সরাসরি প্রধান সামগ্রীতে চলে যান

পোস্টগুলি

আন্তর্জাতিক লেবেল থাকা পোস্টগুলি দেখানো হচ্ছে

ইভ্যালির ৭টি গাড়ি নিলামে

 দেশের আলোচিত ই-কমার্স প্রতিষ্ঠান ইভ্যালির সাতটি o গাড়ি নিলামে তোলা হচ্ছে। ইভ্যালির ব্যবস্থাপনায় হাইকোর্ট গঠিত বোর্ডের সদস্য ও প্রতিষ্ঠানটির বর্তমান ব্যবস্থাপনা পরিচালক মো. মাহবুব কবীর আজ বৃহস্পতিবার এক বিজ্ঞপ্তিতে এ নিলাম আহ্বান করেছেন। আগামী ১০ ফেব্রুয়ারি গাড়িগুলোর নিলাম হবে। নিলাম বিজ্ঞপ্তিতে দেখা গেছে, ইভ্যালির মালিকানাধীন একটি রেঞ্জ রোভার, একটি টয়োটা প্রিউস, একটি টয়োটা সি এইচ আর, দুটি টয়োটা এক্সিও, একটি হোন্ডা ভেজেল ও একটি টয়োটা মাইক্রোবাস আপাতত নিলামে তোলা হয়েছে। এসব গাড়ির ন্যূনতম নিলাম মূল্যও উল্লেখ করা হয়েছে বিজ্ঞপ্তিতে। ২০২০ সালে তৈরি রেঞ্জ রোভারের ন্যূনতম নিলাম মূল্য এক কোটি ৬০ লাখ টাকা উল্লেখ করা হয়েছে। এছাড়া টয়োটা প্রিউসের ন্যূনতম দর ১৩ লাখ ৫০ হাজার, টয়োটা সিএইচআর দর ১৮ লাখ, টয়োটা এক্সিওর প্রতিটির দর ৯ লাখ ১৮ হাজার, হোন্ডা ভেজেলের দর ১৬ লাখ ও টয়োটা মাইক্রোবাসের ন্যূনতম দর ১২ লাখ টাকা ধরা হয়েছে। আগ্রহী ব্যক্তি বা প্রতিষ্ঠান ইভ্যালির ধানমন্ডির উইন্সকোর্ট অফিস থেকে এ নিলামের নিবন্ধন কার্ড নিতে পারবেন। ৬ ফেব্রুয়ারি থেকে ৯ ফেব্রুয়ারি পর্যন্ত নিলামের দরপত্র জমা দেওয়া যাবে। ৫ ...

পুতিনকে বাইডেনের ফোন, নির্বাচনে হস্তক্ষেপ প্রসঙ্গে সতর্কতা

মার্কিন যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট জো বাইডেন স্থানীয় সময় গত মঙ্গলবার রাশিয়ার প্রেসিডেন্ট ভ্লাদিমির পুতিনের সঙ্গে ফোনে কথা বলেন। প্রথম ফোনালাপে নির্বাচনে হস্তক্ষেপ প্রসঙ্গ তুলে রুশ প্রেসিডেন্টকে বাইডেন সতর্ক করেছেন বলে জানিয়েছে হোয়াইট হাউস।  খবর বিবিসি, সিএসএন ও আলজাজিরার। ওই ফোনালাপে রাশিয়ায় সরকার বিরোধীদের চলমান প্রতিবাদ এবং দুই দেশের মধ্যে টিকে থাকা সর্বশেষ পরমাণু অস্ত্র চুক্তির মেয়াদ বাড়ানো নিয়েও দুই নেতার মধ্যে আলোচনা হয়। পুতিন যুক্তরাষ্ট্রের নতুন প্রেসিডেন্ট বাইডেনকে অভিনন্দন জানিয়েছেন বলে রাশিয়ার বিবৃতিতে উল্লেখ করা হয়েছে। উভয় পক্ষ নিজেদের মধ্যে যোগাযোগকে আরো এগিয়ে নেওয়ার ব্যাপারেও একমত হয়েছেন। সোলার উইন্ড সাইবার হামলা, আফগানিস্তানে যুক্তরাষ্ট্রের সেনা হত্যায় ক্রেমলিনের পুরস্কার ঠিক করে দেওয়া এবং রাশিয়ার সরকারবিরোধী রাজনীতিক অ্যালেক্সি নাভালনিকে বিষপ্রয়োগে হত্যাচেষ্টার অভিযোগ নিয়েও আলোচনা হয়েছে। দুই নেতার ফোনালাপে মস্কো-ওয়াশিংটন দ্বন্দ্বের যেসব প্রসঙ্গ বাইডেন তুলেছেন বলে হোয়াইট হাউস দাবি করেছে, ক্রেমলিনের বিবৃতিতে তার কোনোটিরই উল্লেখ ছিল না।  সিরিয়া, ইউক্রেনসহ অসংখ্য ইস...

ইসরাইল ইরানের বিরুদ্ধে সামরিক পদক্ষেপ নেওয়ার প্রস্তুতি নিচ্ছে

ইসরাইল ইরানের বিরুদ্ধে সামরিক পদক্ষেপ নেওয়ার নতুন পরিকল্পনা চালু করেছে বলে দেশটির শীর্ষ সামরিক কর্মকর্তা জানিয়েছেন। তিনি হুঁশিয়ারিও দিয়েছিলেন যে তেহরানের সাথে পারমাণবিক চুক্তি থেকে সরে দাঁড়ানো বড় ভুল হবে।  মার্কিন পররাষ্ট্রনীতির বিষয়ে ইস্রায়েলের এই জাতীয় মন্তব্য খুব বিরল। অনেকে এটিকে ইস্রায়েলের মধ্য প্রাচ্যের নীতি সম্পর্কে নতুন মার্কিন রাষ্ট্রপতি জো বিডেনকে সতর্কতা হিসাবে দেখছেন। মঙ্গলবার তেল আভিভ বিশ্ববিদ্যালয়ে একটি অনুষ্ঠানে বক্তব্যে ইস্রায়েলি লেফটেন্যান্ট জেনারেল আবিব কোহাবী বলেছিলেন যে ২০১৫ সালের পারমাণবিক চুক্তিতে ফিরে আসা বা অনুরূপ পরিবর্তন করা "কৌশলগতভাবে খারাপ ও ভুল"। ২০১৬ সালে, বিডেনের পূর্বসূরি ডোনাল্ড ট্রাম্প ইরানের সাথে চুক্তি থেকে সরে এসেছিলেন। মার্কিন যুক্তরাষ্ট্রের এই পদক্ষেপের পুরানো মিত্র ইস্রায়েল স্বাগত জানিয়েছে। তবে ইরান ইস্যুতে নতুন মার্কিন প্রশাসনের দৃষ্টিভঙ্গি নিয়ে দেশটি উদ্বিগ্ন হয়ে পড়েছে।  তবে, মঙ্গলবার বিডেনের সেক্রেটারি অফ স্টেট অফ অ্যান্টনি ব্লিংকেন মার্কিন মিত্রদের আশ্বাস দিয়েছিলেন যে ইরানের সাথে পারমাণবিক চুক্তিতে মার্কিন যুক্তরা...

