সরাসরি প্রধান সামগ্রীতে চলে যান

পোস্টগুলি

করোনা ভাইরাস লেবেল থাকা পোস্টগুলি দেখানো হচ্ছে

ইভ্যালির ৭টি গাড়ি নিলামে

 দেশের আলোচিত ই-কমার্স প্রতিষ্ঠান ইভ্যালির সাতটি o গাড়ি নিলামে তোলা হচ্ছে। ইভ্যালির ব্যবস্থাপনায় হাইকোর্ট গঠিত বোর্ডের সদস্য ও প্রতিষ্ঠানটির বর্তমান ব্যবস্থাপনা পরিচালক মো. মাহবুব কবীর আজ বৃহস্পতিবার এক বিজ্ঞপ্তিতে এ নিলাম আহ্বান করেছেন। আগামী ১০ ফেব্রুয়ারি গাড়িগুলোর নিলাম হবে। নিলাম বিজ্ঞপ্তিতে দেখা গেছে, ইভ্যালির মালিকানাধীন একটি রেঞ্জ রোভার, একটি টয়োটা প্রিউস, একটি টয়োটা সি এইচ আর, দুটি টয়োটা এক্সিও, একটি হোন্ডা ভেজেল ও একটি টয়োটা মাইক্রোবাস আপাতত নিলামে তোলা হয়েছে। এসব গাড়ির ন্যূনতম নিলাম মূল্যও উল্লেখ করা হয়েছে বিজ্ঞপ্তিতে। ২০২০ সালে তৈরি রেঞ্জ রোভারের ন্যূনতম নিলাম মূল্য এক কোটি ৬০ লাখ টাকা উল্লেখ করা হয়েছে। এছাড়া টয়োটা প্রিউসের ন্যূনতম দর ১৩ লাখ ৫০ হাজার, টয়োটা সিএইচআর দর ১৮ লাখ, টয়োটা এক্সিওর প্রতিটির দর ৯ লাখ ১৮ হাজার, হোন্ডা ভেজেলের দর ১৬ লাখ ও টয়োটা মাইক্রোবাসের ন্যূনতম দর ১২ লাখ টাকা ধরা হয়েছে। আগ্রহী ব্যক্তি বা প্রতিষ্ঠান ইভ্যালির ধানমন্ডির উইন্সকোর্ট অফিস থেকে এ নিলামের নিবন্ধন কার্ড নিতে পারবেন। ৬ ফেব্রুয়ারি থেকে ৯ ফেব্রুয়ারি পর্যন্ত নিলামের দরপত্র জমা দেওয়া যাবে। ৫ ...

উহানের ল্যাবে করোনা তৈরি করেছেন চীনা বিজ্ঞানীরা !

উহান, ০১ জুন- কোভিড-১৯ কোনো প্রাকৃতিক ভাইরাস নয়। বরং এটি উহানের একটি ল্যাবে চীনা বিজ্ঞানীদের দ্বারা সৃষ্টি হয়েছে। এমনটাই দাবি করেছেন ব্রিটিশ অধ্যাপক অ্যাঙ্গাস ডালগেলিশ এবং নরওয়েজিয়ান বিজ্ঞানী ডা. বিজার সোরেনসেন।  সম্প্রতি তাদের তৈরি একটি গবেষণাপত্রে এ তথ্য উঠে এসেছে। রবিবার (৩০ মে) ব্রিটিশ দৈনিক ডেইলি মেইলের বরাত দিয়ে খবর প্রকাশ করেছে টাইমস অব ইন্ডিয়া। প্রতিবেদনে বলা হয়, কোভিড-১৯ ভাইরাসের কোনো প্রাকৃতিক পূর্বপুরুষ নেই। বরং এটি উহানের একটি ল্যাবে ‘গেইন অফ ফাংশন বা কাজের ফসল’ প্রকল্প নিয়ে কাজ করা চীনা বিজ্ঞানীরা তৈরি করেছেন। এরপর বিপরীত প্রকৌশল সংস্করণ দ্বারা ভাইরাসটিকে তারা প্রাকৃতিকভাবে বাঁদুড় থেকে সৃষ্ট বলে প্রচারণা চালায়। নতুন এই গবেষণায় অভিযোগ করা হয়েছে যে, চীনের বিজ্ঞানীরা বাঁদুড়ে পাওয়া একটি প্রাকৃতিক করোনাভাইরাসের ‘ব্যাকবোন’ নেন। এরপর সেটিতে নতুন স্পাইক লাগানোর মধ্য দিয়ে মরণব্যাধী এবং অধিক সংক্রমিত কোভিড-১৯ তৈরি করেন। গবেষকরা কোভিড-১৯ এর নমুনায় ব্যতিক্রমী আঙুলের ছাপ খুঁজে পেয়েছেন। যা কোনো পরীক্ষাগার থেকেই কেবল আসতে পারে বলে দাবি গবেষকদের। চীনের ল্যাবে তথ্যকে ইচ্ছাকৃতভাবে ধ্ব...

