দেশের আলোচিত ই-কমার্স প্রতিষ্ঠান ইভ্যালির সাতটি o গাড়ি নিলামে তোলা হচ্ছে। ইভ্যালির ব্যবস্থাপনায় হাইকোর্ট গঠিত বোর্ডের সদস্য ও প্রতিষ্ঠানটির বর্তমান ব্যবস্থাপনা পরিচালক মো. মাহবুব কবীর আজ বৃহস্পতিবার এক বিজ্ঞপ্তিতে এ নিলাম আহ্বান করেছেন। আগামী ১০ ফেব্রুয়ারি গাড়িগুলোর নিলাম হবে। নিলাম বিজ্ঞপ্তিতে দেখা গেছে, ইভ্যালির মালিকানাধীন একটি রেঞ্জ রোভার, একটি টয়োটা প্রিউস, একটি টয়োটা সি এইচ আর, দুটি টয়োটা এক্সিও, একটি হোন্ডা ভেজেল ও একটি টয়োটা মাইক্রোবাস আপাতত নিলামে তোলা হয়েছে। এসব গাড়ির ন্যূনতম নিলাম মূল্যও উল্লেখ করা হয়েছে বিজ্ঞপ্তিতে। ২০২০ সালে তৈরি রেঞ্জ রোভারের ন্যূনতম নিলাম মূল্য এক কোটি ৬০ লাখ টাকা উল্লেখ করা হয়েছে। এছাড়া টয়োটা প্রিউসের ন্যূনতম দর ১৩ লাখ ৫০ হাজার, টয়োটা সিএইচআর দর ১৮ লাখ, টয়োটা এক্সিওর প্রতিটির দর ৯ লাখ ১৮ হাজার, হোন্ডা ভেজেলের দর ১৬ লাখ ও টয়োটা মাইক্রোবাসের ন্যূনতম দর ১২ লাখ টাকা ধরা হয়েছে। আগ্রহী ব্যক্তি বা প্রতিষ্ঠান ইভ্যালির ধানমন্ডির উইন্সকোর্ট অফিস থেকে এ নিলামের নিবন্ধন কার্ড নিতে পারবেন। ৬ ফেব্রুয়ারি থেকে ৯ ফেব্রুয়ারি পর্যন্ত নিলামের দরপত্র জমা দেওয়া যাবে। ৫ ...
গাজা ও জেরুজালেমে নিরপরাধ ফিলিস্তিনিদের ওপর বর্বরোচিত হামলার জবাবে হামাসের পাল্টা রকেট হামলায় ইহুদিবাদী দেশটি ব্যাপক আর্থিক ক্ষতির মুখে পড়েছে।এই প্রথমবারের মতো ইসরাইল হামাসের হামলায় তাদের অর্থনীতির ব্যাপক ক্ষতির কথা স্বীকার করল। খবর তাসনিম নিউজের। ইসরাইলি ম্যানুফেকচারারস অ্যাসোসিয়েশন সোমবার এক বিবৃতিতে বলেছে— ফিলিস্তিনি প্রতিরোধ আন্দোলনকারীদের অপারেশন আল-কুদস্ নামে ১১ দিনের যে অভিযান চালানো হয়, তাতে ১.২ বিলিয়ন শেকেল (ইসরাইলি মুদ্রা) বা ৩৬৮ মিলিয়ন মার্কিন ডলারের সমপরিমাণ আর্থিক ক্ষতি হয়েছে। গাজা থেকে বৃষ্টির মতো ছোড়া রকেট হামলার ভয়ে এ সময় ইসরাইলের দেড় হাজার প্রতিষ্ঠানের চার লক্ষাধিক কর্মী বাড়ি থেকেই বের হননি।হামাসের হামলায় সবচেয়ে বেশি ক্ষতি হয়েছে ইসরাইলের মধ্যাঞ্চল ও দক্ষিণাঞ্চলের শিল্পপ্রতিষ্ঠানগুলো। আরও পড়ুন=করোনা ভাইরাসের দ্বিতীয় ঢেউয়ে বিপর্যস্ত ভারত। দেশটিতে সংক্রমণ বাড়তে বাড়তে একসময় দৈনিক ৪ লাখেরও বেশি মানুষ আক্রান্ত হয়েছেন।মৃত্যুও হয়েছে সাড়ে ৪ হাজারের মতো। এ পর্যন্ত সরকারি হিসাব অনুযায়ী, ভারতে মোট আক্রান্ত ২ কোটি ৭১ লাখের বেশি মানুষ। আর মৃত্যু হয়েছে প্রায় ৩ লাখ ১১ হাজার মানুষের। এ...