সরাসরি প্রধান সামগ্রীতে চলে যান

পোস্টগুলি

রোগ প্রতিরোধ লেবেল থাকা পোস্টগুলি দেখানো হচ্ছে

ইভ্যালির ৭টি গাড়ি নিলামে

 দেশের আলোচিত ই-কমার্স প্রতিষ্ঠান ইভ্যালির সাতটি o গাড়ি নিলামে তোলা হচ্ছে। ইভ্যালির ব্যবস্থাপনায় হাইকোর্ট গঠিত বোর্ডের সদস্য ও প্রতিষ্ঠানটির বর্তমান ব্যবস্থাপনা পরিচালক মো. মাহবুব কবীর আজ বৃহস্পতিবার এক বিজ্ঞপ্তিতে এ নিলাম আহ্বান করেছেন। আগামী ১০ ফেব্রুয়ারি গাড়িগুলোর নিলাম হবে। নিলাম বিজ্ঞপ্তিতে দেখা গেছে, ইভ্যালির মালিকানাধীন একটি রেঞ্জ রোভার, একটি টয়োটা প্রিউস, একটি টয়োটা সি এইচ আর, দুটি টয়োটা এক্সিও, একটি হোন্ডা ভেজেল ও একটি টয়োটা মাইক্রোবাস আপাতত নিলামে তোলা হয়েছে। এসব গাড়ির ন্যূনতম নিলাম মূল্যও উল্লেখ করা হয়েছে বিজ্ঞপ্তিতে। ২০২০ সালে তৈরি রেঞ্জ রোভারের ন্যূনতম নিলাম মূল্য এক কোটি ৬০ লাখ টাকা উল্লেখ করা হয়েছে। এছাড়া টয়োটা প্রিউসের ন্যূনতম দর ১৩ লাখ ৫০ হাজার, টয়োটা সিএইচআর দর ১৮ লাখ, টয়োটা এক্সিওর প্রতিটির দর ৯ লাখ ১৮ হাজার, হোন্ডা ভেজেলের দর ১৬ লাখ ও টয়োটা মাইক্রোবাসের ন্যূনতম দর ১২ লাখ টাকা ধরা হয়েছে। আগ্রহী ব্যক্তি বা প্রতিষ্ঠান ইভ্যালির ধানমন্ডির উইন্সকোর্ট অফিস থেকে এ নিলামের নিবন্ধন কার্ড নিতে পারবেন। ৬ ফেব্রুয়ারি থেকে ৯ ফেব্রুয়ারি পর্যন্ত নিলামের দরপত্র জমা দেওয়া যাবে। ৫ ...

হজম ক্ষমতা বাড়ানোর ৫টি প্রাকৃতিক উপায় - Maxtipsbd.xyz

হজম ক্ষমতা বাড়ানোর ৫টি প্রাকৃতিক উপায় বদহজম হওয়া মোটেও আনন্দের কিছু নয়। বিভিন্ন কারণে বদহজম হয়ে থাকে। যার ফলে পেটে গ্যাস অনুভূত হওয়া, ফেঁপে থাকা কিংবা কোষ্ঠকাঠিন্যের মতো সমস্যা দেখা দেয় ।পেট ফেঁপে থাকলে পেট ব্যথাও হতে পারে। তবে চিন্তার কোনো কারণ নেই। আপনি নিজেই প্রাকৃতিক উপায়ে হজম ক্রিয়া বৃদ্ধি করতে এবং অস্বস্তিবোধ থেকে মুক্তি পেতে পারেন। হজমক্ষমতা বাড়ানোর পাঁচটি প্রাকৃতিক উপায় প্রকাশ করেছে টাইমস অব ইন্ডিয়া। পরিমিত খাবার খাওয়া:  আমরা যখন খাবার খাই তখন থেকেই পেরিস্টালসিস ডাইজেশন প্রক্রিয়াটি শুরু হয় এবং এটি খাদ্যনালীতে পৌঁছায়। আমরা কি পরিমাণ খাবার গ্রহণ করি তার ওপর ডাইজেশন (হজমক্রিয়া) ব্যাপারটা নির্ভর করে। যদি আমরা ডায়েট করি বা খুব কম খাবার খাই তবে কোষ্ঠকাঠিন্য হতে পারে। সুতরাং, খাবার হজম হওয়ার জন্য, আমাদের পরিমিত খাদ্য খাওয়া দরকার।  চিবিয়ে খাবার খাওয়া:  শিশুদের আমরা রাতের খাবার টেবিলে বলে থাকি আস্তে আস্তে খাবার খাওয়ার জন্যে যাতে সহজে ডাইজেশন হয়। ডাইজেশন হচ্ছে এমন প্রক্রিয়া যেখানে আপনার খাদ্যটি ক্ষুদ্রতম কণায় বিভক্ত হয়ে পুষ্টি হিসাবে আপনার দেহ দ্বারা শোষিত হবে। আপন...