`করোনা বাড়লে যে কোনো সময় সিদ্ধান্ত পরিবর্তন` জনপ্রশাসন প্রতিমন্ত্রী|

জনপ্রশাসন প্রতিমন্ত্রী ফরহাদ হোসেন বলেছেন, মানুষের জীবন-জীবিকা এবং চলাচলে অসুবিধার কথা মাথায় রেখে গণপরিবহন এবং খাবার হোটেল খুলে দেওয়া হয়েছে। করোনা বেড়ে গেলে যে কোনো সময় সিদ্ধান্তের পরিবর্তন হতে পারে। আজ রবিবার (২৩ মে) চলমান বিধিনিষেধ ৩০ মে পর্যন্ত বাড়ানো নিয়ে প্রজ্ঞাপন জারির পর সাংবাদিকদের তিনি এ কথা বলেন। জনপ্রশাসন প্রতিমন্ত্রী বলেন, করোনা বেড়ে গেলে আমাদের যে কোনো সময় সিদ্ধান্তের পরিবর্তন করতে হবে। নিজেদের মৃত্যুঝুঁকি থেকে বাঁচানোর জন্য, সুরক্ষার জন্য…। যদি স্বাভাবিক থাকে, তাহলে সামনের সপ্তাহে সব খুলে দিতে পারি। এটা নির্মূল করা কঠিন। যারা ভ্যাকসিন নেননি, তারা ঝুঁকির মধ্যে আছেন। এজন্য মাস্ক পরতে হবে। তিনি বলেন, খাবারের হোটেলগুলো খুলে দিচ্ছি। সে ক্ষেত্রে আমাদের চিন্তা-ভাবনা, এক সপ্তাহের জন্য দিয়েছি। আমরা পর্যবেক্ষণ করব, সবাই মানছে কিনা। পর্যবেক্ষণ করছি এবং সে অনুযায়ী ব্যবস্থা নিচ্ছি বলে নিয়ন্ত্রণে রাখতে পারছি। আরও পড়ুন=রোববার সকাল সাড়ে ৭টার দিকে স্থানীয় বিদ্যালয় মাঠে এ বিশেষ মোনাজাত করা হয়। এ সময় মহান আল্লাহর দরবারে দুই হাত তুলে বৃষ্টির জন্য কান্না করেন স্থানীয়রা। স্থানীয়রা জানান, দীর্ঘ...

গোয়ালঘরে কোভিড সেন্টার, খাওয়ানো হচ্ছে দুধ-গোমূত্র!

