সরাসরি প্রধান সামগ্রীতে চলে যান

পোস্টগুলি

ভেষজ গুণ লেবেল থাকা পোস্টগুলি দেখানো হচ্ছে

ইভ্যালির ৭টি গাড়ি নিলামে

 দেশের আলোচিত ই-কমার্স প্রতিষ্ঠান ইভ্যালির সাতটি o গাড়ি নিলামে তোলা হচ্ছে। ইভ্যালির ব্যবস্থাপনায় হাইকোর্ট গঠিত বোর্ডের সদস্য ও প্রতিষ্ঠানটির বর্তমান ব্যবস্থাপনা পরিচালক মো. মাহবুব কবীর আজ বৃহস্পতিবার এক বিজ্ঞপ্তিতে এ নিলাম আহ্বান করেছেন। আগামী ১০ ফেব্রুয়ারি গাড়িগুলোর নিলাম হবে। নিলাম বিজ্ঞপ্তিতে দেখা গেছে, ইভ্যালির মালিকানাধীন একটি রেঞ্জ রোভার, একটি টয়োটা প্রিউস, একটি টয়োটা সি এইচ আর, দুটি টয়োটা এক্সিও, একটি হোন্ডা ভেজেল ও একটি টয়োটা মাইক্রোবাস আপাতত নিলামে তোলা হয়েছে। এসব গাড়ির ন্যূনতম নিলাম মূল্যও উল্লেখ করা হয়েছে বিজ্ঞপ্তিতে। ২০২০ সালে তৈরি রেঞ্জ রোভারের ন্যূনতম নিলাম মূল্য এক কোটি ৬০ লাখ টাকা উল্লেখ করা হয়েছে। এছাড়া টয়োটা প্রিউসের ন্যূনতম দর ১৩ লাখ ৫০ হাজার, টয়োটা সিএইচআর দর ১৮ লাখ, টয়োটা এক্সিওর প্রতিটির দর ৯ লাখ ১৮ হাজার, হোন্ডা ভেজেলের দর ১৬ লাখ ও টয়োটা মাইক্রোবাসের ন্যূনতম দর ১২ লাখ টাকা ধরা হয়েছে। আগ্রহী ব্যক্তি বা প্রতিষ্ঠান ইভ্যালির ধানমন্ডির উইন্সকোর্ট অফিস থেকে এ নিলামের নিবন্ধন কার্ড নিতে পারবেন। ৬ ফেব্রুয়ারি থেকে ৯ ফেব্রুয়ারি পর্যন্ত নিলামের দরপত্র জমা দেওয়া যাবে। ৫ ...

পুদিনা পাতায় মুক্তি মিলবে শ্বাসকষ্ট-মাথা ব্যথা-সর্দি

পুদিনা পাতা মাথা ব্যথা নেই এমন মানুষ পাওয়া মুশকিল। আর শ্বাসকষ্টও মানুষের পুরনো রোগ। সর্দি-কাশি তো আমাদের লেগেই থাকে। এ সব থেকে মুক্তি মিলতে পারে পুদিনা পাতায়। পুদিনা পাতার ঔষধিগুণ সবারই জানা। তাই পুদিনা পাতার চাটনি বা স্মুদি, যেভাবেই পারেন খাবারে পুদিনা পাতা যোগ করতে পারেন। আসুন দেখে নেয়া যাক পুদিনার কী কী গুণ আছে- শ্বাসকষ্টে উপকারী: শ্বাসকষ্ট রোগীদের জন্য পুদিনা পাতা এক আশীর্বাদ বলা চলে। পুদিনা পাতা ঠান্ডা হয়, তাই শ্বাস প্রণালি পরিষ্কার করে। তবে অতিমাত্রায় পুদিনা পাতা খাওয়া থেকে বিরত থাকতে হবে। সর্দি-কাশি থেকে রেহাই: ঠান্ডা নাক বন্ধ হলে এবং শ্বাস নিতে কষ্ট হলে পুদিনা ব্যবহার করুন। পুদিনা পাতা ঠান্ডা হয়, তাই শ্বাস প্রণালি পরিষ্কার করে। মাথা ব্যথার উপশম: পুদিনা পাতার শীতলতা মাথা ব্যথা ভালো করে দেয়। যেকোনো পুদিনা বেস তেল মাথায় লাগালে অনেকটা আরাম পাওয়া যায়। মুখের স্বাস্থ্যে উপকারী: মুখের দুর্গন্ধ? পুদিনা পাতা বা এই পাতার স্বাদের কোনো চুইংগাম চাবালে আপনার মুখের দুর্গন্ধ হ্রাস পাবে। সাথে এই মুখের দাগও পরিষ্কার করে দাঁতের স্বাস্থ্য ভালো রাখতে সহায়তা করে। এছাড়া পুদি...