লেবাননে লকডাউনবিরোধী বিক্ষোভ, 45 জন আহত

লেবাননের ত্রিপোলিতে সুরক্ষা বাহিনী এবং বিক্ষোভকারীদের মধ্যে সংঘর্ষে কমপক্ষে ৪৫ জন আহত হয়েছেন। তাদের মধ্যে নয়জনকে গুরুতর আহত অবস্থায় হাসপাতালে ভর্তি করা হয়েছে।  দেশ ইতোমধ্যে অর্থনৈতিক সঙ্কটে রয়েছে। করোনাভাইরাস সংক্রমণটি বন্ধ করার জন্য কর্তৃপক্ষের সিদ্ধান্তের ফলে সাধারণ মানুষের মধ্যে ব্যাপক প্রতিক্রিয়া দেখা দিয়েছে। লেবাননের রেড ক্রস এক বিবৃতিতে জানিয়েছে যে বুধবার এই সংঘর্ষ হয়েছে। খবর আল জাজিরা। লেবাননের ন্যাশনাল নিউজ এজেন্সি জানিয়েছে যে রাস্তায় পার্ক করা মোটর গাড়িতে বিক্ষোভকারীরা আগুন দিলে দাঙ্গার আশঙ্কায় ওই এলাকায় সেনা মোতায়েন করা হয়েছিল।  এর আগে সোমবার, একই ঘটনায় 30 জন আহত হয়েছিল। লেবানন ইতিমধ্যে একটি অর্থনৈতিক সংকটে রয়েছে। ত্রিপোলি দেশের অন্যতম দরিদ্র অঞ্চল। করোনার মহামারী শুরুর আগেও একটি অর্থনৈতিক সংকট এবং অসন্তুষ্টি দেখা দিয়েছিল। এই মাসের গোড়ার দিকে পুরো লকডাউন আরোপ করার পর থেকে লেবাননে বেকার ও বেকার মানুষের সংখ্যা বাড়ছে।  সরকার করোনার প্রাদুর্ভাবে লকডাউন ঘোষণা করায় তাদের অল্প আয়ও পুরোপুরি বন্ধ হয়ে গেছে। বিক্ষোভকারীরা রাস্তায় নেমেছিল এবং নিরাপ...

বিমানবন্দরে বসে আধ ঘণ্টায় ৩০ কেজি কমলা খেয়ে 'বিমান ভাড়া' কমালেন ৪ চিনা যুবক

বিমানে উড়তে গেলে বেশ কিছু নিয়ম মেনে চলতে হয়। তার মধ্যে রয়েছে নির্দিষ্ট মাত্রায় মালপত্র বহন করা। বিমান সংস্থা থেকে ঠিক যতটা লাগেজ নিতে বলা হয়, ততটাই নিতে হবে।  এর থেকে বেশি হলেই, আপনাকে গুণতে হবে বেশি টাকা। এবার সেই সমস্যার মধ্যে পড়লেন ৪ চিনা যুবক। তবে বেশি ভাড়া তাঁরা দিলেন না। উল্টে বিমানবন্দরে বসে নিজেদের মালপত্রের ওজন কমিয়ে ফেললেন মাত্র আধ ঘণ্টায়! খেয়ে ফেললেন ৩০ কেজি কমলালেবু। ঘটনাটি ঘটেছে দক্ষিণ চিনের ইউনান প্রদেশে। মালপত্রের সঙ্গে ছিল একটি বাক্স, যাতে ছিল অনেকগুলি কমলা লেবু। সেই লেবুর ভার হয়েছিল ৩০ কেজি। এটাই ছিল তাঁদের মালপত্রের মধ্যে বাড়তি। যার জন্য বিমানে দিতে হত অতিরিক্ত ভাড়া।  বিমানবন্দরে পৌঁছে তাঁরা জানতে পারেন যে, তাঁদের ৩০০ ইউান (ভারতীয় মুদ্রায় ৩৩৮৪ টাকা) দিতে হবে। যা তাঁরা দিতে ইচ্ছুক ছিলেন না। ফলে সিদ্ধান্ত নেন লাগেজের ওজন কমানোর। ব্যাস, সঙ্গে সঙ্গে শুরু হয় একের পর এক কমলা লেবু খাওয়া। মাত্র আধ ঘণ্টায় তাঁরা খেয়ে ফেলেন ৩০ কেজি লেবু। যা দেখে সকলে অবাক হয়ে যান। ওই যুবকদের মধ্যে একজনের নাম ওয়াং। তিনি জানান যে, পুরো লেবু শেষ করতে ২০ থেকে ৩০ মিনিট সময় লাগে। তবে পরে...

চারপাশের পাহাড় ছাড়া কেউ আমাদের কান্না দেখে না, ইয়েমেনের মেয়ে মুনতাহার বুকফাটা আর্তনাদ

মাঝে মাঝে আকাশের দিকে তাকিয়ে থাকি, যদি আল্লাহ আকাশ থেকে কোন খাবার পাঠাতো! যু’দ্ধবিধ্বস্ত দেশ ইয়েমেনের ১৯ বছরের মেয়ে সিদরাতুল মুনতাহা এভাবেই নিজের আকুতি জানিয়েছেন। দেশটির মানুষ অনেক আগে থেকেই তীব্র ক’ষ্টে জীবনযাপন করছে। বর্তমান বিশ্ব যে লকডাউন ভোগ করছে এটার সঙ্গে তারা পরিচিত অনেক আগ থেকেই। গত দুদিন ধরে সামাজিক মাধ্যমে মুনতাহার একটি মেইলের বঙ্গানুবাদ ঘোরাঘুরি করছে। পাঠকদের জন্য সেটা তুলে ধরা হলো। ইয়েমেনের রুমাহ শহরের আকাদি গ্রাম থেকে ১৯ বছর বয়সী মুনতাহা নামের একটি মেয়ে আমাকে মেইল পাঠিয়েছে। মেইলটি এসেছে গত তিন দিন আগে, হঠাৎ আজকে মেইলটা চোখে পড়েছে। মেইলে কি লিখেছে সেটা পরে বলি। আগে সিদরাতুল মুনতাহার পরিচয় দেই। রুমাহ শহরটি ইয়েমেনের রাজধানী সানা থেকে প্রায় ৯৫০ কিলোমিটার দক্ষিণ-পূর্ব ওমান-সৌদি আরব সীমান্তে অবস্থিত। আর আকাদি গ্রামটি রুমাহ শহর থেকে ৩০ কিলোমিটার দূরে পাহাড়ী অঞ্চল অবস্থিত। সেই গ্রামে বাস করে মুনতাহা। এই আকাদি গ্রামেই আমাদের ডিউটি ছিল ইয়েমেন সফরের সময়। মুনতাহাকে আমি প্রথম দেখি ওই গ্রামে যাওয়ার পর। দ্বিতীয় দিনে ক্যাম্প এসেছিল ওষুধ নিতে। বিশ্বাস করবেন কিনা জানিনা মেয়ে...

