দেশের আলোচিত ই-কমার্স প্রতিষ্ঠান ইভ্যালির সাতটি o গাড়ি নিলামে তোলা হচ্ছে। ইভ্যালির ব্যবস্থাপনায় হাইকোর্ট গঠিত বোর্ডের সদস্য ও প্রতিষ্ঠানটির বর্তমান ব্যবস্থাপনা পরিচালক মো. মাহবুব কবীর আজ বৃহস্পতিবার এক বিজ্ঞপ্তিতে এ নিলাম আহ্বান করেছেন। আগামী ১০ ফেব্রুয়ারি গাড়িগুলোর নিলাম হবে। নিলাম বিজ্ঞপ্তিতে দেখা গেছে, ইভ্যালির মালিকানাধীন একটি রেঞ্জ রোভার, একটি টয়োটা প্রিউস, একটি টয়োটা সি এইচ আর, দুটি টয়োটা এক্সিও, একটি হোন্ডা ভেজেল ও একটি টয়োটা মাইক্রোবাস আপাতত নিলামে তোলা হয়েছে। এসব গাড়ির ন্যূনতম নিলাম মূল্যও উল্লেখ করা হয়েছে বিজ্ঞপ্তিতে। ২০২০ সালে তৈরি রেঞ্জ রোভারের ন্যূনতম নিলাম মূল্য এক কোটি ৬০ লাখ টাকা উল্লেখ করা হয়েছে। এছাড়া টয়োটা প্রিউসের ন্যূনতম দর ১৩ লাখ ৫০ হাজার, টয়োটা সিএইচআর দর ১৮ লাখ, টয়োটা এক্সিওর প্রতিটির দর ৯ লাখ ১৮ হাজার, হোন্ডা ভেজেলের দর ১৬ লাখ ও টয়োটা মাইক্রোবাসের ন্যূনতম দর ১২ লাখ টাকা ধরা হয়েছে। আগ্রহী ব্যক্তি বা প্রতিষ্ঠান ইভ্যালির ধানমন্ডির উইন্সকোর্ট অফিস থেকে এ নিলামের নিবন্ধন কার্ড নিতে পারবেন। ৬ ফেব্রুয়ারি থেকে ৯ ফেব্রুয়ারি পর্যন্ত নিলামের দরপত্র জমা দেওয়া যাবে। ৫ ...
দারুণ সুগন্ধের তেজপাতা কেবল রান্নায় ব্যবহার করা যায় তা কিন্তু নয়। তেজপাতার পুষ্টিগুণ শারীরিক নানা সমস্যা থেকে মুক্ত রাখে৷ শুধু তাই নয়, তেজপাতার রয়েছে আরো বেশ কিছু অসাধারণ ব্যবহার। আর তা হচ্ছে রূপচর্চায়। রূপচর্চায় তেজপাতা জাদুর মতো কাজ করে? স্বাস্থ্য ও জীবনধারাবিষয়ক একটি ওয়েবসাইটের একটি প্রতিবেদনে বলা হয়েছে, ত্বক, চুল, দাঁত সুন্দর রাখতে আপনি তেজপাতা ব্যবহার করতে পারেন। চলুন তবে জেনে নেয়া যাক ত্বক, চুল, দাঁত সুন্দর রাখতে আপনি কীভাবে তেজপাতা ব্যবহার করবেন সে সম্পর্কে- একটি প্যানে দুই কাপ পানিতে পাঁচটি শুকনা তেজপাতা দিয়ে ঢেকে জ্বাল দিন। এরপর ঢাকনা খুলে দুই মিনিট জ্বাল দিয়ে একটি প্যানে নামিয়ে নিন। এরপর একটি তোয়ালে দিয়ে মাথাসহ সসপ্যানটি ঢেকে ভাপ নিন আপনার ত্বকে। এভাবে মিনিট দশেক ভাপ নিলেই যথেষ্ট। সপ্তাহে দু’বার এভাবে করুন, ব্রণ ও রিংকেল সমস্যার সমাধান পাওয়া যাবে। তেজপাতা: তেজপাতার অ্যান্টিফাঙ্গাল, অ্যান্টিব্যাকটেরিয়াল উপাদান ত্বকের যেকোনো ইনফেকশন দূর করতে বিশেষভাবে কার্যকরী। ছোটখাটো কাটা ছেঁড়া, জখমের দাগ এবং পোকামাকড়ের কামড়ের সমস্যা সহজেই দূর করতে পারেন কাঁচা তেজপাতার রস। পানিতে তেজপাতা ভালো...