দেশের আলোচিত ই-কমার্স প্রতিষ্ঠান ইভ্যালির সাতটি o গাড়ি নিলামে তোলা হচ্ছে। ইভ্যালির ব্যবস্থাপনায় হাইকোর্ট গঠিত বোর্ডের সদস্য ও প্রতিষ্ঠানটির বর্তমান ব্যবস্থাপনা পরিচালক মো. মাহবুব কবীর আজ বৃহস্পতিবার এক বিজ্ঞপ্তিতে এ নিলাম আহ্বান করেছেন। আগামী ১০ ফেব্রুয়ারি গাড়িগুলোর নিলাম হবে। নিলাম বিজ্ঞপ্তিতে দেখা গেছে, ইভ্যালির মালিকানাধীন একটি রেঞ্জ রোভার, একটি টয়োটা প্রিউস, একটি টয়োটা সি এইচ আর, দুটি টয়োটা এক্সিও, একটি হোন্ডা ভেজেল ও একটি টয়োটা মাইক্রোবাস আপাতত নিলামে তোলা হয়েছে। এসব গাড়ির ন্যূনতম নিলাম মূল্যও উল্লেখ করা হয়েছে বিজ্ঞপ্তিতে। ২০২০ সালে তৈরি রেঞ্জ রোভারের ন্যূনতম নিলাম মূল্য এক কোটি ৬০ লাখ টাকা উল্লেখ করা হয়েছে। এছাড়া টয়োটা প্রিউসের ন্যূনতম দর ১৩ লাখ ৫০ হাজার, টয়োটা সিএইচআর দর ১৮ লাখ, টয়োটা এক্সিওর প্রতিটির দর ৯ লাখ ১৮ হাজার, হোন্ডা ভেজেলের দর ১৬ লাখ ও টয়োটা মাইক্রোবাসের ন্যূনতম দর ১২ লাখ টাকা ধরা হয়েছে। আগ্রহী ব্যক্তি বা প্রতিষ্ঠান ইভ্যালির ধানমন্ডির উইন্সকোর্ট অফিস থেকে এ নিলামের নিবন্ধন কার্ড নিতে পারবেন। ৬ ফেব্রুয়ারি থেকে ৯ ফেব্রুয়ারি পর্যন্ত নিলামের দরপত্র জমা দেওয়া যাবে। ৫ ...
করিনা কাপুর খানের কোলে একটি বাচ্চা, আর এই ছবি ভাইরাল হয়েছে নেট দুনিয়ায়। বলিউড অভিনেত্রী করিনা কাপুর খানের একটি ফ্যান পেজের তরফে এই ছবিটি পোস্ট করে ক্যাপশনে লেখা হয়, কে এই খুদে! এরপরই ভাইরাল হয়ে যায় এই ছবি। তবে কী করিনা কাপুর খানের দ্বিতীয় সন্তান পৃথিবীর আলো দেখল! আসলে তা নয়, করিনার কোলে সদ্যজাত বাচ্চাটির নাম তৈমুর এমনটাই কমেন্ট বক্সে লিখেছেন সকলে। এদিকে বলিউডের বেবোর সৌন্দর্য্য যত দিন যাচ্ছে আরও চুইয়ে পড়ছে। বলিউড অভিনেতা সইফ আলি খান ও করিনা কাপুর খানের দ্বিতীয় সন্তান আসতে চলেছে সামনের বছরের প্রথম দিকেই। তাদের সন্তান আসার কথা প্রথম সইফ আলি খানই প্রকাশ্যে আনেন। এদিকে তৈমুর দেখতে দেখতে চার বছরে পড়ল। করোনা আবহের জন্য এবছর জন্মদিন একেবারেই ঘরোয়া ভাবে পালন করল নবাব পরিবার। তৈমুরের জন্মদিনে আবেগপ্রবণ হয়ে পড়েন করিনা কাপুর খান। মায়ের চাইতে কেউ তৈমুরকে বেশি ভালোবাসতে পারে না এমনই জানিয়েছেন করিনা। আর তার সঙ্গে একের পর এক অদেখা ছবি শেয়ার করেছেন করিনা কাপুর।এদিকে তাদের দ্বিতীয় সন্তান আসার আগেই জোর কদমে কাজ সেরে ফেলছেন সইফ আলি খান।