বিশ্বের স্বাস্থ্যসম্মত শহর হিসেবে স্বীকৃতি পেলো মদিনা নগরী

সৌদির আরবের পবিত্র মদিনা নগরী বিশ্বের স্বাস্থ্যসম্মত শহর হিসেবে স্বীকৃতি পেয়েছে। বিশ্বস্বাস্থ্য সংস্থা (ডাব্লিওএইচও)-এর প্রতিনিধি দল শহরটি পরিদর্শন করে জানায়, স্বাস্থ্যকর শহরের বৈশ্বিক মানদণ্ডের সবই এখানে বাস্তবায়ন আছে। পবিত্র মদিনা নগরীতে প্রায় ২০ লাখ মানুষ বসবাস করে। মনে করা হয় বিশ্বস্বাস্থ্য সংস্থা (ডাব্লিওএইচও)-এর স্বাস্থ্যকর শহরের তালিকায় থাকা এটিই প্রথম জনবহুল শহর। নিরাপদ স্বাস্থ্যসম্মত নগর পরিসংখ্যানে বিশ্বস্বাস্থ্য সংস্থাকে ২২ টি সরকারি সংস্থা, সামাজিক সংগঠন, দাতব্য সংস্থা ও স্বেচ্ছাসেবক দল সহায়তা করে। মদিনা নগরীর তাইবাহ বিশ্ববিদ্যালয়ের সঙ্গে বিশ্বস্বাস্থ্য সংস্থা নগর সমন্বয় প্রোগ্রামটি অনলাইন প্লাটফর্মে সম্পন্ন করে। এছাড়াও বিশ্ববিদ্যালয়টি স্বাস্থ্যকর শহর প্রোগ্রামে অংশ নিতে আগ্রহী বিভিন্ন দেশের সিটি এজেন্সিগুলিকে প্রশিক্ষণ প্রদানের পরামর্শ দেয় বিশ্বস্বাস্থ্য সংস্থা। তাইবাহ বিশ্ববিদ্যালয়ের প্রধান ড. আবদুল আজিজ আসারানি ২২ টি সরকারি সংস্থা, সামাজিক সংগঠন, দাতব্য সংস্থা ও স্বেচ্ছাসেবক দলের এক শ প্রতিনিধি দলের প্রধান হিসেবে কাজ করেন।

বাইডেন প্রশাসনে নরসিংদীর ফারাহ

বাইডেন প্রশাসনে যুক্ত হয়েছে আরো এক বাংলাদেশি-আমেরিকানের নাম। যুক্তরাষ্ট্রের কৃষি মন্ত্রণালয়ের অধীন পল্লী উন্নয়ন সচিবালয়ের আন্ডার সেক্রেটারির চিফ অব স্টাফ হিসেবে নিযুক্ত হয়েছেন বাংলাদেশি বংশোদ্ভূত আমেরিকান ফারাহ আহমেদ। গত ২১ জানুয়ারি তাকে এ নিয়োগ প্রদান করা হয়।  তিনি নরসিংদীর সন্তান ওয়াইয়োর একটি বিশ্ববিদ্যালয়ের শিক্ষক ড. মাতলুব আহমেদ এবং ড. ফেরদৌস আহমেদের মেয়ে এবং বাংলাদেশ আণবিক শক্তি কমিশনের সাবেক চেয়ারম্যান ড. আব্দুল বাতেন খানের নাতনী। কর্নেল বিশ্ববিদ্যালয় থেকে স্নাতক সম্পন্নের পর নিউজার্সির প্রিন্সটন থেকে স্নাতকোত্তর ডিগ্রি নেওয়া ফারাহ এর আগে কনজুমার এডুকেশনের সিনিয়র প্রোগ্রাম কো-অর্ডিনেটর এবং কনজুমার ফাইন্যান্সিয়াল প্রটেকশন ব্যুরোর চিফ অপারেটিং অফিসারের সিনিয়র অ্যাডভাইজার হিসেবে দায়িত্ব পালন করেছেন। এছাড়াও তিনি ইউএসডিএতেও কাজ করেছেন।

১৩৫ বছর ধরে ভু’তুড়ে গ্রামের গাছে ঝু’লছে সেলাই মেশিন!

গাছে ধরে ফুল-ফল। কিন্তু কখনো কি দেখেছেন, আস্ত এক সেলাই মেশিন গাছে ঝুলে আছে! তা-ও আবার ১৩৫ বছর ধরে। অবাক করা কাণ্ড হলেও সত্যি এমনটি ঘ’টেছে। মনে আছে, নিউজিল্যান্ডের ‘তে ওয়াইরোয়া’র অগ্ন্যুৎপাতের কথা? তখন ঘ’টেছিল এমন ঘ’টনা। ১৮৮৬ সালে মাওরি উপজাতিদের এলাকা ‘তে ওয়াইরোয়া’ গ্রামটি অগ্ন্যুৎপাতের লেলিহান শিখায় মুখ থুবড়ে পড়ে। গ্রামবাসী নিরাপদ আশ্রয়টুকুও নিতে পারেনি সেদিন। যে অবস্থায় তারা ছিলেন; সেভাবেই পুড়ে মমি হয়ে ছিলেন। আজও এ গ্রাম থেকে বিভিন্ন মানুষের কঙ্কাল ও হাড়ের স’ন্ধান মেলে। এরই মধ্যে তে ওয়াইরোয়া নগরী ও তার আশেপাশের এলাকা থেকে উ’দ্ধার করা হয়েছে মূল্যবান অনেক জিনিসপত্র। সেগুলো রাখা হয়েছে ‘তে ওয়াইরোয়া’র প্রত্নতাত্ত্বিক নিদর্শন সংগ্রহশালায়। এর মধ্যে উল্ল্যেখযোগ্য হলো সেলাই মেশিন। এর বিশেষত্ব হলো, আগুনের তোড়ে সেটি কালের সাক্ষী হতে উঠে বসে গাছে! গাছের দুই ডালের মাঝে জায়গা করে নেয়। এরপর কেটে গেছে ১৩৫ বছর! একইভাবে গাছে বসে ছিল মেশিনটি যুগ যুগ ধরে। পরে অবশ্য গাছটি পচে যাওয়ায় কেটে ফেলা হয়। এরপর গাছ থেকে নামানো হয় সেলাই মেশিনটি। ঐতিহাসিক নিদর্শনটির এখন জায়গা হয়েছে ‘তে ওয়াইরোয়া’র প্রত্নতাত্ত্বিক নি...