খালি পেটে ৪ দিন কিশমিশের পানি খান, তারপর দেখুন চমক - ম্যাক্সটিপসবিডি

কিশমিশ খাওয়ার উপকারিতা কিশমিশের পানি খেলে লিভারে জৈব রাসায়নিক প্রক্রিয়া শুরু হয়। যার দরুন শরীরের অভ্যন্তরে দ্রুত রক্ত পরিশোধন হতে থাকে। আপনার লিভার বা যকৃত পরিষ্কার করতেও কিশমিশের জুরি নেই? হ্যাঁ, নিয়মিত কিশমিশের পানি লিভার সাফ হয়। অন্তত টানা চার দিন কিশমিশের পানি পান করলে, পেট একদম পরিষ্কার হয়ে যাবে। পেটের গন্ডগোল থাকবে না। সেইসঙ্গে ভরপুর এনার্জি পাবেন। ক্তস্বল্পতায় কিশমিশ যে উপকারী, সেটা অনেকেই জানেন। কারণ, কিশমিশ শরীরে নতুন রক্ত তৈরি করে। কিন্তু, এটা জানা আছে কি, আপনার লিভার বা যকৃত্ পরিষ্কার করতেও কিশমিশের জুরি নেই? হ্যাঁ, নিয়মিত কিশমিশের পানি লিভার সাফ হয়। গবেষণায় দেখা গিয়েছে, কিশমিশের পানি খেলে লিভারে জৈব রাসায়নিক প্রক্রিয়া শুরু হয়। যার দরুন শরীরের অভ্যন্তরে দ্রুত রক্ত পরিশোধন হতে থাকে। অন্তত টানা চার দিন কিশমিশের পানি পান করলে, পেট একদম পরিষ্কার হয়ে যাবে। পেটের গন্ডগোল থাকবে না। সেইসঙ্গে ভরপুর এনার্জি পাবেন। অনেক ডাক্তারও রোগীকে ওষুধের পাশাপাশি কিশমিশ প্রেসক্রাইব করেন। কারণ, কিশমিশ হার্টকে ভালো রাখে। সেইসঙ্গে শরীরের পক্ষে ক্ষতিকারক যে কোলেস্টেরল রয়েছে, ত...

ওজন কমানোর কার্যকর উপায় আসলে কোনটি? - ম্যাক্সটিপসবিডি

ওজন কমানোর জন্যে স্বল্প সময়ের ব্যবধানে তীব্র শরীরচর্চা বা ব্যায়াম অনেক বেশি কার্যকর। এমনটাই দেখা গেছে একটি গবেষণায়। হাই ইনটেনসিভ ইনটারভেল ট্রেনিং বা হিট নামে পরিচিত এই শরীর চর্চার ফলে ওজন কমার হার দীর্ঘ সময়ের ব্যায়মের তুলনায় বেশি। ব্রিটিশ জার্নাল অফ স্পোর্টস ম্যাগাজিনে প্রকাশিত এই গবেষণাটি ৩৬টি বিভিন্ন পরীক্ষা নিরীক্ষার মাধ্যমে করা হয়েছে। গবেষণায় অংশগ্রহণকারীদের মধ্যে যারা এই ‘হিট’ পদ্ধতি গ্রহণ করেছে তাদের ওজন কমার হার অন্যদের তূলনায় ২৮.৫% বেশী। তবে গবেষকদের মতে এই পদ্ধতি অবশ্য সবার জন্যে উপযোগী নাও হতে পারে। কেননা এটির ফলে উচ্চ রক্তচাপসহ আরো কিছু স্বাস্থ্য ঝুঁকি বাড়াতে পারে। ব্রাজিলের ফেডারেল ইউনিভার্সিটি অব গোইয়াসের একদল গবেষক ৫৭৬ জন পুরুষ ও ৫২২ জন নারীর ফিটনেস ট্রেনিং থেকে নেয়া বিভিন্ন তথ্য বিশ্লেষণ করেন। ইন্টারভেল ট্রেনিং বা স্বল্প সময়ের ব্যবধান সংক্রান্ত এই ধরনের প্রশিক্ষণকে হৃদযন্ত্রের ব্যায়াম হিসেবে সংজ্ঞায়িত করা হয়। যাতে পুনরাবৃত্তিমূলক সংক্ষিপ্ত ব্যবধানে তীব্র শারীরিক কসরত থাকে, আর একেকটি প্রচেষ্টার মধ্যে সময়ের ব্যবধানও কম থাকে।সাইকেল চালনা, সাঁতার...

সকালে রসুন খাওয়ার উপকারিতা

 রসুন রসুনের প্রাকৃতিক গুণের কথা কমবেশি আমাদের সবারই জানা। রসুন যে মানব স্বাস্থ্যের জন্য বেশ উপকারি তা অনেক কাল থেকেই প্রচলিত। খালি পেটে কাঁচা রসুন গ্রহণ বেশ উপকারি , যে যেভাবে খাবেন : রসুনের উপকারিতা: অনেকে চিবিয়ে খেতে পারেন না কারণ রসুলের এক ধরনের কড়া ঝাঁঝ আছে। সেক্ষেত্রে পানি দিয়ে গিলে খেতে পারেন। এক্ষেত্রে অবশ্যই টুকরো করে নেবেন। তবে রসুন চিবিয়ে খাওয়াটাই উত্তম। রসুন একটি শক্তিশালী অ্যান্টিবায়োটিকের কাজ করে। গবেষকদের মত, খালি পেটে রসুন গ্রহণ হাইপারটেনশন ও স্ট্রেস কমাতে সহায়তা করে। পেটে হজমের সমস্যা থাকলে তাও দূর করে। এছাড়া এটি স্ট্রেস থেকে পেটে গ্যাসের সমস্যা দূরীকরণে, পেটের অন্যান্য গণ্ডগোলজনিত অসুখ যেমন ডায়রিয়া সারাতে, শরীরের রক্ত পরিশুদ্ধ করণে ও লিভারের ফাংশন ভালো রাখতে ভূমিকা রাখে। রসুন পুরুষের যৌন শক্তি বৃদ্ধিতে গুরুত্বপূণ ভূমিকা রাখে।

