দেশের আলোচিত ই-কমার্স প্রতিষ্ঠান ইভ্যালির সাতটি o গাড়ি নিলামে তোলা হচ্ছে। ইভ্যালির ব্যবস্থাপনায় হাইকোর্ট গঠিত বোর্ডের সদস্য ও প্রতিষ্ঠানটির বর্তমান ব্যবস্থাপনা পরিচালক মো. মাহবুব কবীর আজ বৃহস্পতিবার এক বিজ্ঞপ্তিতে এ নিলাম আহ্বান করেছেন। আগামী ১০ ফেব্রুয়ারি গাড়িগুলোর নিলাম হবে। নিলাম বিজ্ঞপ্তিতে দেখা গেছে, ইভ্যালির মালিকানাধীন একটি রেঞ্জ রোভার, একটি টয়োটা প্রিউস, একটি টয়োটা সি এইচ আর, দুটি টয়োটা এক্সিও, একটি হোন্ডা ভেজেল ও একটি টয়োটা মাইক্রোবাস আপাতত নিলামে তোলা হয়েছে। এসব গাড়ির ন্যূনতম নিলাম মূল্যও উল্লেখ করা হয়েছে বিজ্ঞপ্তিতে। ২০২০ সালে তৈরি রেঞ্জ রোভারের ন্যূনতম নিলাম মূল্য এক কোটি ৬০ লাখ টাকা উল্লেখ করা হয়েছে। এছাড়া টয়োটা প্রিউসের ন্যূনতম দর ১৩ লাখ ৫০ হাজার, টয়োটা সিএইচআর দর ১৮ লাখ, টয়োটা এক্সিওর প্রতিটির দর ৯ লাখ ১৮ হাজার, হোন্ডা ভেজেলের দর ১৬ লাখ ও টয়োটা মাইক্রোবাসের ন্যূনতম দর ১২ লাখ টাকা ধরা হয়েছে। আগ্রহী ব্যক্তি বা প্রতিষ্ঠান ইভ্যালির ধানমন্ডির উইন্সকোর্ট অফিস থেকে এ নিলামের নিবন্ধন কার্ড নিতে পারবেন। ৬ ফেব্রুয়ারি থেকে ৯ ফেব্রুয়ারি পর্যন্ত নিলামের দরপত্র জমা দেওয়া যাবে। ৫ ...
হাত এবং চুল রাঙাতে আমরা সবাই মেহেদি লাগাই। কেউ কেউ আবার পাকা চুল লাল করে বয়স লুকাতেও ব্যবহার করে মেহেদী। মেহেদির প্যাকে চুলের গোড়া মজবুত করার ক্ষমতা রয়েছে। এ পাতা সারা শরীরে ব্যথা ও জ্বালা দূর করতে সহায়তা করে। তাহলে দেরী কেন আসুন জেনে নেই ১. তাজা মেহেদি পাতা ভিনেগারে ভিজিয়ে একজোড়া মোজার ভিতর রেখে দিন। এবারে মজাটি পায়ে সারা রাত পরে থাকুন। এটি পায়ের জ্বালাপোড়া কমে দিবে অনেকখানি। এছাড়া মেহেদি পাতা বিছানায় ছড়িয়ে রাতে ঘুমালে সকালে উঠে শরীর হালকা লাগে ও জ্বালা কমে যায়। ২. মেহেদি গাছের ফুল পেস্ট করে এর সঙ্গে ভিনেগার মিশিয়ে নিন। এটি কপালে অথবা ব্যথার স্থানে লাগিয়ে রাখুন। এছাড়া আপনি মেহেদির পেস্ট সরাসরি ব্যবহার করতে পারেন। ৩. মেহেদি দিয়ে তৈরি করে নিতে পারেন মাউথওয়াশ। মেহেদি পাতা গুঁড়ো পানিতে গুলিয়ে নিন। এবার এটি দিয়ে কুলকুচি করুন। এটি মুখের ঘা দ্রুত ভালো করে থাকে এবং মুখ জীবাণুমুক্ত করে তুলে। ৪. সরিষার তেলের সঙ্গে কয়েকটি মেহেদি পাতা দিয়ে জ্বাল দিন। এটি ঠাণ্ডা হয়ে গেলে মাথা তালুতে ব্যবহার করুন। এটি টাক পড়া রোধ করে। ৫. খুশকি চুলের সবচেয়ে বড় শত্রু। সরিষার তেল, মেথি, মে...