সূর্যোদয়ের দেশে এক দশকে মুসলিমদের সংখ্যা বেড়ে দ্বিগুণ

সূর্যোদয়ের দেশ জাপানে ইসলাম ধর্মাবলম্বীর সংখ্যা দিন দিন বাড়েছে। গত এক দশকে দেশটির মুসলিম জনসংখ্যা বেড়েছে দ্বিগুণের চেয়ে বেশি। সাম্প্রতিক সময়ে দেশটিতে মসজিদের সংখ্যাও বেড়ে গেছে কয়েকগুণ। ওয়াসেদা বিশ্ববিদ্যালয়ের তানাদা হিরোফুমির বরাত দিয়ে দ্য ইকোনোমিস্ট জানিয়েছে, গত ১০ বছরে জাপানে মুসলিম জনগোষ্ঠীর সংখ্যা দ্বিগুণের বেশি হয়েছে। ২০১০ সালের এক পরিসংখ্যানে বলা হয়েছে, জাপানে ১ লাখ ১০ হাজার মুসলিম ছিল। তবে ২০১৯ সালের শেষ নাগাদ সেই সংখ্যাটা দাঁড়িয়েছে ২ লাখ ৩০ লাখ। পূর্ব এশীয় দেশগুলোর মধ্যে জাপানে সবচেয়ে দ্রুত গতিতে বিস্তার লাভ করছে ইসলাম। পরিসংখ্যানে বলা হচ্ছে যে, গত ১০ বছরে ৫০ হাজার জাপানি ইসলাম ধর্ম গ্রহণ করেছে। আর বাকিরা জন্মসূত্রে ইসলাম ধর্মাবলম্বী। জাপানে ১১০টির বেশি মসজিদ রয়েছে। এশিয়া প্যাসিফিক ইউনিভার্সিটির অধ্যাপক ও বিপ্পু মুসলিম সংগঠনের নেতা মোহাম্মদ তাহির আব্বাস মুসলমানদের এ পরিবর্তনে স্বাগত জানিয়েছেন। তিনি ২০০১ সালে পাকিস্তান থেকে স্নাতকের শিক্ষার্থী হিসেবে দেশটিতে পড়তে আসেন, ওই সময়ে দেশটিতে মাত্র ২৪টি মসজিদ ছিল। সে সময় কিউশুতে কোনো মসজিদ ছিল না বলেও তিনি জানান। মুসলিমদের সংখ্যা বাড়তে...

ভারতে করোনার টিকা না নিতে পালিয়ে বেড়াচ্ছে স্বাস্থ্যকর্মীরা

  ভারতে প্রায় এক সপ্তাহ আগে করোনাভাইরাস টিকাদান কর্মসূচি শুরু হয়েছে। এর আগে কোভিশিল্ড ও কোভ্যাক্সিন নামে দুটি টিকার অনুমোদন দেয় ভারত সরকার। এরপর ১৬ জানুয়ারি থেকে ভারতব্যাপী করোনা টিকাদান কর্মসূচি শুরু হয়। কিন্তু এরই মধ্যে দেশটিতে টিকা নেয়ার পর তিনজনের মৃ”ত্যু হয়েছে। এতেই আতঙ্কিত হয়ে পড়েছে দেশটির স্বাস্থ্যকর্মীরা। এখন টিকা না নিতে রীতিমতো পালিয়ে বেড়াচ্ছেন তারা। অক্সফোর্ড-অ্যাস্ট্রাজেনেকার করোনা টিকা ভারতে কোভিশিল্ড নামে প্রস্তুত করেছে সিরাম ইন্সটিটিউট। যেসব হাসপাতালে করোনা টিকা দেয়া হচ্ছে তারা জানিয়েছে, টিকা গ্রহীতাদের কোভিশিল্ড নিতেই বেশি আগ্রহ। কিন্তু কোভ্যাক্সিন নিতে তাদের আপত্তি রয়েছে। কোভ্যাক্সিন তৈরি করেছে ভারত বায়োটেক। টাইমস অব ইন্ডিয়া জানিয়েছে, দিল্লির ডাক্তারদের কোভ্যাক্সিন নিতে খুব একটা আগ্রহ নেই। কারণ এই টিকা কতটুকু কার্যকর তা নিয়ে ডাটা এখনও পর্যাপ্ত নয়। যাদের প্রতিরোধ ব্যবস্থা দুর্বল বা ওষুধ ব্যবহার করছেন তাদের কোভ্যাক্সিন না গত ১৯ জানুয়ারি ভারত বায়োটেক একটি ফ্যাক্টশিট প্রকাশ করে। এমনকি কোনও স্বাস্থ্যগত সমস্যা বা অ্যালার্জি আছে কিনা তাও আগে থেকে জানা...