খাঁটি মধুর ৩০টি উপকারিতা - খাঁটি মধু চেনার উপায় | ম্যাক্সটিপসবিডি

মধু খাঁটি মধুর  ৩০টি  উপকারিতা: ১. হৃদরোগ প্রতিরোধ করে। ২. রোগ প্রতিরোধ ক্ষমতা বৃদ্ধি করে ৩. দাঁতকে পরিষ্কার ও শক্তিশালী করে ৪. দৃষ্টিশক্তি ও স্মরণশক্তি বৃদ্ধি করে ৫. মধুর রয়েছে অ্যান্টিঅক্সিডেন্ট ক্ষমতা, যা দেহকে নানা ঘাত-প্রতিঘাতের হাত থেকে রক্ষা করে ৬. অ্যান্টিঅক্সিডেন্ট ক্যান্সার প্রতিরোধ করে ৭. বার্ধক্য অনেক দেরিতে আসে ৮. মধুর ক্যালরি রক্তের হিমোগ্লোবিনের পরিমাণ বাড়ায়, ফলে রক্তবর্ধক হয় ৯. যারা রক্ত স্বল্পতায় বেশি ভোগে বিশেষ করে মহিলারা, তাদের জন্য নিয়মিত মধু সেবন অত্যন্ত ফলদায়ক ১০. গ্লাইকোজেনের লেভেল সুনিয়ন্ত্রিত করে ১১. আন্ত্রিক রোগে উপকারী। মধুকে এককভাবে ব্যবহার করলে পাকস্থলীর বিভিন্ন রোগের উপকার পাওয়া যায় ১২. আলচার ও গ্যাস্ট্রিক রোগের জন্য উপকারী  ১৩.  শিশুদের মুখের ভেতর পচনশীল ঘায়ের জন্য খুবই উপকারী ১৪. শরীরের বিভিন্ন ধরনের নিঃসরণ নিয়ন্ত্রণে সহায়তা করে এবং উষ্ণতা বৃদ্ধি করে ১৫. ভিটামিন-বি কমপ্লেক্স এবং ক্যালসিয়াম সমৃদ্ধ মধু স্নায়ু এবং মস্তিষ্কের কলা সুদৃঢ় করে ১৬. মধুতে স্টার্চ ডাইজেস্টি এনজাইমস এবং মিনারে...

প্রতিদিন দু’টি কাঁচামরিচ খেলে কী হয়? - ম্যাক্সটিপসবিডি

কাঁচা মরিচ ঝালপ্রেমীদের কাছে কাঁচামরিচ একটি প্রিয় নাম। রান্নায় তো বটেই, খাবারের সঙ্গে আলাদা করে কাঁচামরিচ খান অনেকেই। কাঁচামরিচে রয়েছে প্রচুর ডায়াটারি ফাইবার, থিয়ামিন, রাইবোফ্লবিন, নিয়াসিন, ফলেট, আয়রন, ম্যাঙ্গানিজ এবং ফসফরাস। সেই সঙ্গে রয়েছে আরও বেশ কতক পুষ্টিকর উপাদান। যেমন- ভিটামিন এ, সি, কে, বি৬,পটাশিয়াম, কপার এবং ম্যাগনেসিয়াম। এর সবগুলো উপাদানই আমাদের শরীরের জন্য প্রয়োজনীয়। দিনে অন্তত দুটি কাঁচামরিচ খেলে যেসব উপকার মেলে- ক্যান্সার দূরে রাখে:  কাঁচামরিচে রয়েছে প্রচুর অ্যান্টিঅক্সিডেন্ট, যা শরীরে জমে থাকা ক্ষতিকর টক্সিক উপাদানের সব বেরিয়ে যায়। ফলে স্বাভাবিকভাবেই ক্যান্সার সেল জন্ম নেয়ার আশঙ্কা প্রায় থাকে না বললেই চলে। হার্ট চাঙ্গা থাকে:  নিয়মিত দুটি করে কাঁচামরিচ খেলে হার্টের কোনো ক্ষতি হওয়ার আশঙ্কা থাকে না। কাঁচামরিচে থাকা বেশকিছু উপকারী উপাদান একদিকে যেমন রক্তে উপস্থিত খারাপ কোলেস্টেরলের মাত্রাকে কমিয়ে ফেলে, তেমনি ট্রাইগ্লিসারাইড যাতে নিয়ন্ত্রণের বাইরে চলে না যায়, সেদিকেও খেয়াল রাখে। শুধু তাই নয়, কোনোভাবেই যাতে ব্লাড ক্লট না হয়, তাও সুনিশ্চিত করে এই প্রাকৃতি...

ডায়াবেটিস কমাবে তেজপাতা | Maxtipsbd

তেজপাতা ডায়াবেটিস কখনও ভালো হয় না। তবে এইরোগ নিয়ন্ত্রণে রাখলে ভালো থাকা যায়। ডায়াবেটিস ধরা পড়লে  অনেকেই আতঙ্কিত হন। আসুন জেনে নিই তেজপাতার আরও কিছু স্বাস্থ্যগুণ– ১. রক্তে শর্করার পরিমাণ কমায়। ২. তেজপাতার ধোঁয়ার গন্ধে উত্তেজনা নিয়ন্ত্রণে আসে। ৩. হজমশক্তি বাড়ায়। ৪. শরীর থেকে টক্সিন বের করে দেয়। ৫. তেজপাতায় রয়েছে রুটিন ও ক্যাফেক অ্যাসিড। এগুলো হার্টের স্বাস্থ্য ভাল রাখে। ৬. গরম পানিতে কয়েকটি তেজপাতা ফুটিয়ে নিন। পানি ঠাণ্ডা করে প্রতিদিন এক গ্লাস করে খান। উপকার পাবেন।

