দেশের আলোচিত ই-কমার্স প্রতিষ্ঠান ইভ্যালির সাতটি o গাড়ি নিলামে তোলা হচ্ছে। ইভ্যালির ব্যবস্থাপনায় হাইকোর্ট গঠিত বোর্ডের সদস্য ও প্রতিষ্ঠানটির বর্তমান ব্যবস্থাপনা পরিচালক মো. মাহবুব কবীর আজ বৃহস্পতিবার এক বিজ্ঞপ্তিতে এ নিলাম আহ্বান করেছেন। আগামী ১০ ফেব্রুয়ারি গাড়িগুলোর নিলাম হবে। নিলাম বিজ্ঞপ্তিতে দেখা গেছে, ইভ্যালির মালিকানাধীন একটি রেঞ্জ রোভার, একটি টয়োটা প্রিউস, একটি টয়োটা সি এইচ আর, দুটি টয়োটা এক্সিও, একটি হোন্ডা ভেজেল ও একটি টয়োটা মাইক্রোবাস আপাতত নিলামে তোলা হয়েছে। এসব গাড়ির ন্যূনতম নিলাম মূল্যও উল্লেখ করা হয়েছে বিজ্ঞপ্তিতে। ২০২০ সালে তৈরি রেঞ্জ রোভারের ন্যূনতম নিলাম মূল্য এক কোটি ৬০ লাখ টাকা উল্লেখ করা হয়েছে। এছাড়া টয়োটা প্রিউসের ন্যূনতম দর ১৩ লাখ ৫০ হাজার, টয়োটা সিএইচআর দর ১৮ লাখ, টয়োটা এক্সিওর প্রতিটির দর ৯ লাখ ১৮ হাজার, হোন্ডা ভেজেলের দর ১৬ লাখ ও টয়োটা মাইক্রোবাসের ন্যূনতম দর ১২ লাখ টাকা ধরা হয়েছে। আগ্রহী ব্যক্তি বা প্রতিষ্ঠান ইভ্যালির ধানমন্ডির উইন্সকোর্ট অফিস থেকে এ নিলামের নিবন্ধন কার্ড নিতে পারবেন। ৬ ফেব্রুয়ারি থেকে ৯ ফেব্রুয়ারি পর্যন্ত নিলামের দরপত্র জমা দেওয়া যাবে। ৫ ...
আনুষ্ঠানিকভাবে যখনই স্বাধীনতা ঘোষণা করবে তাইওয়ান তখনই যুদ্ধের মুখোমুখি হতে হবে বলে হুমকি দিল চিন। চিনের প্রতিরক্ষা মন্ত্রণালয়ের মুখপাত্র উ কিয়ান সাফ জানিয়ে দিয়েছেন, তারা একেবারে তাইওয়ানের স্বাধীনতাকামীদের সতর্ক করতে চান। হুমকির সুরে তিনি জানিয়েছেন, যারা এভাবে আগুন নিয়ে খেলছেন, আগুনই তাঁদের পুড়িয়ে দেবে। তাইওয়ানের স্বাধীনতা কথার অর্থ হচ্ছে যুদ্ধ বলে তিনি জানিয়ে দিয়েছেন। তাইওয়ান সীমান্তে চিনের সাম্প্রতিক সামরিক উপস্থিতির মধ্যেই দেশটিকে কড়া হুঁশিয়ারি দিয়ে দিল চিন। তবে অন্যদিকে তাইওয়ান এমন হুমকির তীব্র নিন্দা করেছে। চিন মনে করে, তাইওয়ান তাদের কাছ থেকে বিচ্ছিন্ন হয়ে যাওয়া একটি প্রদেশ মাত্র। তাইওয়ান কোনও সময় স্বাধীনতা ঘোষণা করলে চিনের পক্ষ থেকে শক্তিপ্রয়োগের সম্ভাবনার বিষয়টি কখনও নাকচ করে দিচ্ছে না বেজিং। ১৯৪৯ সাল থেকে চিন ও তাইওয়ান পৃথকভাবে শাসিত হচ্ছে। তাইওয়ানের সীমানার কাছে চিনের বিমান বাহিনীর সাম্প্রতিক মহড়া নিয়ে চিনের প্রতিরক্ষা মন্ত্রণালয়ের মুখপাত্র উ কিয়ান মাসিক সাংবাদিক সম্মেলনে জানিয়েছেন, তাইওয়ান হচ্ছে চিনের অবিচ্ছেদ্য অংশ। পাশাপাশি তিনি আরও জানিয়েছেন, ...