সোমালিয়ায় ১৩০ বিলিয়ন ব্যারেল তেলের খনির সন্ধান! একের পর এক বাজি জিতছেন এরদোগান

এরদোগানের খেলা দেখে আমি শিহরিত। কিছু বলার নাই পুরাই ফাটাফাটি। সোমালিয়াতে অনেক পরিমানে বিনিয়োগ করলেন, সামরিক ঘাটি করলেন, মানুষজনের মন জিতলেন। এখন সোমালিয়াতে তেলের খনি আবিষ্কার হলো। অনেকেরই মনে হয় তিনি আগে থেকেই প্লেন করে রাখছিলেন সব। তুর্কি সূত্রে,সোমালিয়া ১৩০ বিলিয়ন ব্যারেল তেলের বিশাল মজুদের সন্ধান পেয়েছ সোমালিয়ার সমুদ্রতলে। এই বিশাল তেল মজুদ রয়েছে, গালমুডুগ,হিরসাবেলি, মোগাদিশু, জুবাল্যান্ড অঞ্চল গুলোতে। এই পরিমান তেল এখন তুরস্ক উত্তোলন করতে পারে। তুরস্কের লাভ হবে, সোমালিয়ার লাভ হবে, মুসলিম উম্মাহর লাভ হবে। এরদোগানের প্লান বোঝা মুশকিল আসলে। পুরো বিশ্ব হা করে আছে আর উনি একের পর এক বাজি জিততেছেন। এদিকে অন্য একটি সূত্রে জানা যায় যে,হর্ন অব আফ্রিকা খ্যাত সোমালিয়া তাদের জলসীমায় তেলের খোঁজ করতে তুরস্ককে আমন্ত্রণ জানিয়েছে। এমন আমন্ত্রণ পাওয়ার কথা নিজে জানিয়েছেন তুর্কি প্রেসিডেন্ট রিসেপ তাইয়্যেপ এরদোয়ান। সোমালিয়ার বেসরকারি সম্প্রচারমাধ্যম এনটিভির বরাতে বিভিন্ন আন্তর্জাতিক সংবাদমাধ্যমও এ তথ্য দিয়েছে। ২০১১ সালে দুর্ভিক্ষের সময় সোমালিয়ার সঙ্গে একটি উল্লেখযোগ্য চুক্তি স্বাক্...

ট্রাম্পকে এখন শত্রুর ভয়ে ভীত সন্ত্রস্ত থাকতে হবে : জয়নাব সোলাইমানি

  যুক্তরাষ্ট্রের সদ্য বিদায়ী প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পকে জনবিচ্ছিন্ন এবং হতাশাগ্রস্ত বলে আখ্যায়িত করেছেন মার্কিন হা’ম’লা’য় নি”হ”ত ইরানি কমান্ডার জেনারেল কাসেম সোলাইমানির মেয়ে জয়নাব সোলাইমানি। ডোনাল্ড ট্রাম্প আনুষ্ঠানিকভাবে ক্ষমতা থেকে বিদায় নেয়ার পর ব্যক্তিগত টুইটার অ্যাকাউন্টে  একটি পোস্ট দেন জয়নাব।   এতে তিনি বলেন, মিস্টার ট্রাম্প- আপনি আমার বাবাকে হ”ত্যা করেছিলেন এই আশায় যে, আপনি নিজেকে যেকোনভাবে হোক বীর হিসেবে তুলে ধরবেন কিন্তু তার পরিবর্তে এখন আপনাকে পরাজিত, গণবিচ্ছিন্ন এবং হতাশাগ্রস্ত হতে হয়েছে; আপনাকে এখন প্রতিনিয়ত ভয়ের মধ্যে থাকতে হবে।    জয়নাব সোলাইমানি আরও বলেন, শহীদ জেনারেল সোলাইমানি প্রতিনিয়ত ট্রাম্পকে তাড়া করে ফিরবেন আর ট্রাম্পকে শ’ত্রু’র ভয়ে ভী’ত স’ন্ত্র’স্ত অবস্থায় থাকতে হবে।   ২০২০ সালের একবারে শুরুতে ৩ জানুয়ারি ইরাকের রাজধানী বাগদাদের আন্তর্জাতিক বিমানবন্দরের কাছে জেনারেল সোলাইমানিকে বহনকারী গাড়ির ওপর ড্রো’ন হা”ম”লা চালিয়ে হ”ত্যা করে মার্কিন সেনারা। হা”ম”লা”য় ইরাকের স্বেচ্ছাসেবী বাহিনী হাশদ আশ-শাবির উপ প্রধান আবু মাহদ...

করোনা টিকা নেয়ার পর আরও এক স্বাস্থ্যকর্মীর মৃ”ত্যু হয়েছে ভারতে

করোনা টিকা নেয়ার পরে আরও এক ব্যক্তির মৃ”ত্যু হয়েছে ভারতে। এতে দেশটিতে উদ্বেগ ছড়াচ্ছে করোনা টিকার পা’র্শ্বপ্র’তি’ক্রিয়ার খবর। তবে দেশটির কেন্দ্রীয় সরকার দাবি করেছে, টিকা নেয়ার সঙ্গে এই মৃ”ত্যু গুলোর কোনো সম্পর্ক নেই। টিকা নেয়ার পর সর্বশেষ মা’রা গেছেন হায়দরাবাদের এক স্বাস্থ্যকর্মী। এখনও তার ম’য়’নাত’দ’ন্ত রিপোর্ট হাতে আসেনি। তবে মৃ”ত্যু’র সঙ্গে টিকা নেয়ার কোনো সম্পর্ক নেই বলে সংশ্লিষ্টরা দাবি করেছেন। ভারতীয় সংবাদ মাধ্যম সংবাদ প্রতিদিনের খবরে বলা হয়েছে, মঙ্গলবার (১৯ জানুয়ারি) সকাল সাড়ে এগারোটার দিকে নির্মলা জেলার কুন্তলা প্রাথমিক স্বাস্থ্যকেন্দ্রে ওই স্বাস্থ্যকর্মীকে টিকা দেয়া হয়। এরপর রাত আড়াইটার দিকে তার বুকে ব্যথা শুরু হয়। পরে ভোর সাড়ে পাঁচটার সময় তাকে হাসপাতালে নিয়ে আসা হলে ডাক্তাররা মৃ’ত বলে ঘোষণা করেন। এর আগে দেশটির উত্তরপ্রদেশের মোরাদাবাদে সরকারি হাসপাতালের ৪৬ বছরের এক ওয়ার্ডবয়ের মৃ”ত্যু হয় টিকা নেয়ার ২৪ ঘণ্টার মধ্যে। ম’য়’নাতদ’ন্তে দেখা গেছে, হার্টের সমস্যার কারণে প্রাণ হারিয়েছেন তিনি। এছাড়া কর্ণাটকের ৪৩ বছরের এক ব্যক্তিও মা’রা গেছেন টিকা নেয়ার পরে। তার মৃ”ত্যু’র ক্ষেত্রেও কারণ...

চার বছরে ৩০ হাজার ৫৭৩টি মিথ্যা বলেছেন ট্রাম্প !

