দেশের আলোচিত ই-কমার্স প্রতিষ্ঠান ইভ্যালির সাতটি o গাড়ি নিলামে তোলা হচ্ছে। ইভ্যালির ব্যবস্থাপনায় হাইকোর্ট গঠিত বোর্ডের সদস্য ও প্রতিষ্ঠানটির বর্তমান ব্যবস্থাপনা পরিচালক মো. মাহবুব কবীর আজ বৃহস্পতিবার এক বিজ্ঞপ্তিতে এ নিলাম আহ্বান করেছেন। আগামী ১০ ফেব্রুয়ারি গাড়িগুলোর নিলাম হবে। নিলাম বিজ্ঞপ্তিতে দেখা গেছে, ইভ্যালির মালিকানাধীন একটি রেঞ্জ রোভার, একটি টয়োটা প্রিউস, একটি টয়োটা সি এইচ আর, দুটি টয়োটা এক্সিও, একটি হোন্ডা ভেজেল ও একটি টয়োটা মাইক্রোবাস আপাতত নিলামে তোলা হয়েছে। এসব গাড়ির ন্যূনতম নিলাম মূল্যও উল্লেখ করা হয়েছে বিজ্ঞপ্তিতে। ২০২০ সালে তৈরি রেঞ্জ রোভারের ন্যূনতম নিলাম মূল্য এক কোটি ৬০ লাখ টাকা উল্লেখ করা হয়েছে। এছাড়া টয়োটা প্রিউসের ন্যূনতম দর ১৩ লাখ ৫০ হাজার, টয়োটা সিএইচআর দর ১৮ লাখ, টয়োটা এক্সিওর প্রতিটির দর ৯ লাখ ১৮ হাজার, হোন্ডা ভেজেলের দর ১৬ লাখ ও টয়োটা মাইক্রোবাসের ন্যূনতম দর ১২ লাখ টাকা ধরা হয়েছে। আগ্রহী ব্যক্তি বা প্রতিষ্ঠান ইভ্যালির ধানমন্ডির উইন্সকোর্ট অফিস থেকে এ নিলামের নিবন্ধন কার্ড নিতে পারবেন। ৬ ফেব্রুয়ারি থেকে ৯ ফেব্রুয়ারি পর্যন্ত নিলামের দরপত্র জমা দেওয়া যাবে। ৫ ...
“আল-মাওয়াদ্দাহ মসজিদ, সিঙ্গাপুর। প্রতি শুক্রবার এ মসজিদে ব্যতিক্রমধর্মী কাজে নিয়োজিত এক অমুসলিম যুবকের দেখা মেলে। প্রচণ্ড গরমেও মসজিদের বাইরে বসে মুসল্লিদের জুতাগুলো সোজা করে সারি সারিভাবে সাজিয়ে রেখে প্রশান্তি লাভ করে।” অ্যাংকল স্টিভেন। সে অমুসলিম। শুক্রবার শুধু মুসল্লিদের জুতা সোজা করে সাজিয়ে রাখায় আনন্দ পায় সে। এ আনন্দ অনুভূতি থেকেই প্রতি শুক্রবার সিঙ্গাপুরের আল-মাওয়াদ্দাহ মসজিদের সামনে চলে আসে।ইমরান মুস্তাফা নামের এক স্কুল শিক্ষক মুসল্লি তার ফেসবুকওয়ালে তুলে ধরে এ ঘটনা। যা খবর আকারে প্রকাশ করেছে ইলমফিড.কম। ফেসবুকে ইরফান মুস্তাফা জানান, ‘মুসল্লিরা মসজিদে এসে যখন প্রচণ্ড সূর্যের তাপে বাইরে অবস্থান করতে পারে না। মসজিদের ভেতরে এসিতে নামাজ আদায় করে তখন অ্যাংকল স্টিভেন প্রচণ্ড গরমের মধ্যেই মুসল্লিদের জুতা সারি সারি করে সাজিয়ে রাখতে ব্যস্ত সময় পার করে। অ্যাংকল স্টিভেন জানায়, মসজিদের বাইরে জুতাগুলো সারি সারি সাজিয়ে রাখলে সুন্দর দেখা যায়। আমি মসজিদের কাছাকাছিই থাকি এবং প্রতি শুক্রবার আসার চেষ্টা করি। এ কাজটি আমি কেন করি, তা আমার জানা নেই তবে সারি সারি সাজানো জুতাগুলো দেখতে ...