বয়স বাড়িয়ে দেবে , যেসব খাবার গুলি | Maxtipsbd

যেসব খাবার বাড়িয়ে দেবে বয়স কিছু খাবার রয়েছে যা আপনার বয়স বাড়িয়ে দেবে। তাই যে খাবার আপনার বয়স বাড়িয়ে দেবে সেসব খাবার এড়িয়ে চলতে হবে। দৈনন্দিন খাদ্য তালিকা থেকে এসব খাবারকে না বলুন।  যেসব খাদ্যাভ্যাস আপনার বয়স বাড়িয়ে দেয় । অতিরিক্ত চিনি অতিরিক্ত চিনি বা মিষ্টি খাবার খাবেন না। কারণ অতিরিক্ত মিষ্টিজাতীয় খাবার আপনার ওজন বাড়ানোর সঙ্গে সঙ্গে ত্বক শুষ্ক করে তোলে। ফলে কপালে, চোখের কোনায় বলিরেখা দেখা দিতে পারে। অতিরিক্ত লবণ কাঁচা লবণ উচ্চ রক্তচাপের ঝুঁকি বাড়ায়। অতিরিক্ত মাত্রায় খাওয়া ফলে মুখ ফোলা ও থুতনির নিচে মেদ জমতে পারে। ‘দি ন্যাশনাল হার্ট, লাং অ্যান্ড ব্লাড অ্যাসোসিয়েশন’-এর গবেষকদের মতে, প্রতিদিন ৫০০ মিলিগ্রামের বেশি লবণ খেলে ফুলে যেতে পারে চোখের কোণ। দুধ জাতীয় খাবার অতিরিক্ত দুধ জাতীয় খাবারে কারণে  , মেদ, ব্ল্যাকহেডস ও ত্বকের  ক্ষতিকর হতে পারে। অতিরিক্ত অ্যালকোহল অতিরিক্ত অ্যালকোহল পান  করলে-    বয়স বাড়িয়ে দেয় গ্লুটেনসমৃদ্ধ খাবার:- গ্লুটেনসমৃদ্ধ খাবার - বয়স বাড়িয়ে দিতে পারে। 

পাইলস সমস্যার চিরস্থায়ী সমাধান লাউ শাক | Maxtipsbd

শীতের একটি সুস্বাদু সবজি হচ্ছে লাউ শাক। জেনে নেয়া যাক লাউ শাক  উপকারিতা- লাউ শাক গর্ভস্থ শিশুর স্পাইনাল কর্ড এবং মস্তিষ্কের বৃদ্ধির জন্য পর্যাপ্ত পরিমাণে ফলিক এসিড সমৃদ্ধ খাবার গ্রহণ প্রয়োজন হয়। ফলিক এসিডের অভাবে গর্ভস্থ শিশুর স্পাইনাল কর্ডের বৃদ্ধি ব্যহত হয়। তাই গর্ভাবস্থায় প্রচুর পরিমাণে লাউ শাক খান। তবেই এই সমস্যার হাত থেকে রেহাই পাওয়া সম্ভব।   লাউ শাকে যথেষ্ট পরিমাণে আঁশ থাকে। যা  পাইলস প্রতিরোধে সাহায্য করে। লাউ শাক বিটা-ক্যারোটিন, লুটেইন এবং জিয়েজ্যান্থিন-এ পরিপূর্ণ। বিটা-ক্যারোটিন রোগ প্রতিরোধ ক্ষমতাকে শক্তিশালী করে এবং লুটেইন ও জিয়েজ্যান্থিন চোখের রোগ প্রতিরোধ করে। উচ্চ মাত্রায় ক্যালসিয়াম থাকায় লাউ শাক অস্টিওপোরেসিস এবং অন্যান্য ক্যালসিয়ামের অভাবজনিত রোগের ঝুঁকি কমায়। লাউ শাক পটাসিয়াম সমৃদ্ধ খাবার। পটাসিয়াম কোষের একটি গুরুত্বপূর্ণ উপাদান, যা শরীরে তরলের মাত্রা ঠিক রাখে এবং হৃদস্পন্দন ও রক্তচাপ স্বাভাবিক রাখে।  লাউ শাকে ক্যালসিয়াম এবং ম্যাগনেশিয়াম প্রচুর পরিমাণে পাওয়া যায়, যা হাড় শক্ত ও মজবুত করে। এই শাকে...

বিষণ্ণতা থেকে মুক্তি দেবে ৪ খাবার | Maxtipsbd

বিষণ্ণতা থেকে মুক্তি দেবে ৪ খাবার প্রতি ১০০ জনের মধ্যে ১০ জন মানুষ বিষণ্ণতায় ভোগেন? এসব মানুষের সংখ্যা প্রতিনিয়ত বৃদ্ধি পাচ্ছে।  অস্থিরতা , শক্তি কমে  হওয়া, বিরক্তি, ঘুমাতে সমস্যা  হওয়া, খিদে কম লাগা  , আত্মহত্যার প্রবণতা এবং নিজেকে অযোগ্য মনে করা এইসব  বিষণ্ণতার লক্ষণ। কিছু নির্দিষ্ট খাবার, ভেষজ ও খনিজ রয়েছে, যা প্রাকৃতিক প্রতিষেধক হিসেবে কাজ করে আর বিষণ্ণতা দূর করে। মানসিক স্বাস্থ্য সংক্রান্ত সমস্যায় যারা ভুগছেন, তারা এই প্রাকৃতিক উপায়গুলো থেকেও মুক্তি পেতে পারেন। আসুন জেনে নিই চারটি প্রাকৃতিক প্রতিষেধক সম্পর্কে- ১. ফলিক অ্যাসিড মানসিক স্বাস্থ্যের উন্নতি করতে | উদাহরণ হলো– বিনস্, মসুর, বেশি পাতাযুক্ত সতেজ শাকসবজি  ইত্যাদি। ২. জিঙ্ক পুষ্টি সমৃদ্ধ, যা জ্ঞান ও আচরণের সাথে  মানসিক কার্যগুলোর সঙ্গে যুক্ত। ৩. বিশেষজ্ঞের মতে, জাফরান মানসিক অসুস্থতার চিকিৎসা করে ও জাতীয় ব্যাধিগুলোর ঝুঁকি হ্রাস করে। প্রতিদিনের খাদ্যতালিকায় জাফরান রাখতে পারেন। ৪. ল্যাভেন্ডার অ্যাসেনশিয়াল অয়েল স্ট্রেস ও উদ্বেগ হ্রাস করে। ল্যাভেন্ডার তেলের ব...