ডোনাল্ড ট্রাম্প রিপাবলিকান দলের মনোনয়ন পেয়ে ২০১৬ সালে প্রেসিডেন্ট নির্বাচনে জয় লাভ করেন ডোনাল্ড ট্রাম্প। ২০১৭ সালের ২০ জানুয়ারি ট্রাম্পের অভিষেক হয়। সেই অভিষেক নিয়েই প্রথম মিথ্যা বলেন ট্রাম্প। ক্ষমতা শুরু হয় তার মিথ্যা দিয়ে। ওয়াশিংটন পোস্টের এক প্রতিবেদনে বলা হয়েছে, দিনে পাঁচ শতাধিক মিথ্যা বলেছেন মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। এতে নিজেরই মিথ্যা বলার রেকর্ড ভঙ্গ করেছেন তিনি। দৈনিকটি ‘ট্রুথ টেস্টার’ নামের একটি কলামে ডোনাল্ড ট্রাম্পের মিথ্যা বলার এ পরিসংখ্যান প্রকাশ করেছে। প্রতিবেদনটিতে মার্কিন প্রেসিডেন্টের টুইটার বার্তাগুলোর কিছু উল্লেখযোগ্য মিথ্যা তুলে ধরে বলা হয়েছে, ট্রাম্প গত ২ নভেম্বর মার্কিন প্রেসিডেন্ট নির্বাচনের আগের দিন ৫০৪ বার মিথ্যা বলেছেন, যা একদিনে সর্বোচ্চ। আর ৫ নভেম্বর পর্যন্ত ডোনাল্ড ট্রাম্প ২৯ হাজার ৫০৮ বার মিথ্যা বলেছেন ও বিভ্রান্তিকর তথ্য তুলে ধরেছেন। বিদায়ী মার্কিন প্রেসিডেন্ট যেসব বিষয়ে সবচেয়ে বেশি মিথ্যা বলেছেন, সেগুলোর মধ্যে করোনাভাইরাস অন্যতম। বলা হয়েছে, এই ভাইরাসকে প্রথম দিকে গুরুত্ব না দিয়ে তিনি যে ভুল করেছেন, তা ধামাচাপা দিতেই মূলত তিনি এস...

শপথ নিয়েই যা বললেন মার্কিন প্রেসিডেন্ট জো বাইডেন | Online News 71

জো বাইডেন নানা বাধাবিপত্তি পেরিয়ে ৪৬তম মার্কিন প্রেসিডেন্ট হিসেবে শপথ নিয়েই রাজনৈতিক উগ্রবাদ, শ্বেতাঙ্গ আধিপত্য এমনকি ঘরোয়া সন্ত্রাসবাদের শেকড় উপরে ফেলার আহ্বান জানিয়েছেন জো বাইডেন। একইসঙ্গে নতুন করে শুরুর ডাক দিয়ে মার্কিন রাজনীতিতে যে বিভেদ সৃষ্টি হয়েছে তা দূর করার প্রতিশ্রুতি দিয়েছেন বাইডেন। বুধবার (২০ জানুয়ারি) প্রখ্যাত মার্কিন সংগীত শিল্পী লেডি গাগার কণ্ঠে আমেরিকার জাতীয় সঙ্গীত দিয়েই শুরু হয় মূল আনুষ্ঠানিকতা। তারপরই শপথ বাক্য পাঠ করতে বেগুনি রঙের ব্লেজার পরে মঞ্চে আসেন কমলা হ্যারিস। তাকে শপথ পড়ান সুপ্রিম কোর্টের বিচারপতি সোনিয়া সোটোমায়র। এর মধ্যে দিয়েই মার্কিন ইতিহাসে প্রথম কোন কৃষ্ণাঙ্গ নারী ভাইস প্রেসিডেন্ট হলেন কমলা। তাকে প্রথমেই শুভেচ্ছা জানান তার স্বামী তার ডগলাস এমহফ। প্রথম নারী, প্রথম কৃষ্ণাঙ্গ এবং দক্ষিণ এশীয় হিসেবে ভাইস প্রেসিডেন্ট হয়ে ইতিহাস সৃষ্টি করলেন কমলা। এরপরই মঞ্চে আসেন মার্কিন আরেক সংগীত শিল্পী জেনিফার লোপেজ। হওয়ার সাথে সাথে শেষ হয় অপেক্ষার পালা। পূর্ব ঘোষণা অনুযায়ী জো বাইডেনকে শপথ পড়ান সুপ্রিম কোর্টের প্রধান বিচারপতি জন রবার্ট। সংবিধানের অনুসারে অর্পিত দায়িত্ব য...

ভারতে স্বর্ণের খনি আবিষ্কার!

ভারতে স্বর্ণের খনি আবিষ্কার! ভারতের উত্তরপ্রদেশের সোনভদ্র জেলায় স্বর্ণের খনি পাওয়া গেছে বলে দাবি করেছেন ওই জেলার খনন বিভাগ।  নতুন ওই খনিতে তিন হাজার টন স্বর্ণ মজুদ আছে বলে দাবি করেছেন খনন বিভাগ। তবে শনিবার জেলার খনন বিভাগের স্বর্ণ পাওয়ার ওই দাবিকে উড়িয়ে দিয়েছেন দেশটির জিওলজিক্যাল সার্ভে অফ ইন্ডিয়া (জিএসআই)। শনিবার সন্ধ্যায় কলকাতায় জিএসআইয়ের মহাপরিচালক এম শ্রীধর বলেন, ‘জিএসআইয়ের কোনও ব্যক্তি এই জাতীয় কোনও তথ্য দেননি। জিএসআই সোনভদ্রতে এমন কোনও বিশাল স্বর্ণভাণ্ডারের অনুমান করেনি।’ শ্রীধর বলেন, স্বর্ণের অনুসন্ধানের রিপোর্ট সন্তোষজনক নয় এবং এমন কোনও ফলাফল মেলেনি যা থেকে বিরাট স্বর্ণভাণ্ডারের কোনও অনুমান করা যায়। তিনি বলেন, ‘আমরা পর্যবেক্ষণ করার পরে আমরা আকরিকের উৎস সম্পর্কে আমাদের রাজ্য ইউনিটগুলির সঙ্গে আলোচনা করি।  আমরা ১৯৯৮-৯৯ ও ১৯৯৯-২০০০-এ এই অঞ্চলে কাজ করেছি। তথ্য ও প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহণের রিপোর্ট উত্তরপ্রদেশের ডিজিএমের কাছে পৌঁছেও দেওয়া হয়েছে।’ জেলার খনন বিভাগের প্রধান কে কে রায় শুক্রবার জানিয়েছেন, এই জেলার সোনপাহাড়ি ও হারদি এলাকায় প্রায় তিন হাজার টন ...