সুস্থ থাকার ৬ উপায় - Health Tips Bangla

  সুস্থ থাকার গুরুত্ব যে কতখানি, তা কেবল অসুস্থ হলেই টের পাওয়া যায়। শরীর সুস্থ না থাকলে মনও ভালো থাকবে না। তাই শরীর ও মনের সুস্থতার জন্য সচেষ্ট হতে হবে আপনাকেই। আর তার জন্য বাড়তি কিছু করার দরকার নেই। প্রতিদিনের কাজগুলো একটু নিয়ম মেনে করলেই আপনার সুস্থ থাকা ঠেকায় কে!       সুস্থ থাকার ৬ উপায়                               ১. ভোর ৬ টার পর পরই ঘুম থেকে উঠার অভ্যাস করা উচিত। এতে করে সকালের আলো দেহে ভিটামিন ডি তৈরি করে এবং বাতাস মস্তিষ্ক ও চোখকে সতেজ রাখে। ২. সকালে মুখ ধুয়েই এক থেকে দুই গ্লাস পানি পান করলে সহজে কোন পেটের রোগও হয় না। সকালে ঘুম থেকে উঠে ব্যায়াম, হাটাহাটি ও জগিং এর অভ্যাস করলে দেহের রোগ প্রতিরোধ ক্ষমতা বৃদ্ধি পায়। দেহ থাকে সুস্থ। ৩. সকালের খাবার অত্যন্ত গুরুত্বপূর্ণ দেহের সুস্থতার জন্য। সকালে ২/৩ গ্লাস পানি পান করা উচিত। সুষম ও পুষ্টিকর খাবার খাওয়া উচিত। খালি পেটে চা/কফি পান করবেন না একেবারেই। ভারী নাস্তার শেষে চা/কফি পান করুন। ৪. খাবার খাওয়ার মাঝে কখনোই পানি পান করবেন না। খাবার...

করোনা ভাইরাসের আতঙ্কে ভুগছে সারাবিশ্ব - তাই জেনে নিন রোগ প্রতিরোধক ক্ষমতা বৃদ্ধির করে - এমন কিছু খাবার

রোগ প্রতিরোধ ক্ষমতা কমে গেলে, যেকোনও রোগ আপনাকে সহজেই আক্রান্ত করতে পারে। সারাবিশ্ব প্রাণঘাতি করোনা ভাইরাসের আতঙ্কে ভুগছে। ছড়িয়েছে বিশ্বের ১৭৭টির মতো বেশি দেশ ও অঞ্চলে। করোনার ভয়াল থাবা থেকে বাংলাদেশে মুক্ত নয়। প্রায় ৪৮ জনের মতো রোগী পাওয়া গেছে এই পর্যন্ত। এমন অবস্থায় আমাদের  রোগ প্রতিরোধক খাবারগুলো গ্রহণ করতে হবে । জেনে নিন রোগ প্রতিরোধক খাবারগুলো.. . পালং শাক: রক্তস্বল্পতা দূর করে পাশাপাশি রোগ প্রতিরোধক ক্ষমতা বৃদ্ধির করে । পালং শাক এ অ্যান্টি-অক্সিডেন্ট ও আয়রন আছে । লেবু জাতীয় ফল:  ভিটামিন সি সব ধরনের রোগের বিরুদ্ধে লড়াই করে থাকে। যেমন কমলা, মাল্টা, লেবু ,জাম্বুরা ,আমলকি ইত্যাদি। টক দই:  টক দইয়ে আছে অনেক উপকারী ব্যাকটেরিয়া, যা রোগ প্রতিরোধ করে । গ্রিন টি: গ্রিন টি রয়েছে প্রচুর পরিমাণে অ্যান্টিঅক্সিডেন্ট , যা আপনাকে চাঙ্গা রাখবে। ব্রকলি: এতে রয়েছ  প্রচুর পরিমাণে অ্যান্টিঅক্সিডেন্ট। ডিম ও দুধ:  ডিম ও দুধকে আদর্শ খাদ্য হিসেবে ধরা হয়। কারণ খাদ্যের প্রতিটি উপাদানই এ দুটো খাবার থেকে আমরা পেয়ে ...