৩০০ রোগের সমাধান এক গাছে - Janajoruri

সজনে গাছ সবার কাছেই খুব পরিচিত। সজনে ডাঁটা, পাতা ও ফুল সবই খাওয়ার উপযোগী। তাছাড়া সজনের আছে নানা রোগ প্রতিরোধ ক্ষমতা। সজনের পুষ্টিগুণ সম্পর্কে অনেকেরই অজানা। চলুন তবে জেনে নেয়া যাক সজনে সম্পর্কে কিছু গুরুত্বপূর্ণ তথ্য- sojna-patar-upokarita ১. প্রতি গ্রাম সজনে পাতায় দুধের চেয়ে চার গুণ বেশি ক্যালসিয়াম ও দুই গুণ বেশি প্রোটিন,একটি কমলার চেয়ে সাত গুণ বেশি ভিটামিন সি,  কলার চেয়ে তিন গুণ বেশি পটাশিয়াম এবং গাজরের চেয়ে চার গুণ বেশি ভিটামিন এ বিদ্যমান। ২. এতে  পালংশাকের চেয়ে তিন গুণ বেশি আয়রন বিদ্যমান।   ৩.  কোলেস্টেরল এর মাত্রা নিয়ন্ত্রণে রাখে।   ৪. সজনে ফুল রান্না করে বসন্তকালে খেলে বসন্তের প্রতিষেধক হিসেবে কাজ |  ৫.  এমাইনো এসিড যা সজনেতে পরিপূর্ণ থাকে। ৬.  ডায়াবেটিসের মতো কঠিন রোগের বিরুদ্ধে কাজ করে।   ৭. সজনে নিয়মিত সেবনে শরীরের ডিফেন্স মেকানিজমকে আরো শক্তিশালী করে এবং ‘ইমিউনিটি স্টিমুল্যান্ট’ হওয়ার দরুণ এটি ‘এইডস’ আক্রান্ত রোগীর ক্ষেত্রেও গুরুত্বপূর্ণ ভূমিকা রাখছে।  ৮....

রসুন : কোন রোগে কিভাবে ব্যবহার করবেন! - জানা জরুরি

রসুন   মূলত মসলা হিসেবে ব্যবহৃত হলেও রসুনের পুষ্টিমূল্যও কম নয়। উচ্চ রক্তচাপে রসুন খুবই উপকারী এ কথা গবেষণায় প্রমাণ করেছেন জার্মান চিকিৎসকেরা। রক্তে কোলস্টেরল নিয়ন্ত্রণে রাখতে রসুনের ভূমিকা কার্যকরী।  উচ্চ রক্তচাপ এবং হৃদরোগে আক্রান্তদের  রসুন খাওয়ার পরামর্শ দিয়েছেন।   বাতের ব্যথায় বা কোনো আঘাতপ্রাপ্ত স্থানে সরিষার তেলে রসুন গরম করে ম্যাসাজ করলে ব্যথা লাঘব হয়। দাঁতের ব্যথায় রসুন ব্যবহারে ব্যথা কমে যায়। আধুনিক চিকিৎসা বিজ্ঞানীরা রসুনের গুণাগুণ নিয়ে গবেষণা করে দেখেছেন যে, রসুনের রোগ প্রতিরোধ ও রোগ নিরাময় দুটো গুণই রয়েছে। সম্প্রতি গবেষণায় জানা গেছে, রসুন একাধারে ভাইরাসরোধী, ছত্রাকরোধী এবং ব্যাকটেরিয়ারোধী পেনিসিলিনের মতো জীবাণুনাশক। ইকোলাই এবং টাইফয়েড জীবাণু ধ্বংস করার মতো ক্ষমতা রাখে রসুন। রসুন খেলে অন্ত্রে পাচক রস নিঃসরণ বেশি হয় যা হজম প্রক্রিয়ায় সাহায্য করে। আমাশয় রোগে রসুন খেলে অন্ত্রের জীবাণু ধ্বংস হয়ে পেটের সমস্যা নিরাময় হয়। পুরনো কাশি বা ব্রঙ্কাইটিসে নিয়মিতভাবে কাঁচা রসুন খেলে শ্বাসতন্ত্রে জমে থাকা কফ বের করে দিয়ে দ্রুত আরোগ্য করে। যারা নিয়মিত ...