মালয়েশিয়ার প্রধানমন্ত্রী মাহাথির মোহাম্মদের পদত্যাগ

মাহাথির মোহাম্মদ নতুন সরকার গঠন নিয়ে বিরোধী রাজনৈতিক দলগুলোর দফায় দফায় বৈঠক ও ক্ষমতাসীন জোটে ভাঙনের জোরালো গুঞ্জন ঘিরে তৈরি হওয়া রাজনৈতিক অস্থিতিশীল পরিস্থিতির মাঝে অবশেষে পদত্যাগই করলেন মালয়েশিয়ার প্রধানমন্ত্রী মাহাথির মোহাম্মদ। সোমবার দেশটির রাজার কাছে তিনি পদত্যাগপত্র জমা দিয়েছেন বলে এ ঘটনার সঙ্গে সংশ্লিষ্ট দুটি সূত্র বার্তাসংস্থা রয়টার্সকে নিশ্চিত করেছে। বিশ্বের সবচেয়ে বয়স্ক ৯৪ বছর বয়সী এই প্রধানমন্ত্রী ২০১৮ সালে দ্বিতীয় মেয়াদে দেশটির প্রধানমন্ত্রী হিসেবে ক্ষমতায় আসেন। তবে পদত্যাগের ব্যপারে মালয়েশিয়ার প্রধানমন্ত্রীর কার্যালয়ের একজন মুখপাত্র মন্তব্য করতে রাজি হননি। তিনি বলেছেন, শিগগিরই এ ব্যাপারে একটি বিবৃতি জারি করা হবে। ২০১৮ সালের নির্বাচনে জয়ের পর পাকাতান হারাপান জোটের প্রধান হিসেবে ওই বছরের ১০ মে মালয়েশিয়ার প্রধানমন্ত্রীর শপথ নেন মাহাথির মোহাম্মদ। বারিসান ন্যাশনাল দলের নেতা হিসেবে টানা প্রায় ২২ বছর দেশটির প্রধানমন্ত্রী হিসেবে দায়িত্ব পালন শেষে ২০০৩ সালে ক্ষমতা থেকে সরে যান তিনি। গত কয়েকদিন ধরে মালয়েশিয়ার ক্ষমতাসীন পাকাতান হারাপান জোটের নেতারা দফায় দফায় বৈঠক করায় জো...

করোনাভাইরাসে মৃতের সংখ্যা ২৪৭৪ ছাড়িয়েছে

করোনাভাইরাস চীনের হুবেই প্রদেশ থেকে ছড়িয়ে পড়া করোনাভাইরাসে এখন পর্যন্ত দুই হাজার ৪৭৪ জনের মৃত্যু হয়েছে। এর মধ্যে শুধুমাত্র চীনের মূল ভূখণ্ডেই মারা গেছে দুই হাজার ৪৪৪ জন। সেখানে নতুন করে আরও দু’জনের মৃত্যু হয়েছে। চীনে এখন পর্যন্ত করোনাভাইরাসে আক্রান্ত হয়েছে ৭৬ হাজার ৯৪৭ জন। এদের মধ্যে ২৩ হাজার ৩৬০ জন চিকিৎসা শেষে সুস্থ হয়ে বাড়ি ফিরেছে। অপরদিকে করোনাভাইরাসে আক্রান্ত ১১ হাজার ৪৭৭ জনের অবস্থা আশঙ্কাজনক। চীনে বাইরে এই ভাইরাসে আক্রান্ত হয়ে দ. কোরিয়ায় সাতজন, ইতালিতে তিনজন, জাপানের বিভিন্ন স্থানে তিনজন, অপরদিকে জাপানি প্রমোদতরী ডায়মন্ড প্রিন্সেসে তিনজন, হংকংয়ে দু’জন, ইরানে ৮ জন, তাইওয়ানে একজন, ফ্রান্সে একজন এবং ফিলিপাইনে একজনের মৃত্যু হয়েছে। চীনের মূল ভূখণ্ডের বাইরে সর্বোচ্চ মৃত্যুর ঘটনা ঘটেছে ইরানে। সেখানে এখন পর্যন্ত ৮ জনের মৃত্যুর খবর পাওয়া গেছে। রোববার নতুন করে আরও ১৫ জন করোনায় আক্রান্ত হয়েছে। ফলে এই ভাইরাসে মোট আক্রান্তের সংখ্যা ৪৩। ইরানে আক্রান্তের সংখ্যা বাড়তে থাকায় আতঙ্কে প্রতিবেশী তিন দেশ-আফগানিস্তান, পাকিস্তান এবং তুরস্ক ইরানের সঙ্গে তাদের সীমান্ত বন...

করোনাভাইরাসে মৃতের সংখ্যা বেড়ে ২৪৫৮

coronavirus  চীনে প্রাণঘাতী করোনাভাইরাসে মৃতের সংখ্যা বেড়ে ২ হাজার ৪৫৮ জনে দাঁড়িয়েছে। শনিবার একদিনে এ ভাইরাসে হুবেই প্রদেশে মৃত্যু হয়েছে আরও ৯৬ জনের। সবমিলিয়ে এই প্রদেশে করোনায় ২ হাজার ৩৪৬ জনের মৃত্যু হয়েছে। প্রদেশের স্বাস্থ্য কর্তৃপক্ষ এ তথ্য জানিয়েছে। এদিকে শনিবার আরও ৬৩০ জন করোনা আক্রান্ত রোগী শনাক্ত করা হয়েছে বলে নিশ্চিত করেছে হুবেই কর্তৃপক্ষ। সবমিলিয়ে প্রদেশটিতে ৬৪ হাজার ৮৪ জন করোনাভাইরাস আক্রান্ত রোগী শনাক্ত করা হয়েছে। করোনা আক্রান্ত ৪০ হাজার ১২৭ জন রোগীয় হাসপাতালে চিকিৎসাধীন, যাদের মধ্যে ১ হাজার ৮৪৫ জনের অবস্থা আশঙ্কজনক। আর ১৫ হাজার ২৯৯ জন চিকিৎসা নিয়ে বাড়ি ফিরেছেন। মার্কিন গণমাধ্যম সিএনএন জানিয়েছে, চীনের মূল ভূখণ্ডে করোনাভাইরাসে মৃতের সংখ্যা ২ হাজার ৪৪১ জন। চীনের মূল ভূখণ্ডের বাইরে ১৭ জনসহ মোট মৃতের সংখ্যা ২ হাজার ৪৫৮। এর মধ্যে ইরানে ৫ জনের, জাপানে ৩ জন এবং হংকং, ইতালি ও দক্ষিণ কোরিয়ায় দুজন করে মৃত্যু হয়েছে। তাইওয়ান, ফিলিপাইন ও ফ্রান্সে একজন করে করোনাভাইরাস আক্রান্ত রোগীর মৃত্যু হয়েছে। চীনের মূল ভূখণ্ডসহ বিশ্বব্যাপী করোনাভাইরাস আক্রান্ত রোগীর মোট সংখ্যা দাঁড়ি...

