দেশের আলোচিত ই-কমার্স প্রতিষ্ঠান ইভ্যালির সাতটি o গাড়ি নিলামে তোলা হচ্ছে। ইভ্যালির ব্যবস্থাপনায় হাইকোর্ট গঠিত বোর্ডের সদস্য ও প্রতিষ্ঠানটির বর্তমান ব্যবস্থাপনা পরিচালক মো. মাহবুব কবীর আজ বৃহস্পতিবার এক বিজ্ঞপ্তিতে এ নিলাম আহ্বান করেছেন। আগামী ১০ ফেব্রুয়ারি গাড়িগুলোর নিলাম হবে। নিলাম বিজ্ঞপ্তিতে দেখা গেছে, ইভ্যালির মালিকানাধীন একটি রেঞ্জ রোভার, একটি টয়োটা প্রিউস, একটি টয়োটা সি এইচ আর, দুটি টয়োটা এক্সিও, একটি হোন্ডা ভেজেল ও একটি টয়োটা মাইক্রোবাস আপাতত নিলামে তোলা হয়েছে। এসব গাড়ির ন্যূনতম নিলাম মূল্যও উল্লেখ করা হয়েছে বিজ্ঞপ্তিতে। ২০২০ সালে তৈরি রেঞ্জ রোভারের ন্যূনতম নিলাম মূল্য এক কোটি ৬০ লাখ টাকা উল্লেখ করা হয়েছে। এছাড়া টয়োটা প্রিউসের ন্যূনতম দর ১৩ লাখ ৫০ হাজার, টয়োটা সিএইচআর দর ১৮ লাখ, টয়োটা এক্সিওর প্রতিটির দর ৯ লাখ ১৮ হাজার, হোন্ডা ভেজেলের দর ১৬ লাখ ও টয়োটা মাইক্রোবাসের ন্যূনতম দর ১২ লাখ টাকা ধরা হয়েছে। আগ্রহী ব্যক্তি বা প্রতিষ্ঠান ইভ্যালির ধানমন্ডির উইন্সকোর্ট অফিস থেকে এ নিলামের নিবন্ধন কার্ড নিতে পারবেন। ৬ ফেব্রুয়ারি থেকে ৯ ফেব্রুয়ারি পর্যন্ত নিলামের দরপত্র জমা দেওয়া যাবে। ৫ ...
হবিগঞ্জের বাহুবলে অনৈতিক কাজে লিপ্ত থাকা অবস্থায় ছাত্রলীগ নেতা রায়হান শাহ ও এক তরুণীকে আটক করেছে জনতা। খবর পেয়ে বাহুবল মডেল থানার এএসআই অমল তাদের আটক করে থানায় নিয়ে আসেন। পরে মুচলেকার মাধ্যমে তাদের ছেড়ে দেয় পুলিশ। শনিবার দুপুরে মডেল থানার সামনে মাদ্রাসা মার্কেটের একটি বন্ধ দোকান থেকে তাদের আটক করা হয়।আটককৃত ছাত্রলীগ নেতা উপজেলার সাতপাড়িয়া গ্রামের মৃত আব্দুল গফুর আল হাবিবের ছেলে। স্থানীয় সূত্রে জানা যায়, ছাত্রলীগ নেতা রায়হান শাহ বাহুবল মাদ্রাসা মার্কেটে একটি দোকান ভাড়া নিয়ে সেখানে গ্লাস ফিটিং করা হাবিব ট্রাভেলস নামে একটি ব্যবসা চালিয়ে আসছেন। সেই ব্যবসার আড়ালে তিনি সেখানেই প্রায়ই তরুণীদের নিয়ে আড্ডা দেন। শনিবার দুপুরে ট্রাভেলসের গ্লাস ও ভিতরে বাতি বন্ধ করে তরুণীকে নিয়ে অনৈতিক কাজে লিপ্ত হন তিনি। বিষয়টি আঁচ করতে পেরে তাৎক্ষণিক মার্কেটের ব্যবসায়ীরা থানায় খবর দেন। খবর পেয়ে পুলিশ তাদের উদ্ধার করে থানায় নিয়ে আসে। আটকের পরপরই তাকে ছাড়িয়ে নিতে তদবির চালান আওয়ামী লীগ নেতারা। অবশেষে রাতে মুচলেকা রেখে তাদের ছেড়ে দেয় পুলিশ। এদিকে তাদের আটক করায় মাদ্রাসা মার্কেটের ব্যবসায়ীদের মাঝে স্বস্তি ফিরে এলেও ...