দেশের আলোচিত ই-কমার্স প্রতিষ্ঠান ইভ্যালির সাতটি o গাড়ি নিলামে তোলা হচ্ছে। ইভ্যালির ব্যবস্থাপনায় হাইকোর্ট গঠিত বোর্ডের সদস্য ও প্রতিষ্ঠানটির বর্তমান ব্যবস্থাপনা পরিচালক মো. মাহবুব কবীর আজ বৃহস্পতিবার এক বিজ্ঞপ্তিতে এ নিলাম আহ্বান করেছেন। আগামী ১০ ফেব্রুয়ারি গাড়িগুলোর নিলাম হবে। নিলাম বিজ্ঞপ্তিতে দেখা গেছে, ইভ্যালির মালিকানাধীন একটি রেঞ্জ রোভার, একটি টয়োটা প্রিউস, একটি টয়োটা সি এইচ আর, দুটি টয়োটা এক্সিও, একটি হোন্ডা ভেজেল ও একটি টয়োটা মাইক্রোবাস আপাতত নিলামে তোলা হয়েছে। এসব গাড়ির ন্যূনতম নিলাম মূল্যও উল্লেখ করা হয়েছে বিজ্ঞপ্তিতে। ২০২০ সালে তৈরি রেঞ্জ রোভারের ন্যূনতম নিলাম মূল্য এক কোটি ৬০ লাখ টাকা উল্লেখ করা হয়েছে। এছাড়া টয়োটা প্রিউসের ন্যূনতম দর ১৩ লাখ ৫০ হাজার, টয়োটা সিএইচআর দর ১৮ লাখ, টয়োটা এক্সিওর প্রতিটির দর ৯ লাখ ১৮ হাজার, হোন্ডা ভেজেলের দর ১৬ লাখ ও টয়োটা মাইক্রোবাসের ন্যূনতম দর ১২ লাখ টাকা ধরা হয়েছে। আগ্রহী ব্যক্তি বা প্রতিষ্ঠান ইভ্যালির ধানমন্ডির উইন্সকোর্ট অফিস থেকে এ নিলামের নিবন্ধন কার্ড নিতে পারবেন। ৬ ফেব্রুয়ারি থেকে ৯ ফেব্রুয়ারি পর্যন্ত নিলামের দরপত্র জমা দেওয়া যাবে। ৫ ...
আজকাল নানা মাধ্যমে শোবিজ-তারকারা সহজলভ্য। তাই সেই আবেদন আর নেই রঙিন দুনিয়া ও তার বাসিন্দাদের নিয়ে। তবে হ্যাঁ, একটা সময় ছিলো শোবিজ মানেই সাধারণ মানুষের কাছে রহস্য, রোমাঞ্চ আর ঘোর লাগা এক জগত৷ শোবিজের মানুষ মানেই তাকে ঘিরে রাজ্যের আগ্রহ৷ সিনেমার নায়ক-নায়িকা হলে তো কথাই নেই৷ প্রিয় তারকার মতো নিজেকে গড়ে তোলা, তার স্টাইল-ফ্যাশন অনুসরণ করা ছিলো স্বাভাবিক ঘটনা। এই যেমন নব্বই দশকে দেখা যেত তরুণ-যুবকেরা মাথার পেছনে ঘাড় পর্যন্ত টানা লম্বা চুল নিয়ে ঘুরে বেড়াতেন৷ তারা ছিলেন নায়ক ওমর সানীর ভক্ত৷ প্রায় সব পাড়া মহল্লার সেলুনগুলোতে শাহরুখ খান, সালমান খান, টম ক্রুজ, ম্যারাডোনা, জাফর ইকবাল, ইলিয়াস কাঞ্চনদের পাশাপাশি ঝুলতো ওমর সানীর ছবি। যে ছবির স্টাইলে অনেকেই নিজের চুল কাটাতেন। এতে প্রমাণ মেলে নায়ক হিসেবে কতোটা জনপ্রিয় ছিলেন ওমর সানী৷ এ নায়ক সিনেমায় অনেকদিন ধরেই অনিয়মিত। তবে নিশ্চয় তার সেই ভক্তদের মনে আজও তিনি নিয়মিত, ভালোবাসা আর পছন্দে। নব্বই দশকের বহু হিট-সুপারহিট সিনেমার নায়ক ওমর সানীর আজ জন্মদিন। নব্বই দশকদের ঢাকাই ছবির ক্রেজ ছিলেন চিত্রনায়ক ওমর সানী। তার অভিনীত অসংখ্য ব্যবসা সফল ছবি আজও দর্শকদের মন...