মুখে ঘা? সারিয়ে তুলুন ঘরোয়া উপায়ে

মুখে ঘা প্রায়ই মুখে ঘা হওয়ার সমস্যায় হয়। আর ছোট-বড় সবাই মুখের ঘায়ের কষ্টে ভোগেন। আর একবার এই সমস্যাটা হলে খুব সহজে সেরে ওঠে না। জানেন কি, ঠিক কি কারণে এই সমস্যা দেখা দেয়? সমীক্ষা বলছে, মুখ ঠিকমতো পরিষ্কার না করলে, অন্যমনস্কভাবে ঠোঁট কামড়ে ফেললে, দাঁতের ছুঁচলো অংশ দিয়ে ঠোঁট বা গালের ভেতরের অংশে ঘষা লাগলে, টুথব্রাশ থেকে অথবা ভাইরাল ইনফেকশনের কারণেও মুখে ঘা হতে পারে। এর ফলে ব্যথার চোটে দাঁত ব্রাশ করা যায় না। খাবার চিবোতেও কষ্ট হয়। মশলা দেয়া খাবার খেলেই জ্বলুনি বাড়ে ও খিদে মরে যায়। আর মুখের অন্য অংশেও ঘা দেখা যায়। চলুন তবে জেনে নেয়া যাক সহজেই এর থেকে মুক্তির ঘরোয়া উপায়- ১. শরীরে ডিঙ্ক, ভিটামিন বি ও আয়রন সমৃদ্ধ খাবারের অভাব ঘটলে মুখে ঘা হয়। ঘাটতি কমাতে পালং শাক, ব্রক্কোলি, বিন, ডাল জাতীয় খাবার ডায়েটে রাখলে অনেকটাই রেহাই পাবেন এই কষ্ট থেকে। ২. আধা কাপ পানিতে ১ চা চামচ অ্যাপেল সিডার ভিনিগার মিশিয়ে টানা দুবেলা লাগালে কমে যাবে মুখের ঘা। ৩. টুথপেস্টের মধ্যেও জীবাণুনাশক অনেক উপাদান রয়েছে। এছাড়া, এর মধ্যে রয়েছে কুলিং মিন্ট। যা ব্যথায় আরাম দেয়। টুথপেস্ট নিয়মিত লাগালে সমস্যা কমতে বাধ...

অকাল গর্ভপাত হয় কি কারণে - ম্যাক্সটিপসবিডি

গর্ভধারণের প্রাথমিক পর্যায় প্রত্যেক নারীর জন্য খুবই গুরুত্বপূর্ণ। এই সময় একটু অসাবধানতার ফল হতে পারে অকাল গর্ভপাতের দুর্ঘটনা। তবে বিশেষ কিছু কারণেও অকাল গর্ভপাতের মতো দুর্ঘটনা ঘটতে পারে। চলুন তবে জেনে নেয়া যাক সেই কারণগুলো- জেনেটিক্যাল কারণ: প্রায় ৫০% অকাল গর্ভপাতের মূল কারণ হচ্ছে জিনগত সমস্যা। গর্ভের ভ্রূণটি জিনগত সমস্যা অথবা ক্রোমোজোমের সমস্যার কারণে বেঁচে থাকতে পারে না। তবে এই ধরণের গর্ভপাতের পর পরবর্তী সময়ে নারীরা সাধারণ ভাবেই গর্ভধারণ করতে পারেন। ইনফেকশন : গর্ভধারণের প্রাথমিক সময়ে সংক্রমণের সমস্যা দেখা দিলে গর্ভপাতের সম্ভাবনা দেখা দেয়। সংক্রমণের কারণে নানা ধরণের ব্যাকটেরিয়া, ভাইরাস এবং প্যারাসাইট শরীরকে আক্রমণ করে, যার কারণে অকাল গর্ভপাত ঘটে। হরমোন ও পিরিয়ডের সমস্যা: গর্ভধারণের প্রাথমিক পর্যায়ে মাতৃদেহে নানা ধরণের হরমোনের সৃষ্টি হয়, যার ফলে তার শরীর পারিপার্শ্বিক পরিবেশের সঙ্গে মানিয়ে চলতে পারে এবং দেহে এমব্রায়ো তৈরি করতে পারে। এক্ষেত্রে যেসব নারীদের পিরিয়ডের সমস্যা এবং পিসিওএস রয়েছে, তাদের অকাল গর্ভপাতের সম্ভাবনা দেখা দেয়। রোগ প্রতিরোধ ক্ষমতা সংক্রান্ত ...

শিশুর পেটে কৃমি হবার কারণ, লক্ষণ ও প্রতিরোধে করনীয় - ম্যাক্সটিপসবিডি

কৃমি অনেক পুরাতন একটি পেটের সমস্যা। বিভিন্ন বয়সী মানুষদের এই সমস্যা হতে পারে। তবে শিশুদের মধ্যে এই সমস্যা সবচাইতে বেশি দেখা যায়। প্রায় সময় শিশুদের পেটে ব্যথা, বমিবমি ভাব, খাদ্যে অরুচি, পায়খানার রাস্তায় চুলকানি ইত্যাদি হয়ে থাকে। এইসব লক্ষণ দেখা দিলেই বুঝে নিতে হবে শিশুটি কৃমিতে আক্রান্ত হয়েছে। আসুন আজকে জেনে নেই কৃমি কী, কেন হয় এবং শিশুদের কৃমি হলে কিভাবে প্রতিরোধ করতে হয় তা নিয়ে বিস্তারিত। কৃমি কী? কৃমি হলো একধরনের পরজীবী। এটি মানুষের অন্ত্রে বাস করে। বিভিন্ন প্রকারের কৃমি হয়ে থাকে, যেমন- গোল কৃমি, সুতা কৃমি, ফিতা কৃমি, বক্র কৃমি। এগুলো বিভিন্ন আকারেরও হয়ে থাকে। কৃমি সাধারণত কেন হয়? বিভিন্ন কারণে কৃমি হয়ে থাকে। অস্বাস্থ্যকর টয়লেট ব্যবহার, অপরিষ্কার ঘরবাড়ি, টয়লেট-এর পর হাত ভালোভাবে না ধোয়া, দূষিত পানি ব্যবহার, খাবার ভালোভাবে না ধুয়ে রান্না করা, অস্বাস্থ্যকর পরিবেশে রান্না করা, হাতের নখ বড় রাখলে এবং অর্ধসেদ্ধ গরুর মাংস খেলে কৃমি হতে পারে। অনেকে মনে করেন মিষ্টি খেলে কৃমি হয়ে থাকে এটি একটি ভুল ধারণা। মিষ্টি খাওয়ার সাথে কৃমি হওয়ার কোনো সম্পর্কই নেই। শিশুদের কৃমি হলে কী হয়? শ...