আদা ও লেবুর যাদুকারী গুন - পাঁচ দিনেই কমবে ভুঁড়ি। Maxtipsbd

দীর্ঘ সময় বসে থেকে কাজ, হাঁটাচলা কম করা, অনিয়ন্ত্রিত খাবার খাওয়া ইত্যাদি নানা কারণে হু হু করে বাড়তে থাকে ভুঁড়ি। আর এটি এমনই এক সমস্যা যে চাইলেই তা দূর করা সম্ভব হয় না। শারীরিক সৌন্দর্য নষ্ট তো হয়ই, সেইসঙ্গে বাড়তে থাকে নানা অসুখের ঝুঁকি। lemon benefits-Janajoruri ভুঁড়ি দূর করার জন্য ভেষজ উপায়ই সবচেয়ে সহজ ও পার্শ্বপ্রতিক্রিয়ামুক্ত। তেমনই একটি উপায় হলো আদা ও লেবু দিয়ে তৈরি এই বিশেষ পানীয়। আদা যেমন সংক্রমণের হাত থেকে রক্ষা করে তেমনই ওজন কমাতেও সাহায্য করে। লেবুর গুণ সম্পর্কে তো সবারই জানা। আর লেবু আর আদা একসঙ্গে খেতে পারলে তো কথাই নেই। পেটের মেদ যেমন ঝরে তেমনই নানা সংক্রমণ, হজমের সমস্যাতেও সাহায্য করে।  চলুন জেনে নেয়া যাক কিভাবে তৈরি করবেন এই পানীয়- প্রথমে একটি পাতিলেবুর রস করে নিন। এরপর আদা ভালো করে খোসা ছাড়িয়ে কুচি করে নিন। তিন কাপ পানি গরম করুন। এবার আদা কুচি দিয়ে ভালো করে পানি ফোটান অন্তত পাঁচ মিনিট। পানিটা ভালো করে ছেঁকে নিয়ে তাতে লেবুর রস মেশান। ঠান্ডা হলে তার মধ্যে মধু মেশান। ফ্রিজে রাখুন। পানীয়টি দিনে তিনবার করে পান করুন। প্রয়োজনে আদার সঙ্...

জেনে নিন - লজ্জাবতী লতার লজ্জা পাওয়া কারণ কী? - জানা জরুরি

লজ্জাবতী লতা লজ্জাবতী লতার লজ্জা পাওয়া কারণঃ  তাহলে জেনে নেওয়া যাক লজ্জাবতী গাছের পাতা ছুঁলে নুয়ে পড়ার আসল কারণ। আমরা অনেকেই হয়তো জানি, বিজ্ঞানী জগদীশ চন্দ্র বসু প্রমাণ করে দেখিয়েছেন গাছেরও প্রাণ আছে। আর গাছের যে অনুভূতি আছে, তা প্রমাণে লজ্জাবতীর পাতা উদাহরণ হিসেবে দেখানো হয়। আসলে লজ্জাবতী পাতার গোড়ায় একটু ফোলানো থাকে। এই ফোলানো জায়গার ভেতরে অনেক কোষ থাকে। ওই সব কোষ যখন পানিভর্তি হয়ে ফুলে উঠে তখন লজ্জাপতী গাছের পাতার ডাঁটা সোজা হয়। কিন্তু হঠাৎ পাতা ছুঁলে ফোলা কোষগুলো থেকে পানি বেরিয়ে পেছন দিকের কোষে চলে যায়। ফলে ফোলানো কোষগুলো চুপসে যায়। চুপসানো কোষে পানির চাপ কম থাকে বলে লজ্জাবতী পাতার ডাঁটা আর সোজা হয়ে থাকতে পারে না, নিচের দিকে নুয়ে পড়ে। শুধু যে পাঁতা ছোয়া হয় সে পাতার ক্ষেত্রে এমন হয়, ব্যাপারটা ঠিক তা নয়। আস্তে আস্তে তা উপরে নিচে সব পাতার কোষে ছড়িয়ে যায় এবং এভাবে সব পাতা নুয়ে যায়। বিজ্ঞানীরা পরীক্ষা করে দেখেছেন যে লজ্জাবতী পাতা স্পর্শ করলে সাথে সাথে তড়িৎ প্রবাহ হয়, যা পুরো গাছের শরীরে ছড়িয়ে পড়ে। ‘অ্যাসিটাইল কেলিন’ জাতীয় এক প্রকার রাসায়নিক পদার্থের মাধ্যমে এই তড়িৎ প...

বিভিন্ন রোগে তুলসী পাতার বসের ব্যবহার - Jana Joruri

তুলসী একটি ঔষধি গাছ। তুলসী গাছের পাতা, বীজ, বাকল ও শেকড় সবকিছুই অতি প্রয়োজনীয়। ঔষধিগুণের এই তুলসী বিভিন্ন রোগ সারাতে কাজ করে। ফুসফুসের দুর্বলতা, কাশি, কুষ্ঠ, শ্বাসকষ্ট, সর্দিজ্বর, চর্মরোগ, বক্ষবেদনা ও হাঁপানি, হাম, বসন্ত, কৃমি, ঘামাচি, রক্তে চিনির পরিমাণ হ্রাস, কীটের দংশন, কানব্যথা, ব্রংকাইটিস, আমাশয় ও অজীর্ণে তুলসী দিয়ে তৈরি ওষুধ বিশেষভাবে কার্যকর। তুলসীর আরও একটি বিশেষ গুণ রয়েছে। সেটি হচ্ছে মশা তাড়ানো। অবাক হওয়ার কিছু নেই, সত্যি সত্যিই মশা তাড়ানোর ক্ষমতা রয়েছে তুলসীর। মশার কামড় থেকে বাঁচতে হলে মশারি টানানো, অ্যারোসল স্প্রে করা অথবা তীব্র ধোঁয়াযুক্ত কয়েল জ্বালানোর প্রয়োজন পড়বে না। যদি তুলসী থাকে ঘরে। আসুন জেনে নেই যেসব রোগ সারাবে তুলসী পাতার রস। ১. তুলসী পাতা পানিতে ফুটিয়ে সেই পানি পান করুন। জ্বর ও ঠাণ্ডা লাগায় প্রতিরোধক হিসেবে কাজ করবে। ২. তুলসী পাতা বেটে তার সঙ্গে মধু ও আদা মিশিয়ে খান। জমে থাকা সর্দি থেকে মুক্তি পাবেন। ৩.তুলসী পাতা ও চন্দনের সঙ্গে বেটে কপালে লাগিয়ে দেখুন, মাথাব্যথা চলে যাবে। ৪. তুলসী পাতা বমিভাব কমাতে যথেষ্ট কার্যকর। ৫. তুলসীর মধ্যে...

