দেশের আলোচিত ই-কমার্স প্রতিষ্ঠান ইভ্যালির সাতটি o গাড়ি নিলামে তোলা হচ্ছে। ইভ্যালির ব্যবস্থাপনায় হাইকোর্ট গঠিত বোর্ডের সদস্য ও প্রতিষ্ঠানটির বর্তমান ব্যবস্থাপনা পরিচালক মো. মাহবুব কবীর আজ বৃহস্পতিবার এক বিজ্ঞপ্তিতে এ নিলাম আহ্বান করেছেন। আগামী ১০ ফেব্রুয়ারি গাড়িগুলোর নিলাম হবে। নিলাম বিজ্ঞপ্তিতে দেখা গেছে, ইভ্যালির মালিকানাধীন একটি রেঞ্জ রোভার, একটি টয়োটা প্রিউস, একটি টয়োটা সি এইচ আর, দুটি টয়োটা এক্সিও, একটি হোন্ডা ভেজেল ও একটি টয়োটা মাইক্রোবাস আপাতত নিলামে তোলা হয়েছে। এসব গাড়ির ন্যূনতম নিলাম মূল্যও উল্লেখ করা হয়েছে বিজ্ঞপ্তিতে। ২০২০ সালে তৈরি রেঞ্জ রোভারের ন্যূনতম নিলাম মূল্য এক কোটি ৬০ লাখ টাকা উল্লেখ করা হয়েছে। এছাড়া টয়োটা প্রিউসের ন্যূনতম দর ১৩ লাখ ৫০ হাজার, টয়োটা সিএইচআর দর ১৮ লাখ, টয়োটা এক্সিওর প্রতিটির দর ৯ লাখ ১৮ হাজার, হোন্ডা ভেজেলের দর ১৬ লাখ ও টয়োটা মাইক্রোবাসের ন্যূনতম দর ১২ লাখ টাকা ধরা হয়েছে। আগ্রহী ব্যক্তি বা প্রতিষ্ঠান ইভ্যালির ধানমন্ডির উইন্সকোর্ট অফিস থেকে এ নিলামের নিবন্ধন কার্ড নিতে পারবেন। ৬ ফেব্রুয়ারি থেকে ৯ ফেব্রুয়ারি পর্যন্ত নিলামের দরপত্র জমা দেওয়া যাবে। ৫ ...
খুব দ্বিধায় আছি, লিখবো কি-না? কারণ, এ ঘটনার সাথে পরিবার জড়িয়ে আছে। হয়তো লেখার পর ফোনও আসবে; কেন এমন জিনিস পাবলিক পরিসরে শেয়ার করলাম। কিন্তু আমি লিখছি তাদের জন্য; যারা আত্মহত্যা করতে চলেছেন বা করতে চান। ‘আমি বাবা মায়ের একমাত্র সন্তান। ছোটবেলা থেকেই দেখতাম আব্বু-আম্মুর বনিবনা হয় না। যার প্রভাব আমার পুরো জীবনে পড়েছে। আব্বুর রাগ বেশি, আম্মুর সাথে সমস্যা বা আরো নানা ধরনের ইহজাগতিক কারণে আমার প্রতি যে দায়িত্ব পালন করার কথা; তিনি তা করেননি। ১৯৯৯ থেকে ওনাকে কখনো এক সপ্তাহ কাছে পেয়েছি কি-না নিশ্চিত করে বলতে পারব না। যখনই পেয়েছি; সময়টা কেবল পারিবারিক জটিলতায় কেটেছে। পরিবারের আর্থিক অসঙ্গতি, আব্বুর চাপিয়ে দেয়া ঋণের বোঝা; আম্মুর দুঃখ, একা আমাকে বড় করার ও টিকে থাকার সংগ্রাম— সব আমাকে প্রতিটা দিন গ্রাস করেছে, এখনো করে।’ ‘‘নিঃসঙ্গতা, চরম একাকিত্ববোধ থেকে আত্মহত্যার চিন্তা আসে৷ এ সময় নিজেকে গুটিয়ে নেওয়ার বদলে চারিদিকে তাকালে কাউকে না কাউকে ঠিকই পাওয়া যায়। ’’ আব্বুর ভালোবাসা পেতে এইচএসসিতে ঢাকায় ভর্তি হলাম। আব্বু তাতে আরো নারাজ হলেন, আমার ঠাঁই মিললো হোস্টেলে। জ্যাঠামণি কলেজে ভর্তি করালেন, প্রবাসী ...