প্যারাসিটামল সঠিক নিয়মে খাচ্ছেন তো? না হলে কিন্তু বিপদ! - ম্যাক্সটিপসবিডি

paracetamol জ্বর ও ব্যথা নিরাময়ে প্যারাসিটামলের মতো নিরাপদ ওষুধ খুব বেশি নেই! তাই এই ওষুধ আমাদের দেশে বহুল ব্যবহৃত। অনেকেই শরীরের তাপমাত্রা বাড়লে বা একটু জ্বর জ্বর ভাব দেখলেই প্যারাসিটামল খেয়ে নেন। কারণ, জ্বর গায়ে বাড়িতে শুয়ে থাকলে কী চলবে! তাই ছুটি-ছাটার অভাবে অনেকেই প্যারাসিটামল খেয়ে স্কুলে, কলেজে বা কাজে বেরিয়ে পড়েন। কিন্তু চিকিত্সকদের মতে, শরীরের তাপমাত্রা ১০১ ডিগ্রি ফারেনহাইটের বেশি না হওয়া পর্যন্ত জ্বরের ওষুধ না খাওয়াই ভালো। কারণ, ভাইরাল ফিভার নিজে থেকেই সেরে যায়। এর জন্য শুধু বিশ্রাম আর পর্যাপ্ত তরল খাবার প্রয়োজন। সামান্য তাপমাত্রা বাড়লেই বা গা ব্যথা করলেই প্যারাসিটামল খেয়ে নেওয়ার অভ্যাস অত্যন্ত বিপজ্জনক! আসুন জেনে নেওয়া যাক প্যারাসিটামল সম্পর্কে এমন কিছু তথ্য, যা জেনে রাখা অত্যন্ত জরুরি। ১. দৈহিক ব্যথার উপশমে অধিকাংশ ক্ষেত্রে প্যারাসিটামলই ব্যবহৃত হয়। মাথাব্যথা, গলাব্যথা, পেশির ব্যথা, দাঁতের ব্যথা, ঋতুকষ্ট ইত্যাদিতে প্যারাসিটামল খুবই কার্যকর। চিকিৎসকের প্রেসক্রিপশন ছাড়াই এটি বিক্রি হয় এবং যে কেউ কিনতে পারেন। তবে তাই বলে চিকিৎসকের পরামর্শ ছাড়া প্যারাসিটামল ব্যব...

কিডনিতে পাথর হওয়ার কারণ, লক্ষণ ও প্রতিকার

কিডনির পাথর  কিডনিতে পাথর হচ্ছে কিডনির রোগগুলোর মধ্যে সবচে য়ে বড় সমস্যা  । সচেতন হলেই সমস্যাটি প্রতিরোধ করা যায় । আসুন জেনে নিই কিডনিতে পাথর  প্রতিরোধ করার উপায়। কিডনির পাথর কী? প্রস্রাবের সঙ্গে বর্জ্য পদার্থ নিষ্কাশনে কিডনির ভুমিকা অপরিসীম। কিডনিতে লবনের সঙ্গে বিভিন্ন খনিজ পদার্থ মিশে একধরনের কঠিন পদার্থের জন্ম নেয় যাকে আমরা  পাথর বলে থাকি। কিডনিতে পাথর হওয়ার লক্ষণ ও উপসর্গ সমূহঃ পাঁজরের নিচে ও পিঠের দুই পাশে ব্যথা হওয়া ও ক্রমান্বয়ে তা তলপেট এবং কুঁচকি পর্যন্ত ছড়িয়ে পরা। প্রস্রাব করার সময় ব্যথা হওয়া। প্রস্রাব গোলাপী, লাল অথবা বাদামী রঙের হয়ে যাওয়া। বারবার প্রস্রাবের বেগ হওয়া। প্রস্রাবের সাথে রক্ত আসা। সংক্রমণ হয়ে থাকলে জ্বর এবং কাঁপুনী হওয়া। বমি বমি ভাব কিংবা বমি হওয়া। লক্ষণ সমূহ দেখা দিলে অবিলম্বে ডাক্তারের পরামর্শ নেওয়া উচিত। কিডনিতে পাথর হবার সম্ভাবনা কাদের বেশি? যাদের কিডনিতে পাথর হবার সম্ভাবনা বেশি তারা হলেন- পরিবারের সদস্যদের মধ্যে কারো কিডনিতে পাথর হলে অথবা আগে একবার কিডনিতে পাথর হয়েছে এমন ব্যক্তিদের। চল্লিশ বা চল্লিশোর্ধ বয়সী ব্যক্ত...