প্রায় ৩০০ রোগের সমাধান ১টি গাছেই!

সজনে গাছ সবার কাছেই খুব পরিচিত। সজনে ডাঁটা, পাতা ও ফুল সবই খাওয়ার উপযোগী। তাছাড়া সজনের আছে নানা রোগ প্রতিরোধ ক্ষমতা। সজনের পুষ্টিগুণ সম্পর্কে অনেকেরই অজানা। চলুন তবে জেনে নেয়া যাক সজনে সম্পর্কে কিছু গুরুত্বপূর্ণ তথ্য- > প্রতি গ্রাম সজনে পাতায় একটি কমলার চেয়ে সাত গুণ বেশি ভিটামিন সি, দুধের চেয়ে চার গুণ বেশি ক্যালসিয়াম ও দুই গুণ বেশি প্রোটিন, গাজরের চেয়ে চার গুণ বেশি ভিটামিন এ এবং কলার চেয়ে তিন গুণ বেশি পটাশিয়াম বিদ্যমান। > এতে প্রচুর পরিমাণে জিঙ্ক থাকে এবং পালংশাকের চেয়ে তিন গুণ বেশি আয়রন বিদ্যমান। যা এ্যানেমিয়া দূরীকরণে বিশেষ ভূমিকা পালন করে থাকে। > সজনে শরীরে কোলেস্টেরল এর মাত্রা নিয়ন্ত্রণেও অন্যতম অবদান রাখে। > সজনে ফুল ও পাতা শাকের মতো রান্না করে বসন্তকালে খেলে বসন্তের প্রতিষেধক হিসেবে কাজ করে অর্থাৎ সজনে বসন্ত রোগের প্রাকৃতিক টিকা। > মানুষের শরীরের প্রায় ২০% প্রোটিন যার গাঠনিক একক হলো এমাইনো এসিড। শরীরের বিভিন্ন গুরুত্বপূর্ণ মেটাবোলিজম এবং অন্যান্য শারীরবৃত্ত্বীয় কার্যাবলী পরিপূর্ণরূপে সম্পাদনে এমাইনো এসিড গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করে থাকে। যা সজনে...

জেনে নিন, ডুমুর ফলের দারুণ সব উপকারিতা! - জানা জরুরি

ডুমুরের গুণাবলী ডুমুর আদিকাল থেকেই ভেষজ হিসেবে ব্যবহার হয়ে আসছে। ডুমুরের পাতা প্রসূতি ঘরে রাখার বিধান আদিকালের। আমাদের দেশে সাধারণত দু’ধরনের ডুমুর দেখা যায়; যথা - কাকডুমুর ও যজ্ঞ ডুমুর। কাকডুমুরের পাতা যজ্ঞডুমুরের পাতা থেকে বড় ও বেশি খসখসে। তাই একে খরপত্রীও বলে। এ ছাড়া রয়েছে বরাডুমুর। জয়া ডুমুর ও কালিফোর্নিয়ান ডুমুর (আঞ্জির নামে পরিচিত) ইত্যাদি। ডুমুর দামে সস্তা, কিন্তু তরকারি খুবই পুষ্টিকর। এ দেশের হিন্দুদের ঘরে এটি খুবই সমাদৃত ও বহুল প্রচলিত তরকারি হলেও স্বাস্থ্য সচেতনতার অভাবে মুসলমান ঘরে এটি যথার্থ দাম পায় না। তা ছাড়া ডুমুর কুটতে বেশি সময় লাগে বলে আজকের ব্যস্ততার দিনে এটির ব্যবহার কমে যাচ্ছে। কিন্তু সস্তায় এমন টনিক ও স্বাদু খাবার আর নেই। ভেষজগুণেও এটি ভরপুর। কাকডুমুর শ্বেতী রোগের মহৌষধ। চরকের মতে ‘শ্বিত্রে স্নংসনমগ্র্যং মলপুরস ইষ্যতে সগুড় অর্থাৎ শ্বৈতী রোগে প্রধান কাজ হলো এমন কিছু খাওয়া যেন মলপুর (ডুমুর) কাজ সাধন হয়; এর জন্য মলপু ফলের রস ও একটু গুড় খাবে। চক্রদত্তের মতে, এটি কাকডুমুর ভগন্দর ফাটিয়ে দেয়, বিষাক্ত পুঁজ ও রক্তক্ষরণ করিয়ে তা সারিয়ে দেয়। চরক সংহিতায় বর্ণনা আছে যে, ...

