দেশের আলোচিত ই-কমার্স প্রতিষ্ঠান ইভ্যালির সাতটি o গাড়ি নিলামে তোলা হচ্ছে। ইভ্যালির ব্যবস্থাপনায় হাইকোর্ট গঠিত বোর্ডের সদস্য ও প্রতিষ্ঠানটির বর্তমান ব্যবস্থাপনা পরিচালক মো. মাহবুব কবীর আজ বৃহস্পতিবার এক বিজ্ঞপ্তিতে এ নিলাম আহ্বান করেছেন। আগামী ১০ ফেব্রুয়ারি গাড়িগুলোর নিলাম হবে। নিলাম বিজ্ঞপ্তিতে দেখা গেছে, ইভ্যালির মালিকানাধীন একটি রেঞ্জ রোভার, একটি টয়োটা প্রিউস, একটি টয়োটা সি এইচ আর, দুটি টয়োটা এক্সিও, একটি হোন্ডা ভেজেল ও একটি টয়োটা মাইক্রোবাস আপাতত নিলামে তোলা হয়েছে। এসব গাড়ির ন্যূনতম নিলাম মূল্যও উল্লেখ করা হয়েছে বিজ্ঞপ্তিতে। ২০২০ সালে তৈরি রেঞ্জ রোভারের ন্যূনতম নিলাম মূল্য এক কোটি ৬০ লাখ টাকা উল্লেখ করা হয়েছে। এছাড়া টয়োটা প্রিউসের ন্যূনতম দর ১৩ লাখ ৫০ হাজার, টয়োটা সিএইচআর দর ১৮ লাখ, টয়োটা এক্সিওর প্রতিটির দর ৯ লাখ ১৮ হাজার, হোন্ডা ভেজেলের দর ১৬ লাখ ও টয়োটা মাইক্রোবাসের ন্যূনতম দর ১২ লাখ টাকা ধরা হয়েছে। আগ্রহী ব্যক্তি বা প্রতিষ্ঠান ইভ্যালির ধানমন্ডির উইন্সকোর্ট অফিস থেকে এ নিলামের নিবন্ধন কার্ড নিতে পারবেন। ৬ ফেব্রুয়ারি থেকে ৯ ফেব্রুয়ারি পর্যন্ত নিলামের দরপত্র জমা দেওয়া যাবে। ৫ ...
চীনের বৃহত্তম নভোযান ‘লংমার্চ ফাইভ বি’র সেই ধ্বংসাবশেষটি পৃথিবীতে আছড়ে পড়েছে। আজ রোববার (০৯ মে) সকালে সেটি দক্ষিণ এশিয়ার দেশ মালদ্বীপের কাছে ভারত মহাসাগরের একটি অংশে আছড়ে পড়ে। চীনের জাতীয় মহাকাশ সংস্থার বরাত দিয়ে ডেইলি মেইল জানিয়েছে, বাংলাদেশ সময় সকাল সাড়ে আটটার দিকে রকেটটির ধ্বংসাবশেষ মালদ্বীপের ওপর দিয়ে পৃথিবীতে পুনরায় প্রবেশ করে। এরপর সেটি ভারত সাগরে আছড়ে পড়ে। ১৮ টন ওজনের এই রকেটের টুকরোটি ছিল গত কয়েক দশকের মধ্যে বায়ুমণ্ডলে প্রবেশ করা সবচেয়ে ভারী মহাকাশ বর্জ্য। শুক্রবার এক টুইটে যুক্তরাষ্ট্রের অ্যারোস্পেস করপোরেশন জানায়, তাদের সেন্টার ফর অরবিটাল রিএন্ট্রি এবং ডেব্রিস স্টাডিজ (সিওআরডিএস)-এর সবশেষ অনুমান অনুসারে, রোববার গ্রিনিচ মিন টাইম ০৪:১৯ মিনিটের (বাংলাদেশ সময় সকাল ১০টা ১৯ মিনিট) আট ঘণ্টা আগে বা আট ঘণ্টা পরে পৃথিবীর বায়ুমণ্ডলে প্রবেশ করবে চীনের ‘লং মার্চ ৫বি’ রকেটের ধ্বংসাবশেষ। সিওআরডিএস’র অনুমানে রকেটটি পুনঃপ্রবেশের সম্ভাব্য অঞ্চল হিসেবে নিউজিল্যান্ডের নর্থ আইল্যান্ডের আশপাশের কথা বলা হয়েছে। অবশ্য পৃথিবীতে প্রবেশপথের যেকোনো জায়গায় সেটি আছড়ে পড়তে পারে বলেও জানায় তারা। অবশেষে সেটি...