দেশের আলোচিত ই-কমার্স প্রতিষ্ঠান ইভ্যালির সাতটি o গাড়ি নিলামে তোলা হচ্ছে। ইভ্যালির ব্যবস্থাপনায় হাইকোর্ট গঠিত বোর্ডের সদস্য ও প্রতিষ্ঠানটির বর্তমান ব্যবস্থাপনা পরিচালক মো. মাহবুব কবীর আজ বৃহস্পতিবার এক বিজ্ঞপ্তিতে এ নিলাম আহ্বান করেছেন। আগামী ১০ ফেব্রুয়ারি গাড়িগুলোর নিলাম হবে। নিলাম বিজ্ঞপ্তিতে দেখা গেছে, ইভ্যালির মালিকানাধীন একটি রেঞ্জ রোভার, একটি টয়োটা প্রিউস, একটি টয়োটা সি এইচ আর, দুটি টয়োটা এক্সিও, একটি হোন্ডা ভেজেল ও একটি টয়োটা মাইক্রোবাস আপাতত নিলামে তোলা হয়েছে। এসব গাড়ির ন্যূনতম নিলাম মূল্যও উল্লেখ করা হয়েছে বিজ্ঞপ্তিতে। ২০২০ সালে তৈরি রেঞ্জ রোভারের ন্যূনতম নিলাম মূল্য এক কোটি ৬০ লাখ টাকা উল্লেখ করা হয়েছে। এছাড়া টয়োটা প্রিউসের ন্যূনতম দর ১৩ লাখ ৫০ হাজার, টয়োটা সিএইচআর দর ১৮ লাখ, টয়োটা এক্সিওর প্রতিটির দর ৯ লাখ ১৮ হাজার, হোন্ডা ভেজেলের দর ১৬ লাখ ও টয়োটা মাইক্রোবাসের ন্যূনতম দর ১২ লাখ টাকা ধরা হয়েছে। আগ্রহী ব্যক্তি বা প্রতিষ্ঠান ইভ্যালির ধানমন্ডির উইন্সকোর্ট অফিস থেকে এ নিলামের নিবন্ধন কার্ড নিতে পারবেন। ৬ ফেব্রুয়ারি থেকে ৯ ফেব্রুয়ারি পর্যন্ত নিলামের দরপত্র জমা দেওয়া যাবে। ৫ ...
অনেক মহিলার মুখে বিশেষ করে ঠোঁটের ওপরে লোম দেখা যায়, যা মুখের সৌন্দর্য নষ্ট করে। মেকআপ করলেও ঢাকা পড়ে না ফেসিয়াল হেয়ার। সাধারণত হরমোন সংক্রান্ত সমস্যার কারণে ঠোঁটের উপরে লোম দেখা দেয়। বিভিন্ন হেয়ার রিমুভাল ক্রিম, বিউটি ট্রিটমেন্ট, ফেসিয়াল করা হয় এই লোম দূর করার জন্য। পার্লার থেকে লোম দূর করে আসার কয়েক সপ্তাহের মধ্যে আবার লোম বেরিয়ে যায়। আবার অনেক প্রোডাক্টের পার্শপ্রতিক্রিয়াও রয়েছে। তাই অনেকে ভয় পান বাজারে প্রচলতি প্রোডাক্ট ব্যবহার করতে। তাদের জন্য রইল ঘরোয়া কিছু উপায়, যেগুলো কম ব্যয়বহুল এবং নিরাপদও। এই প্রাকৃতিক পদ্ধতি প্রয়োগ করে আপনি ফেসিয়াল হেয়ার দূর করতে পারেন। ১) চিনি ও লেবুর রস দুই টেবিল চামচ চিনি ও লেবুর রস এবং ৮-৯ টেবিল চামচ পানি নিয়ে একটা মিশ্রণ তৈরি করুন। এবার সেটাকে গরম করুন যতক্ষণ না বাবলস বেরোচ্ছে। তারপর মিশ্রণটা ঠান্ডা হতে দিন। ঠান্ডা হয়ে গেলে ঠোঁটের ওপরে লাগান। ২০-২৫ মিনিট রেখে ধুয়ে ফেলুন ঠান্ডা পানি দিয়ে। লেবুর রস প্রাকৃতিক ব্লিচ হিসেবে কাজ করে। গরম চিনি ঠোঁটের ওপরের লোমের সঙ্গে লেগে যায়, যা লোমগুলোকে তুলতে সাহায্য করে। ২) মধু ও লেবুর রস দুই টেবিল চামচ চিনি ও লেবুর রস ...