ফুসফুসে ক্যান্সার ও প্রতিরোধ - ম্যাক্সটিপসবিডি

ফুসফুস-ক্যান্সার ক্যান্সারজনিত মৃত্যুর প্রতি পাঁচটির ভিতরে একটি হচ্ছে ফুসফুসের ক্যান্সার। মধ্য বয়স্ক ও বয়স্কদের এ রোগের হার সবচেয়ে বেশি। প্রতি ১০০ ক্যান্সার রোগীর মধ্যে শতকরা ৮৭ জনের দীর্ঘদিন ধরে এবং অধিক হারে ধূমপানের সম্পৃক্ততার প্রমাণ পাওয়া গেছে? যে ব্যক্তি প্রতিদিন ২০টি সিগারেট বা বিড়ি সেবন করে তার ফুসফুসের ক্যান্সার হওয়ার প্রবণতা অধূমপায়ীদের থেকে ২০ গুণ বেশি। পরোক্ষ ধূমপানের প্রভাবেও রোগ হতে পারে। ক্যান্সার আক্রান্ত মৃত্যুর মধ্যে শতকরা ৫০ ভাগ মৃত্যু ফুসফুসের ক্যান্সারজনিত কারণে। সুতরাং কেবলমাত্র তামাকের ব্যবহার ছেড়ে দিলেই এ রোগ প্রতিরোধ করা যায়। তামাকের ধোঁয়া শ্বাসনালির অভ্যন্তরীণ দেয়ালের ক্ষত সৃষ্টি করে যার ফলে কোষের আকৃতির অস্বাভাবিক পরিবর্তন ঘটে। এ পরিবর্তন পরবর্তীকালে ক্যান্সারে রূপান্তরিত হয়। সিগারেট বা বিড়ির ধোঁয়ায় ক্যান্সার সৃষ্টির অনেক রাসায়নিক উপাদান বিদ্যমান। তাছাড়া আর্সেনিক, রঞ্জন রশ্মি বিকিরণ, এসবেস্টস, ক্রোমিয়াম যৌগ, আলকাতরা জাতীয় সামগ্রী, ভিনাইল ক্লোরাইড, ইউরেনিয়ামের সংস্পর্শে থাকা ব্যক্তিদের ফুসফুসের ক্যান্সার হওয়ার ঝুঁকি অধিক। রোগের লক্ষণগুলো হচ্ছে সহ...

হঠাৎ হার্ট অ্যাটাক করলে জীবন বাঁচাতে রিসাসিটেশন - ম্যাক্সটিপসবিডি

রিসাসিটেশন হঠাৎ কেউ অসুস্থ হয়ে গেলে বা হার্ট অ্যাটাক করলে সেখানেই সঙ্গে সঙ্গে রিসাসিটেশন চিকিৎসা দিতে হয়।  যেভাবে করতে হবে:  এজন্য রোগীকে প্রথমে সমতলের ওপর চিৎ করে শোয়াতে হবে। এরপর একটি হাত প্রসারিত করে অন্য হাতের আঙুল দিয়ে লক তৈরি করতে হবে।  হাতের তালুর উঁচু অংশটি পাঁজরের নিচের অংশে ঠিক মাঝ বরাবর স্থাপন করতে হবে।  প্রতি সেকেন্ডে ২ বার জোরে জোরে চাপ দিতে হবে। খেয়াল রাখতে হবে যেন হাত ভাঁজ না হয়। এমনভাবে চাপ দিতে হবে যেন বুকের ওপর-নিচ প্রতিবার দেড় থেকে দুই ইঞ্চি দেবে যায়। এ পদ্ধতিতে ৩০ বার চাপ দিয়ে রোগীর মুখ দিয়ে বাতাস প্রবেশ করাতে হবে।  দ্রুত রিসাসিটেশন শেষ করে রোগীকে হাসপাতালে নিতে হবে। 