এই ব্লগটি থেকে জনপ্রিয় পোস্টগুলি

চুল পড়া কমাতে পেয়ারা পাতার জাদু

চুল পড়া নাকি স্বাভাবিক একটি ব্যাপার, এমনটাই বিশেষজ্ঞদের মত। তবে তা দিনে ১০০ টা পর্যন্ত। এর চেয়ে বেশিও হলে তা চিন্তার বিষয়। ঘন ঘন এমন চুল ওঠার ফলে চুলের গোছা পাতলা হয়ে যায়। মাথার তালুতে জায়গায় জায়গায় ফাঁকা হয়ে যেতে থাকে। অবহেলা এবং অযত্নের এমনটা হয়ে থাকে। এছাড়াও দূষণ, খাবারের সমস্যা, ঘুম কম হওয়া, দুশ্চিন্তা তো নিত্যদিনের সঙ্গী। এসব কারণেই মূলত অতিরিক্ত চুল পড়ার সমস্যা হয়ে থাকে। চুল ঝরে যাওয়া আসলে একেবারে প্রাকৃতিক একটি প্রক্রিয়া। চুল ঝরে যাবে এবং আবার নতুন চুল গজাবে, এটাই স্বাভাবিক। তবে অনেকেরই চুল খুব বেশি ঝরে যাচ্ছে। চুল পড়া কমাতে নিয়মিত চুলে তেল ব্যবহার করুন। সেই সঙ্গে ঘরোয়া একটি প্যাক ব্যবহার করতে পারেন। এতে চুল পড়া বন্ধের পাশাপাশি চুল সুন্দর ও মসৃণ হতে সহায়তা করবে। চুল পড়া বন্ধে পেয়ারা পাতার কার্যকারিতার কথা আমরা সবাই কমবেশি জানি। এটি চুল পড়া বন্ধে খুবই কার্যকরী। তাহলে চলুন জেনে নেয়া যাক কীভাবে ব্যবহার করবেন পেয়ারা পাতা- যা যা লাগবে: এক মুঠো পেয়ারা পাতা, পানি এক লিটার। একটি পাত্রে পানি জ্বাল দিতে দিন। পানি ফুটে আসা পর্যন্ত অপেক্ষা করুন। ফুটে এলে এতে পেয়ারা পাতা দিয়ে দিন। পেয়ারা পাত...

প্রেমের ফাঁ’দে ফে’লে ১০০ নারীর ভিডিও ধারণ করে ব্ল্যাকমেইল

অনলাইনে নিজেকে সরকারি কর্মকর্তা পরিচয়ে মেয়েদের সঙ্গে প্রেমের সম্পর্ক গড়ে তুলতেন। একপর্যায়ে নানা ছলনায় ভুলিয়ে তাদের সঙ্গে শারীরিক সম্পর্ক স্থাপন করে ভিডিও ধারণ করতেন।  এরপর আপত্তিকর সেসব ছবি পরিবারের কাছে ছড়িয়ে দেয়ার ভয় দেখিয়ে টাকা আদায় করেন। এভাবে গত ৮ বছরে প্রায় শতাধিক নারীর সঙ্গে সম্পর্ক গড়ে ব্ল্যাকমেইল করে লাখ লাখ টাকা হাতিয়েছেন বরিশালের বেলাল হোসেন। ডিজিটাল নিরাপত্তা আইনের মামলায় বেলালকে গ্রেফতারের পর পুলিশ বলছে, চল্লিশোর্ধ্ব নারীদের টার্গেট করতেন বেলাল। বেলালের ফোনে পাওয়া গেছে ৮ হাজার আপত্তিকর ছবির সন্ধান। তার এই প্রতারণা থেকে বাদ যায়নি তার স্বজনরাও। মাস তিনেক আগে রাজধানীর যাত্রাবাড়ির এক নারীর সঙ্গে বরিশালের বেলাল হোসেনের ফেসবুকে পরিচয় হয়। বিয়ের প্রলোভনে ওই নারীর গো’পন ছবি তুলে ব্ল্যাকমেইল করার অভিযোগে থানায় মামলা করেন ভুক্তভোগী নারী। পরে তাকে গ্রেফতার করা হয়। গোয়েন্দা মতিঝিল বিভাগ উপকমিশনার মোহাম্মদ আসাদুজ্জামান বলেন, জিজ্ঞাসাবাদে আমরা সত্যতা পেয়েছি। তার মোবাইলে এবং ইমো, ওয়াটসঅ্যাপে বিভিন্ন আপত্তিকর ছবি পেয়েছি। গত আট বছরে শতাধিক নারীর সঙ্গে প্রতারণা করেছেন। বেলাল মধ্যবয়সী নার...

আইএফআইসি ব্যাংকে অভিজ্ঞতা ছাড়াই চাকরি

আইএফআইসি ব্যাংক লিমিটেডে ‘ট্রেইনি অ্যাসিস্ট্যান্ট অফিসার (টিএও)’ পদে জনবল নিয়োগ দেওয়া হবে। আগ্রহীরা আগামী ১০ জুলাই পর্যন্ত আবেদন করতে পারবেlন। প্রতিষ্ঠানের নাম: আইএফআইসি ব্যাংক লিমিটেড পদের নাম: ট্রেইনি অ্যাসিস্ট্যান্ট অফিসার (টিএও) পদসংখ্যা: নির্ধারিত নয় শিক্ষাগত যোগ্যতা: স্নাতক। তৃতীয় শ্রেণি/বিভাগ গ্রহণযোগ্য নয় অভিজ্ঞতা: প্রযোজ্য নয় দক্ষতা: ব্যবস্থাপনা ও যোগাযোগে দক্ষ হতে হবে বেতন: ২৮,৩৭০-৩৫,৯৯০ টাকা চাকরির ধরন: অস্থায়ী প্রবেশনকাল: ০১ বছর প্রার্থীর ধরন: নারী-পুরুষ বয়স: ১০ জুলাই ২০২১ তারিখে ৩০ বছর কর্মস্থল: যেকোনো স্থান আবেদনের নিয়ম: আগ্রহীরা www.career.ificbankbd.com এর মাধ্যমে আবেদন করতে পারবেন। আবেদনের শেষ সময়: ১০ জুলাই ২০২১