দেশের আলোচিত ই-কমার্স প্রতিষ্ঠান ইভ্যালির সাতটি o গাড়ি নিলামে তোলা হচ্ছে। ইভ্যালির ব্যবস্থাপনায় হাইকোর্ট গঠিত বোর্ডের সদস্য ও প্রতিষ্ঠানটির বর্তমান ব্যবস্থাপনা পরিচালক মো. মাহবুব কবীর আজ বৃহস্পতিবার এক বিজ্ঞপ্তিতে এ নিলাম আহ্বান করেছেন। আগামী ১০ ফেব্রুয়ারি গাড়িগুলোর নিলাম হবে। নিলাম বিজ্ঞপ্তিতে দেখা গেছে, ইভ্যালির মালিকানাধীন একটি রেঞ্জ রোভার, একটি টয়োটা প্রিউস, একটি টয়োটা সি এইচ আর, দুটি টয়োটা এক্সিও, একটি হোন্ডা ভেজেল ও একটি টয়োটা মাইক্রোবাস আপাতত নিলামে তোলা হয়েছে। এসব গাড়ির ন্যূনতম নিলাম মূল্যও উল্লেখ করা হয়েছে বিজ্ঞপ্তিতে। ২০২০ সালে তৈরি রেঞ্জ রোভারের ন্যূনতম নিলাম মূল্য এক কোটি ৬০ লাখ টাকা উল্লেখ করা হয়েছে। এছাড়া টয়োটা প্রিউসের ন্যূনতম দর ১৩ লাখ ৫০ হাজার, টয়োটা সিএইচআর দর ১৮ লাখ, টয়োটা এক্সিওর প্রতিটির দর ৯ লাখ ১৮ হাজার, হোন্ডা ভেজেলের দর ১৬ লাখ ও টয়োটা মাইক্রোবাসের ন্যূনতম দর ১২ লাখ টাকা ধরা হয়েছে। আগ্রহী ব্যক্তি বা প্রতিষ্ঠান ইভ্যালির ধানমন্ডির উইন্সকোর্ট অফিস থেকে এ নিলামের নিবন্ধন কার্ড নিতে পারবেন। ৬ ফেব্রুয়ারি থেকে ৯ ফেব্রুয়ারি পর্যন্ত নিলামের দরপত্র জমা দেওয়া যাবে। ৫ ...
রাজশাহীর বাগমা’রা উপজে’লার বাসুপাড়া ইউনিয়নের নরসিংহপুর গ্রামের একটি পুকুর ইজারা নিয়েছিলেন স্থানীয় বাসিন্দা গো’লাম হোসেন। শুক্রবার (৫ ফেব্রুয়ারি) বিকেলে মাছ ধরতে তিনি পুকুরে জাল ফেলেন। এ সময় জালের সঙ্গে ভা’রি কিছু আ’ট’কে পড়ে। স্থানীয় লোকজনের সহায়তায় তোলা হয় জাল। তার সঙ্গে উঠে আসে একটি ১৫০ সিসির মোটরসাইকেল। পু’লিশ ও স্থানীয়রা জানায়, কালো রংয়ের মোটরসাইকেলটি কিছুদিন ব্যবহার করা হয়েছে। মোটরসাইকেলের সিটটি ভবানীগঞ্জ পৌর এলাকাস্থ কৃষি ব্যাংকের সামনে অবস্থিত তহুরা গদি ঘর থেকে মোড়ানো হয়েছে। ধারণা করা হচ্ছে এলাকার কারও চু’রি বা ছিনতাই হওয়া মোটরসাইকেল এটি। সেটি সামলাতে না পেরে অ’প’রাধীরা পুকুরের ডুবিয়ে রেখেছিল। পু’লিশ জানায়, উ’দ্ধারকৃত মোটরসাইকেল মালিকের সন্ধান পাওয়া যায়নি। মোটরসাইকেলের নিবন্ধন বা নম্বর প্লেট ছিল না। গত তিন মাসে ভবানীগঞ্জ বাজার থেকে ৮-১০টি মোটরসাইকেল চু’রি হয়েছে। সেগুলোর একটি হতে পারে এটি। বাগমা’রা থা’নার অফিসার ইনচার্জ (ওসি) মোস্তাক আহম্মেদ বলেন, কী’ভাবে মোটরসাইকেলটি সেখানে আসল তা খতিয়ে দেখা হচ্ছে। মোটরসাইকেলটির প্রকৃত মালিককে খুঁজে বের করার চেষ্টা চলছে