টমেটো খান, নিয়ন্ত্রণে থাকবে ডায়াবেটিসের সমস্যা - ম্যাক্সটিপসবিডি

টমেটো ডায়াবেটিস এমন একটি রোগ, যা সময়ের সঙ্গে সঙ্গে মানুষের অসুস্থতা বাড়িয়ে তোলে। এই রোগের ক্ষেত্রে সবচেয়ে দুর্ভাগ্যজনক বিষয়টি হল, অষুধ, শরীরচর্চা এবং খাওয়া-দাওয়া নিয়ম মেনে করলে ডায়াবেটিস নিয়ন্ত্রণে থাকে বটে, কিন্তু তা কোনও ভাবেই পুরোপুরি নিরাময় করা সম্ভব নয়।  জানেন কি ডায়াবেটিস রোগীদের জন্য টমেটো একটি আদর্শ সবজি। ডায়াবেটিসে আক্রান্ত রোগীর ব্লাড সুগার নিয়ন্ত্রণে রাখতেও সাহায্য করে। টমেটোয় রয়েছে প্রচুর পটাসিয়াম, ভিটামিন সি ও লাইকোপিন। লাইকোপিন একটি রঞ্জক পদার্থ যার কারণে টমেটো লাল দেখায়। এই লাইকোপিন হৃদরোগের ঝুঁকি কমায়। তা ছাড়া চোখের স্বাস্থ্য ভাল রাখতেও কাজ করে। টমেটোতে শর্করা কম এবং এ কারণেই ডায়াবেটিস রোগীরা তা খেতে পারেন নির্দ্বিধায়। ‘ইন্টারন্যাশনাল জার্নাল অব ফুড সায়েন্স অ্যান্ড নিউট্রিশন’-এ প্রকাশিত এক গবেষণার রিপোর্টে বলা হয়েছে, ২০০ গ্রাম কাঁচা টমেটো প্রতিদিন খেতে পারলে টাইপ ২ ডায়াবেটিস রোগীদের রক্তচাপ নিয়ন্ত্রণে থাকে। টাইপ ২ ডায়াবেটিস রোগীদের হৃদরোগের যে ঝুঁকি থাকে তা কমাতেও টমেটো সাহায্য করে। টমেটোতে ক্যালোরিও অনেক কম থাকে। ডায়াবেটিস রোগীদের ওজন নিয়ন্ত্...

যেভাবে ডিম খেলে ওজন কমে - ম্যাক্সটিপসবিডি

যেভাবে ডিম খেলে ওজন কমে কম খরচে বেশি পুষ্টি পাওয়া যায় ডিম থেকে। তারপরও কোলেস্টেরল বেড়ে যাওয়ার ভয়ে অনেকেই ডিম খান না। তবে নির্দিষ্ট উপায়ে ডিম খেলে ক্ষতিকর কোলেস্টেরল কমিয়ে উপকারী কোলেস্টেরলের মাত্রা বাড়াতে সাহায্য করে এটি। বিশেষজ্ঞদের মতে, ভুনা ডিম বা পোচ-ডিমভাজা না খেয়ে তিনটি উপায়ে খেলে পুষ্টি বেশি পাওয়া যায় এবং ওজন কমে। ওয়াটার পোচ ওয়াটার পোচ তৈরি করার জন্য একটি হাঁড়িতে পানি নিয়ে তাতে অল্প ভিনিগার মিশিয়ে নিন। পানি ফুটে উঠলে তাতে ডিম ভেঙে ছেড়ে দিন। কিছুক্ষণ পরই পোচটিকে আলতো করে তুলে নিন পানি থেকে। ডিমের সবটুকু পুষ্টিগুণ মেলে এই পোচ থেকে। ভয় থাকে না পেটে মেদ জমার। সালাদ প্রতিদিনের খাদ্য তালিকায় সালাদের সঙ্গে নতুনত্ব আনতে এতে যোগ করুন সিদ্ধ ডিমের কুঁচানো অংশ। এর সঙ্গে মেশান গোলমরিচ ও লেবুর রস। এতে পুরো ডিমের পুষ্টিগুণ তো মিলবেই, পাশাপাশি শাক-সবজির কারণে মেদ ঝরবে দ্রুত। ওটমিল ও ডিম ডিমের সঙ্গে ওটমিল মিশিয়ে খেতে পারেন। ওটমিল শরীরে বাড়তি কোলেস্টেরল ও ট্রাইগ্লিসারাইড জমার পথে বাধা দেয়। আর ডিম জোগায় প্রোটিন। ওটমিল ও ডিম একসঙ্গে খেলে মেদ আর বাড়তেই পারবে না। সূত্র: জিনিউজ ...

