দেশের আলোচিত ই-কমার্স প্রতিষ্ঠান ইভ্যালির সাতটি o গাড়ি নিলামে তোলা হচ্ছে। ইভ্যালির ব্যবস্থাপনায় হাইকোর্ট গঠিত বোর্ডের সদস্য ও প্রতিষ্ঠানটির বর্তমান ব্যবস্থাপনা পরিচালক মো. মাহবুব কবীর আজ বৃহস্পতিবার এক বিজ্ঞপ্তিতে এ নিলাম আহ্বান করেছেন। আগামী ১০ ফেব্রুয়ারি গাড়িগুলোর নিলাম হবে। নিলাম বিজ্ঞপ্তিতে দেখা গেছে, ইভ্যালির মালিকানাধীন একটি রেঞ্জ রোভার, একটি টয়োটা প্রিউস, একটি টয়োটা সি এইচ আর, দুটি টয়োটা এক্সিও, একটি হোন্ডা ভেজেল ও একটি টয়োটা মাইক্রোবাস আপাতত নিলামে তোলা হয়েছে। এসব গাড়ির ন্যূনতম নিলাম মূল্যও উল্লেখ করা হয়েছে বিজ্ঞপ্তিতে। ২০২০ সালে তৈরি রেঞ্জ রোভারের ন্যূনতম নিলাম মূল্য এক কোটি ৬০ লাখ টাকা উল্লেখ করা হয়েছে। এছাড়া টয়োটা প্রিউসের ন্যূনতম দর ১৩ লাখ ৫০ হাজার, টয়োটা সিএইচআর দর ১৮ লাখ, টয়োটা এক্সিওর প্রতিটির দর ৯ লাখ ১৮ হাজার, হোন্ডা ভেজেলের দর ১৬ লাখ ও টয়োটা মাইক্রোবাসের ন্যূনতম দর ১২ লাখ টাকা ধরা হয়েছে। আগ্রহী ব্যক্তি বা প্রতিষ্ঠান ইভ্যালির ধানমন্ডির উইন্সকোর্ট অফিস থেকে এ নিলামের নিবন্ধন কার্ড নিতে পারবেন। ৬ ফেব্রুয়ারি থেকে ৯ ফেব্রুয়ারি পর্যন্ত নিলামের দরপত্র জমা দেওয়া যাবে। ৫ ...
কুমড়া ফুল শাকসবজির মধ্যে মিষ্টি কুমড়া অতি পরিচিত একটি সবজি। কুমড়া স্বাস্থ্যের জন্যও অত্যন্ত উপকারী। তবে আমরা কুমড়া খেলেও, এর ফুল সবাই খাই না। তবে জানেন কি? কুমড়ার মতো এর ফুলও স্বাস্থ্যের জন্য খুব উপকারী। মিষ্টি কুমড়ার ফুল ভাজি, চপ কিংবা বিভিন্নভাবে এই ফুল খাওয়া যায়। পুষ্টিগুণের দিক থেকে মিষ্টি কুমড়ার ফুলও কিন্তু কোনো অংশে কম নয়। এতে অল্প পরিমাণে প্রোটিন এবং প্রচুর পরিমাণে খনিজ যেমন- ফসফরাস, আয়রন, সেলেনিয়াম এবং ম্যাংগানিজ থাকে।এছাড়া কুমড়া ফুল আমাদের স্বাস্থ্যের জন্য খুবই উপকারী। এই ফুল খেলে ঠাণ্ডা কাশিসহ নানা সমস্যা সমাধান হয়। চলুন তবে জেনে নেয়া যাক মিষ্টি কুমড়া ফুলের উপকারিতা সম্পর্কে- নিয়মিত কুমড়ার ফুল খেলে হাড় মজবুত হয়। এছাড়া হাড় শক্ত হলে অস্টিওপোরোসিস রোগ হওয়ার ঝুঁকি কম থাকে। > কুমড়া ফুলে থাকা ভিটামিন সি শরীরের রোগ প্রতিরোধ ক্ষমতা বাড়ায়। সেই সঙ্গে সাধারণ ঠাণ্ডা কাশির ঝুঁকি কমায়। এ কারণে ভিটামিন সি সমৃদ্ধ কুমড়ার ফুল খাদ্য তালিকায় রাখলে ঠাণ্ডা কাশির সমস্যা কমবে। এটা বিভিন্ন ধরনের সংক্রমণ কমাতেও সাহায্য করে। > কুমড়া ফুলে প্রচুর পরিমাণে ভিটামিন এ থাকায় এ...