দেশের আলোচিত ই-কমার্স প্রতিষ্ঠান ইভ্যালির সাতটি o গাড়ি নিলামে তোলা হচ্ছে। ইভ্যালির ব্যবস্থাপনায় হাইকোর্ট গঠিত বোর্ডের সদস্য ও প্রতিষ্ঠানটির বর্তমান ব্যবস্থাপনা পরিচালক মো. মাহবুব কবীর আজ বৃহস্পতিবার এক বিজ্ঞপ্তিতে এ নিলাম আহ্বান করেছেন। আগামী ১০ ফেব্রুয়ারি গাড়িগুলোর নিলাম হবে। নিলাম বিজ্ঞপ্তিতে দেখা গেছে, ইভ্যালির মালিকানাধীন একটি রেঞ্জ রোভার, একটি টয়োটা প্রিউস, একটি টয়োটা সি এইচ আর, দুটি টয়োটা এক্সিও, একটি হোন্ডা ভেজেল ও একটি টয়োটা মাইক্রোবাস আপাতত নিলামে তোলা হয়েছে। এসব গাড়ির ন্যূনতম নিলাম মূল্যও উল্লেখ করা হয়েছে বিজ্ঞপ্তিতে। ২০২০ সালে তৈরি রেঞ্জ রোভারের ন্যূনতম নিলাম মূল্য এক কোটি ৬০ লাখ টাকা উল্লেখ করা হয়েছে। এছাড়া টয়োটা প্রিউসের ন্যূনতম দর ১৩ লাখ ৫০ হাজার, টয়োটা সিএইচআর দর ১৮ লাখ, টয়োটা এক্সিওর প্রতিটির দর ৯ লাখ ১৮ হাজার, হোন্ডা ভেজেলের দর ১৬ লাখ ও টয়োটা মাইক্রোবাসের ন্যূনতম দর ১২ লাখ টাকা ধরা হয়েছে। আগ্রহী ব্যক্তি বা প্রতিষ্ঠান ইভ্যালির ধানমন্ডির উইন্সকোর্ট অফিস থেকে এ নিলামের নিবন্ধন কার্ড নিতে পারবেন। ৬ ফেব্রুয়ারি থেকে ৯ ফেব্রুয়ারি পর্যন্ত নিলামের দরপত্র জমা দেওয়া যাবে। ৫ ...
গরুর মাংসের কালা ভুনা, দেখলেই জিবেতে পানি এসে যায়। কালাভুনা দেখতে যেমন আকর্ষণীয় খেতেও তেমন মুখরোচক। প্রিয় সুধি আজকে আপনাদেরকে একটি ভিন্ন স্বাদের সহজ এবং স্বাস্থ্য সম্মত উপায়ে গরুর মাংসের ট্র্যাডিশনাল কালা ভুনা করে দেখাব। তাহলে আসুন এবার দেখে নেই। কালা ভুনা তৈরি করার জন্য এখানে আমি ১ কেজি হাড় এবং চর্বি সহ গরুর মাংস নিয়েছি। আপনারা চাইলে খাসীর মাংসও নিতে পারেন। প্রথমেই কালাভুনার স্পেশাল মশলা তৈরি করব। স্পেশাল মশলার মিশ্রণটি তৈরি করার জন্য এখানে আমি নিয়েছি… জিরা ১ টেবিল চামচ, ২ টি তেজপাতা, ৭-৮ টি সাদা এলাচ, ১ টি কালো এলাচ, ১০-১২ টি কালো গোল মরিচ, ৭-৮ টি লবঙ্গ দানা, আধা চা চামচ মেথি, এক ইঞ্ছি লম্বা সাইজের ৩ টুকরা দারুচিনি, ১ গ্রাম পরিমাণে জয়ত্রি, একটা জায়ফলের অর্ধেকটা, ১ চা চামচ মোরি, এবং ৭-৮ টি সাদা গোল মরিচ। এই মশলা গুলি ভালো ভাবে পাটায় বেটে নেওয়া হবে। আপনারা অনেকেই জানেন বাটা মশলার স্বাদই অন্য রকমের তাই আমি এখানে বাটা মশলা দিব। এখন আমি এই মাংসে ১ চা চামচ হলুদের গুড়া, ১ চা চামচ লবন এবং আধা কাপ পরিমাণ পানি দিয়ে একটু নেড়ে ২৫ থেকে ৩০ মিনিট রান্না করব। ৫ মিনিট পর পর ডাকনা খুলে নেড়ে দিতে...