এই ব্লগটি থেকে জনপ্রিয় পোস্টগুলি

চুল পড়া কমাতে পেয়ারা পাতার জাদু

চুল পড়া নাকি স্বাভাবিক একটি ব্যাপার, এমনটাই বিশেষজ্ঞদের মত। তবে তা দিনে ১০০ টা পর্যন্ত। এর চেয়ে বেশিও হলে তা চিন্তার বিষয়। ঘন ঘন এমন চুল ওঠার ফলে চুলের গোছা পাতলা হয়ে যায়। মাথার তালুতে জায়গায় জায়গায় ফাঁকা হয়ে যেতে থাকে। অবহেলা এবং অযত্নের এমনটা হয়ে থাকে। এছাড়াও দূষণ, খাবারের সমস্যা, ঘুম কম হওয়া, দুশ্চিন্তা তো নিত্যদিনের সঙ্গী। এসব কারণেই মূলত অতিরিক্ত চুল পড়ার সমস্যা হয়ে থাকে। চুল ঝরে যাওয়া আসলে একেবারে প্রাকৃতিক একটি প্রক্রিয়া। চুল ঝরে যাবে এবং আবার নতুন চুল গজাবে, এটাই স্বাভাবিক। তবে অনেকেরই চুল খুব বেশি ঝরে যাচ্ছে। চুল পড়া কমাতে নিয়মিত চুলে তেল ব্যবহার করুন। সেই সঙ্গে ঘরোয়া একটি প্যাক ব্যবহার করতে পারেন। এতে চুল পড়া বন্ধের পাশাপাশি চুল সুন্দর ও মসৃণ হতে সহায়তা করবে। চুল পড়া বন্ধে পেয়ারা পাতার কার্যকারিতার কথা আমরা সবাই কমবেশি জানি। এটি চুল পড়া বন্ধে খুবই কার্যকরী। তাহলে চলুন জেনে নেয়া যাক কীভাবে ব্যবহার করবেন পেয়ারা পাতা- যা যা লাগবে: এক মুঠো পেয়ারা পাতা, পানি এক লিটার। একটি পাত্রে পানি জ্বাল দিতে দিন। পানি ফুটে আসা পর্যন্ত অপেক্ষা করুন। ফুটে এলে এতে পেয়ারা পাতা দিয়ে দিন। পেয়ারা পাত...

প্রেমের ফাঁ’দে ফে’লে ১০০ নারীর ভিডিও ধারণ করে ব্ল্যাকমেইল

অনলাইনে নিজেকে সরকারি কর্মকর্তা পরিচয়ে মেয়েদের সঙ্গে প্রেমের সম্পর্ক গড়ে তুলতেন। একপর্যায়ে নানা ছলনায় ভুলিয়ে তাদের সঙ্গে শারীরিক সম্পর্ক স্থাপন করে ভিডিও ধারণ করতেন।  এরপর আপত্তিকর সেসব ছবি পরিবারের কাছে ছড়িয়ে দেয়ার ভয় দেখিয়ে টাকা আদায় করেন। এভাবে গত ৮ বছরে প্রায় শতাধিক নারীর সঙ্গে সম্পর্ক গড়ে ব্ল্যাকমেইল করে লাখ লাখ টাকা হাতিয়েছেন বরিশালের বেলাল হোসেন। ডিজিটাল নিরাপত্তা আইনের মামলায় বেলালকে গ্রেফতারের পর পুলিশ বলছে, চল্লিশোর্ধ্ব নারীদের টার্গেট করতেন বেলাল। বেলালের ফোনে পাওয়া গেছে ৮ হাজার আপত্তিকর ছবির সন্ধান। তার এই প্রতারণা থেকে বাদ যায়নি তার স্বজনরাও। মাস তিনেক আগে রাজধানীর যাত্রাবাড়ির এক নারীর সঙ্গে বরিশালের বেলাল হোসেনের ফেসবুকে পরিচয় হয়। বিয়ের প্রলোভনে ওই নারীর গো’পন ছবি তুলে ব্ল্যাকমেইল করার অভিযোগে থানায় মামলা করেন ভুক্তভোগী নারী। পরে তাকে গ্রেফতার করা হয়। গোয়েন্দা মতিঝিল বিভাগ উপকমিশনার মোহাম্মদ আসাদুজ্জামান বলেন, জিজ্ঞাসাবাদে আমরা সত্যতা পেয়েছি। তার মোবাইলে এবং ইমো, ওয়াটসঅ্যাপে বিভিন্ন আপত্তিকর ছবি পেয়েছি। গত আট বছরে শতাধিক নারীর সঙ্গে প্রতারণা করেছেন। বেলাল মধ্যবয়সী নার...

আইএফআইসি ব্যাংকে অভিজ্ঞতা ছাড়াই চাকরি

আইএফআইসি ব্যাংক লিমিটেডে ‘ট্রেইনি অ্যাসিস্ট্যান্ট অফিসার (টিএও)’ পদে জনবল নিয়োগ দেওয়া হবে। আগ্রহীরা আগামী ১০ জুলাই পর্যন্ত আবেদন করতে পারবেlন। প্রতিষ্ঠানের নাম: আইএফআইসি ব্যাংক লিমিটেড পদের নাম: ট্রেইনি অ্যাসিস্ট্যান্ট অফিসার (টিএও) পদসংখ্যা: নির্ধারিত নয় শিক্ষাগত যোগ্যতা: স্নাতক। তৃতীয় শ্রেণি/বিভাগ গ্রহণযোগ্য নয় অভিজ্ঞতা: প্রযোজ্য নয় দক্ষতা: ব্যবস্থাপনা ও যোগাযোগে দক্ষ হতে হবে বেতন: ২৮,৩৭০-৩৫,৯৯০ টাকা চাকরির ধরন: অস্থায়ী প্রবেশনকাল: ০১ বছর প্রার্থীর ধরন: নারী-পুরুষ বয়স: ১০ জুলাই ২০২১ তারিখে ৩০ বছর কর্মস্থল: যেকোনো স্থান আবেদনের নিয়ম: আগ্রহীরা www.career.ificbankbd.com এর মাধ্যমে আবেদন করতে পারবেন। আবেদনের শেষ সময়: ১০ জুলাই ২০২১