দেশের আলোচিত ই-কমার্স প্রতিষ্ঠান ইভ্যালির সাতটি o গাড়ি নিলামে তোলা হচ্ছে। ইভ্যালির ব্যবস্থাপনায় হাইকোর্ট গঠিত বোর্ডের সদস্য ও প্রতিষ্ঠানটির বর্তমান ব্যবস্থাপনা পরিচালক মো. মাহবুব কবীর আজ বৃহস্পতিবার এক বিজ্ঞপ্তিতে এ নিলাম আহ্বান করেছেন। আগামী ১০ ফেব্রুয়ারি গাড়িগুলোর নিলাম হবে। নিলাম বিজ্ঞপ্তিতে দেখা গেছে, ইভ্যালির মালিকানাধীন একটি রেঞ্জ রোভার, একটি টয়োটা প্রিউস, একটি টয়োটা সি এইচ আর, দুটি টয়োটা এক্সিও, একটি হোন্ডা ভেজেল ও একটি টয়োটা মাইক্রোবাস আপাতত নিলামে তোলা হয়েছে। এসব গাড়ির ন্যূনতম নিলাম মূল্যও উল্লেখ করা হয়েছে বিজ্ঞপ্তিতে। ২০২০ সালে তৈরি রেঞ্জ রোভারের ন্যূনতম নিলাম মূল্য এক কোটি ৬০ লাখ টাকা উল্লেখ করা হয়েছে। এছাড়া টয়োটা প্রিউসের ন্যূনতম দর ১৩ লাখ ৫০ হাজার, টয়োটা সিএইচআর দর ১৮ লাখ, টয়োটা এক্সিওর প্রতিটির দর ৯ লাখ ১৮ হাজার, হোন্ডা ভেজেলের দর ১৬ লাখ ও টয়োটা মাইক্রোবাসের ন্যূনতম দর ১২ লাখ টাকা ধরা হয়েছে। আগ্রহী ব্যক্তি বা প্রতিষ্ঠান ইভ্যালির ধানমন্ডির উইন্সকোর্ট অফিস থেকে এ নিলামের নিবন্ধন কার্ড নিতে পারবেন। ৬ ফেব্রুয়ারি থেকে ৯ ফেব্রুয়ারি পর্যন্ত নিলামের দরপত্র জমা দেওয়া যাবে। ৫ ...
ইলিয়াস কাঞ্চন ১৯৯৩ সালের ২২ অক্টোবর এক সড়ক দু’র্ঘটনায় চিত্রনায়ক ইলিয়াস কাঞ্চনের স্ত্রী মা’রা যান। পরে ওই বছর ২৭ নভেম্বর সংবাদ সম্মেলন করে ‘নিরাপ’দ সড়ক চাই’ নামে একটি সংগঠন গঠন করেন। সেই থেকে চলচ্চিত্রের পাশাপাশি সমাজসেবা করছেন জনপ্রিয় এই চিত্রনায়ক। সমাজসেবায় অবদানের স্বীকৃতি হিসেবে পেয়েছেন একুশে পদক। ঢাকা শহরে নিজের জমি বলতে আশুলিয়ার এক টুকরো’ জমি আছে বাংলাদেশী চলচ্চিত্রের অন্যতম শক্তিমান এ অ’ভিনেতার। নান্দনিক বাড়ি না বানিয়ে এই জমিতে হাসপাতাল বানানোর ঘোষণা দিয়েছেন ইলিয়াস কাঞ্চন। যেখানে সেবা দেওয়া হবে মানুষকে। এরই মধ্যে নামও চূড়ান্ত করে ফেলেছেন। তাঁর প্রয়াত স্ত্রীর নামে এটির নাম হবে ‘জাহানারা কাঞ্চন মেডিক্যাল কলেজ অ্যান্ড হাসপাতাল’। প্রায় দুই বিঘা জমির ওপর এটি গড়ে তোলা হবে। এরই মধ্যে হাসপাতাল নির্মাণের প্রক্রিয়াও শুরু হয়ে গেছে বলে জানালেন তিনি। ইলিয়াস কাঞ্চন বলেন, আশুলিয়াতে হাসপাতাল করতে যাচ্ছি। আমা’র একটি মাত্র জমি, সেখানে আমি হাসপাতাল করবো। আমা’র যা আছে তাই দিয়েই হাসপাতালের কাজ শুরু হয়েছে। এর মধ্যেই ৬ তলার প্ল্যান পাশ হয়েছে। জেনারেল হাসপাতাল হলেও এখানে বেশি গু’রুত্ব দেওয়...