দেশের আলোচিত ই-কমার্স প্রতিষ্ঠান ইভ্যালির সাতটি o গাড়ি নিলামে তোলা হচ্ছে। ইভ্যালির ব্যবস্থাপনায় হাইকোর্ট গঠিত বোর্ডের সদস্য ও প্রতিষ্ঠানটির বর্তমান ব্যবস্থাপনা পরিচালক মো. মাহবুব কবীর আজ বৃহস্পতিবার এক বিজ্ঞপ্তিতে এ নিলাম আহ্বান করেছেন। আগামী ১০ ফেব্রুয়ারি গাড়িগুলোর নিলাম হবে। নিলাম বিজ্ঞপ্তিতে দেখা গেছে, ইভ্যালির মালিকানাধীন একটি রেঞ্জ রোভার, একটি টয়োটা প্রিউস, একটি টয়োটা সি এইচ আর, দুটি টয়োটা এক্সিও, একটি হোন্ডা ভেজেল ও একটি টয়োটা মাইক্রোবাস আপাতত নিলামে তোলা হয়েছে। এসব গাড়ির ন্যূনতম নিলাম মূল্যও উল্লেখ করা হয়েছে বিজ্ঞপ্তিতে। ২০২০ সালে তৈরি রেঞ্জ রোভারের ন্যূনতম নিলাম মূল্য এক কোটি ৬০ লাখ টাকা উল্লেখ করা হয়েছে। এছাড়া টয়োটা প্রিউসের ন্যূনতম দর ১৩ লাখ ৫০ হাজার, টয়োটা সিএইচআর দর ১৮ লাখ, টয়োটা এক্সিওর প্রতিটির দর ৯ লাখ ১৮ হাজার, হোন্ডা ভেজেলের দর ১৬ লাখ ও টয়োটা মাইক্রোবাসের ন্যূনতম দর ১২ লাখ টাকা ধরা হয়েছে। আগ্রহী ব্যক্তি বা প্রতিষ্ঠান ইভ্যালির ধানমন্ডির উইন্সকোর্ট অফিস থেকে এ নিলামের নিবন্ধন কার্ড নিতে পারবেন। ৬ ফেব্রুয়ারি থেকে ৯ ফেব্রুয়ারি পর্যন্ত নিলামের দরপত্র জমা দেওয়া যাবে। ৫ ...
বিল গেটস আর আমি অন্তত একদিক দিয়ে সেইম লেভেলে আছি বলে মন্তব্য করেছেন অভিনেত্রী শবনম ফারিয়া। এক পোস্টে এ মন্তব্য করে তিনি লিখেন, ‘এইটা ভেবে আজকে ঘুমটা ভালো হবে! গুড মর্নিং এভরিওয়ান।’ বিল গেটস ও মেলিন্ডা গেটস তাদের বিয়ের ২৭ বছর পর বিবাহ বিচ্ছেদের ঘোষণা দিয়েছেন। সম্পর্কটি নিয়ে অনেক চিন্তা ভাবনা ও কাজের পর তারা তাদের বিয়ের সমাপ্তি টানার সিদ্ধান্ত নেন। বিল গেটস ও মেলিন্ডা গেটসের বিচ্ছেদের ঘোষণার পর থেকে সামাজিক যোগাযোগমাধ্যমগুলোতে চলছে নানা আলোচনা। অনেকই বলছেন, শুধু টাকা দিয়ে সুখ পাওয়া যায় না। আবার কেউ বলছেন, বিংশ শতাব্দীর বুকে অন্যতম সুন্দর একটি জুটির বিবাহ বিচ্ছেদ যেন ঝড়ের মতো। এদিকে বিল ও মেলিন্ডা গেটসের বিবাহ বিচ্ছেদের ঘোষণার পর ফেসবুকে অভিনেত্রী শবনম ফারিয়া লিখেছেন, ‘বিল গেটস আর আমি অন্তত একদিক দিয়ে সেইম লেভেলে আছি’এইটা ভেবে আজকে ঘুমটা ভালো হবে! গুড মর্নিং এভরিওয়ান’। এর আগে ২৭ নভেম্বর বিবাহবিচ্ছেদ হয় ফারিয়া-অপু দম্পতির। উল্লেখ্য, মেলিন্ডা ১৯৮০ সালে বিল গেটসের মাইক্রোসফটে যোগ দেওয়ার পর তাদের মধ্যে প্রথম পরিচয় হয়েছিল। বিলিওনেয়ার এই দম্পতির তিন সন্তান আছে এবং তারা যৌথভাবে ব...