারের ন্যূনতম নিলাম মূল্য এক কোটি ৬০ লাখ টাকা উল্লেখ করা হয়েছে। এছাড়া টয়োটা প্রিউসের ন্যূনতম দর ১৩ লাখ ৫০ হাজার, টয়োটা সিএইচআর দর ১৮ লাখ, টয়োটা এক্সিওর প্রতিটির দর ৯ লাখ ১৮ হাজার, হোন্ডা ভেজেলের দর ১৬ লাখ ও টয়োটা মাইক্রোবাসের ন্যূনতম দর ১২ লাখ টাকা ধরা হয়েছে। আগ্রহী ব্যক্তি বা প্রতিষ্ঠান ইভ্যালির ধানমন্ডির উইন্সকোর্ট অফিস থেকে এ নিলামের নিবন্ধন কার্ড নিতে পারবেন। ৬ ফেব্রুয়ারি থেকে ৯ ফেব্রুয়ারি পর্যন্ত নিলামের দরপত্র জমা দেওয়া যাবে। ৫ ...
ইসরায়েলের বিভিন্ন মিডিয়া আজ ঘোষণা করেছে ইসরাইলের সকল ফ্লাইটের জন্য সৌদি আরবের আকাশসীমা বন্ধ করা হয়েছে। ইসরায়েলের ১৩ নম্বর চ্যানেল আজকে ঘোষণা করেছে বেন গুরিয়ান বিমানবন্দর থেকে উড়ে আসা ইসরায়েলের ইয়াসরায়েল সংস্থার এয়ারবাস বিমানটিকে সৌদি আরবের আকাশসীমা অতিক্রম করতে দেওয়া হয়নি। গত বছরের নভেম্বরে সৌদি কর্মকর্তারা প্রথমবারের মতো ইসরায়েলি বিমানকে সৌদি আকাশসীমা হয়ে দুবাইয়ে যাওয়ার অনুমতি দিয়েছিল। এই পদক্ষেপ ট্রাম্পের জোরাজুরি এবং তার প্রচেষ্টায় আরব দেশসমূহের সাথে ইসরাইলের সম্পর্ক স্বাভাবিক করার জন্য গৃহীত হয়েছিল। ইসরায়েলের এই বিমানগুলি যদি সৌদির আকাশসীমা অতিক্রম করতে না পারে, তাহলে তেল আবিব থেকে দুবাইয়ের বিমান গুলোকে এডেন উপসাগর এবং আরব সাগর পার হতে হবে। আর এই রুট ব্যবহার করলে তেল আবিব ও দুবাইয়ের ব্যবধান কয়েকগুণ বৃদ্ধি পাবে এবং তা ব্যবহারিক হবে না। কারণ ইসরায়েলি বিমানগুলি এয়ারবাস A৩২০ টাইপের এবং এই বিমানগুলির অপারেটিং সীমাবদ্ধতা রয়েছে, যার ফলে এতো পথ অতিক্রম করতে পারবে না।