হাঁটু ও পায়ের ব্যথা দূর করার কিছু কৌশল - ম্যাক্সটিপসবিডি

হাঁটু ও পায়ের ব্যথা দূর করার কিছু কৌশল বয়স হলে গেলে প্রায় অনেকেই হাঁটু ব্যথার জন্য ভোগে থাকেন , যেটি দুরারোগ্য ব্যথার দ্বিতীয় বৃহত্তম কারণ। কিন্তু এটা ছাড়াও সব সময় ব্যথা, ক্লান্তিতে ভোগাসহ কিছু জটিল সমস্যার সম্মুখীন হতে হয়। শারীরিক চিকিৎসা দিয়ে এই ব্যথা কিছুটা কমিয়ে আনার জন্য আপনাদের সাথে কিছু টিপস শেয়ার করছি। আমরা সবসময় আপনাদের সুস্থ এবং ব্যথামুক্ত জীবন প্রত্যাশা করি। এই কারণে আমরা আপনাদেরকে এই কয়েকটি সাধারণ ব্যায়ামগুলো করার জন্য সুপারিশ করছি, যা আপনার হাঁটু এবং পায়ের ব্যথা কিছুটা হলেও প্রশমিত করতে সহায়তা করবে। ১. গোড়ালি উঠানো শুরু করার জন্য একটি চেয়ার নিন এবং এটির পিছনে দাঁড়িয়ে যান। – আপনার একটি পা উপরে উঠান – ধীরে ধীরে আপনার অন্য আরেকটি পায়ের গোড়ালি উপরে উঠান যতক্ষণ পর্যন্ত আপনি আপনার পায়ের পাতার উপর না দাঁড়ান – তারপর মেঝের উপর ধীরে ধীরে পায়ের গোড়ালি নামান – এভাবে ১০-১৫ বার ব্যায়াম করুন এটি আপনার গোড়ালিকে শক্তিশালী করে তুলবে এবং হাঁটুর কাছাকাছি অবস্থিত পেশী কার্যকরি করে তুলবে। ২. পায়ের পাতায় ভর করে হাঁটা এটি একটি সাধারণ ব্যায়াম যা আপনি আপনার বাড়ীতে কাজ ...

সতর্কতা হতে পারে ক্যান্সার থেকে পরিত্রাণের উপায় - ম্যাক্সটিপসবিডি

ক্যান্সার থেকে পরিত্রাণের উপায় বর্তমানে ক্যান্সার ক্রমশ বেড়েই চলেছে। এই নিয়ে দুশ্চিন্তাও তাই কম নয়। অনেকেরই ধারনা ক্যান্সার হলে আর বাঁচানো সম্ভব নয়। কিন্তু এই মরণব্যাধি ধরা পরার প্রাথমিক পর্যায়ে চিকিৎসা শুরু করা গেলে অনেকটাই রক্ষা পাওয়া সম্ভব। এর জন্য দরকার সতর্কতা অবলম্বন করা আর নিয়মিত শারীরিক পরীক্ষা-নিরীক্ষা করা। আগে থেকেই সাবধনতা অবলম্বন করতে দেখে নেয়া যাক ক্যান্সারের লক্ষণগুলি- দীর্ঘস্থায়ী ক্লান্তি: কেউ যদি দীর্ঘ সময় ধরে ক্লান্তিবোধ করেন অথবা অবসাদে ভোগেন তবে সেটা অনেক রোগের কারণই হতে পারে, হতে পারে ক্যান্সারও। মলাশয়ের ক্যান্সার বা রক্তে ক্যান্সার হলে সাধারণত এমন উপসর্গ দেখা যায়। তাই এরকম হলে দ্রুত পরামর্শ চিকিৎসকের পরামর্শ নিতে হবে। দ্রুত ওজন কমে যাওয়া: কোনও কারণ ছাড়া হঠাৎ করেই দ্রুতগতিতে যদি ওজন কমতে থাকে সেটা কিন্তু সত্যিই চিন্তার কারণ। এটা ক্যান্সারের অন্যতম উপসর্গ। তাই ওজনের দিকে খেয়াল রাখতে হবে। দীর্ঘদিনের ব্যথা: কোন কারণ ছাড়া দীর্ঘদিন ধরে শরীরের কোনও অংশে যদি ব্যথা হয় আর তাতে ওষুধও যদি কাজ না করে, তাহলে কিন্তু এই নিয়ে ভাবনার যথেষ্ট কারণ আছে। শরীরের কোন জায়গ...

এই ব্লগটি থেকে জনপ্রিয় পোস্টগুলি

চুল পড়া কমাতে পেয়ারা পাতার জাদু

চুল পড়া নাকি স্বাভাবিক একটি ব্যাপার, এমনটাই বিশেষজ্ঞদের মত। তবে তা দিনে ১০০ টা পর্যন্ত। এর চেয়ে বেশিও হলে তা চিন্তার বিষয়। ঘন ঘন এমন চুল ওঠার ফলে চুলের গোছা পাতলা হয়ে যায়। মাথার তালুতে জায়গায় জায়গায় ফাঁকা হয়ে যেতে থাকে। অবহেলা এবং অযত্নের এমনটা হয়ে থাকে। এছাড়াও দূষণ, খাবারের সমস্যা, ঘুম কম হওয়া, দুশ্চিন্তা তো নিত্যদিনের সঙ্গী। এসব কারণেই মূলত অতিরিক্ত চুল পড়ার সমস্যা হয়ে থাকে। চুল ঝরে যাওয়া আসলে একেবারে প্রাকৃতিক একটি প্রক্রিয়া। চুল ঝরে যাবে এবং আবার নতুন চুল গজাবে, এটাই স্বাভাবিক। তবে অনেকেরই চুল খুব বেশি ঝরে যাচ্ছে। চুল পড়া কমাতে নিয়মিত চুলে তেল ব্যবহার করুন। সেই সঙ্গে ঘরোয়া একটি প্যাক ব্যবহার করতে পারেন। এতে চুল পড়া বন্ধের পাশাপাশি চুল সুন্দর ও মসৃণ হতে সহায়তা করবে। চুল পড়া বন্ধে পেয়ারা পাতার কার্যকারিতার কথা আমরা সবাই কমবেশি জানি। এটি চুল পড়া বন্ধে খুবই কার্যকরী। তাহলে চলুন জেনে নেয়া যাক কীভাবে ব্যবহার করবেন পেয়ারা পাতা- যা যা লাগবে: এক মুঠো পেয়ারা পাতা, পানি এক লিটার। একটি পাত্রে পানি জ্বাল দিতে দিন। পানি ফুটে আসা পর্যন্ত অপেক্ষা করুন। ফুটে এলে এতে পেয়ারা পাতা দিয়ে দিন। পেয়ারা পাত...

প্রেমের ফাঁ’দে ফে’লে ১০০ নারীর ভিডিও ধারণ করে ব্ল্যাকমেইল

অনলাইনে নিজেকে সরকারি কর্মকর্তা পরিচয়ে মেয়েদের সঙ্গে প্রেমের সম্পর্ক গড়ে তুলতেন। একপর্যায়ে নানা ছলনায় ভুলিয়ে তাদের সঙ্গে শারীরিক সম্পর্ক স্থাপন করে ভিডিও ধারণ করতেন।  এরপর আপত্তিকর সেসব ছবি পরিবারের কাছে ছড়িয়ে দেয়ার ভয় দেখিয়ে টাকা আদায় করেন। এভাবে গত ৮ বছরে প্রায় শতাধিক নারীর সঙ্গে সম্পর্ক গড়ে ব্ল্যাকমেইল করে লাখ লাখ টাকা হাতিয়েছেন বরিশালের বেলাল হোসেন। ডিজিটাল নিরাপত্তা আইনের মামলায় বেলালকে গ্রেফতারের পর পুলিশ বলছে, চল্লিশোর্ধ্ব নারীদের টার্গেট করতেন বেলাল। বেলালের ফোনে পাওয়া গেছে ৮ হাজার আপত্তিকর ছবির সন্ধান। তার এই প্রতারণা থেকে বাদ যায়নি তার স্বজনরাও। মাস তিনেক আগে রাজধানীর যাত্রাবাড়ির এক নারীর সঙ্গে বরিশালের বেলাল হোসেনের ফেসবুকে পরিচয় হয়। বিয়ের প্রলোভনে ওই নারীর গো’পন ছবি তুলে ব্ল্যাকমেইল করার অভিযোগে থানায় মামলা করেন ভুক্তভোগী নারী। পরে তাকে গ্রেফতার করা হয়। গোয়েন্দা মতিঝিল বিভাগ উপকমিশনার মোহাম্মদ আসাদুজ্জামান বলেন, জিজ্ঞাসাবাদে আমরা সত্যতা পেয়েছি। তার মোবাইলে এবং ইমো, ওয়াটসঅ্যাপে বিভিন্ন আপত্তিকর ছবি পেয়েছি। গত আট বছরে শতাধিক নারীর সঙ্গে প্রতারণা করেছেন। বেলাল মধ্যবয়সী নার...

আইএফআইসি ব্যাংকে অভিজ্ঞতা ছাড়াই চাকরি

আইএফআইসি ব্যাংক লিমিটেডে ‘ট্রেইনি অ্যাসিস্ট্যান্ট অফিসার (টিএও)’ পদে জনবল নিয়োগ দেওয়া হবে। আগ্রহীরা আগামী ১০ জুলাই পর্যন্ত আবেদন করতে পারবেlন। প্রতিষ্ঠানের নাম: আইএফআইসি ব্যাংক লিমিটেড পদের নাম: ট্রেইনি অ্যাসিস্ট্যান্ট অফিসার (টিএও) পদসংখ্যা: নির্ধারিত নয় শিক্ষাগত যোগ্যতা: স্নাতক। তৃতীয় শ্রেণি/বিভাগ গ্রহণযোগ্য নয় অভিজ্ঞতা: প্রযোজ্য নয় দক্ষতা: ব্যবস্থাপনা ও যোগাযোগে দক্ষ হতে হবে বেতন: ২৮,৩৭০-৩৫,৯৯০ টাকা চাকরির ধরন: অস্থায়ী প্রবেশনকাল: ০১ বছর প্রার্থীর ধরন: নারী-পুরুষ বয়স: ১০ জুলাই ২০২১ তারিখে ৩০ বছর কর্মস্থল: যেকোনো স্থান আবেদনের নিয়ম: আগ্রহীরা www.career.ificbankbd.com এর মাধ্যমে আবেদন করতে পারবেন। আবেদনের শেষ সময়: ১০ জুলাই ২০২১