গোয়ালঘরেই কোভিড সেন্টার। করোনা সারাতে খাওয়ানো হচ্ছে দুধ আর গোমূত্র। এবার এমন চিত্রই দেখা গেল গুজরাটে। কোভিড-১৯ এর দ্বিতীয় ঢেউয়ে বিপর্যস্ত ভারত। করোনায় আক্রান্তদের প্রাণহানিতে দেশটি মৃত্যুপুরীতে পরিণত হয়েছে। এমন পরিস্থিতিতে উত্তর গুজরাটের বাঁশকাঁথা জেলার তেতোড়া গ্রামের একটি গোয়ালঘরকে কোভিড কেয়ার সেন্টার বানানো হয়েছে। যার নাম দেওয়া হয়েছে ‘ভেদালক্ষণ পঞ্চগাব্য আয়ুর্বেদ আইসোলেশন সেন্টার।’ বর্তমানে ওই বিশেষ সেন্টারটিতে সাত জন রোগী রয়েছেন। যাদের আয়ুর্বেদিক ওষুধ, গরুর দুধ আর গোমূত্র খাওয়ানো হচ্ছে নিয়মিত। পাশাপাশি চালানো হচ্ছে অ্যালোপ্যাথি চিকিৎসা। ইন্ডিয়া টাইমস জানিয়েছে, গত ৫ মে রাজারাম গৌশালা আশ্রমের উদ্যোগে ওই কোভিড কেয়ার সেন্টার খোলা হয়। যেসব রোগীর হালকা উপসর্গ রয়েছে, তাদেরই ভর্তি নেওয়া হচ্ছে সেখানে। গোধাম মহাতীর্থ পথমেদার বাঁশকাঁথা জেলার প্রতিনিধি মোহন যাদব বলেন, যাদের দেহে বিশেষ উপসর্গ নেই বললেই চলে, অথচ কোভিড আক্রান্ত, তাদের চিকিৎসা করছি আমরা। আট ধরনের আয়ুর্বেদিক ওষুধের উপর ভরসা রাখা হচ্ছে। গরুর দুধ, ঘি এবং গো মূত্র ব্যবহার করেই ওই ওষুধ তৈরি করা হচ্ছে। মোহন আরও জানান, পঞ্...

কোভিডে আক্রান্ত তসলিমা নাসরিন

কোভিডে আক্রান্ত জনপ্রিয় লেখিকা তসলিমা নাসরিন। নিজেই নেটমাধ্যমে জানিয়েছেন সে কথা। সংক্রমণ এড়াতে যাবতীয় সতর্কতা অবলম্বন করেছিলেন তিনি। কিন্তু তা সত্ত্বেও কী ভাবে এই মারণ ভাইরাসে আক্রান্ত হলেন তিনি, বুঝতে পারছেন না তসলিমা। ফেসবুকে লেখা পোস্টে তা নিয়ে বিস্ময়ও প্রকাশ করেছেন 'লজ্জা'-র রচয়িতা। ফেসবুকে তসলিমা লেখেন, ‘...গত বছরের মার্চ মাস থেকে একা আছি ঘরে, একখানা ইনডোর ক্যাট সঙ্গী, কোথাও এক পা বেরলাম না, কাউকে ঘরে ঢুকতে দিলাম না, রান্না-বান্না বাসন মাজা, কাপড় কাচা, ঝাড়ু-মোছা সব একাই করলাম, কী লাভ হল? কিছুই না। ঠিকই কোভিড হল’। তিনি জানান, মাস দু'য়েক আগে টিকার প্রথম ডোজ নিয়েছিলেন। গত এক বছরে ওই এক ঘন্টার জন্যই বাইরে বেরিয়েছিলেন তিনি। তার পরেও আক্রান্ত হলেন তসলিমা। গত বছর দেশে করোনাভাইরাস ছড়িয়ে পড়ার জন্য তবলিঘি জামাতের সমাবেশকে কাঠগড়ায় তুলে বিতর্কে জড়িয়েছিলেন তসলিমা। ওই সংগঠনকে নিষিদ্ধ করার দাবিও জানিয়েছিলেন তিনি। টুইটে লিখেছিলেন, ‘সন্ত্রাস ছড়ানোর পিছনে জামাতের পরোক্ষ যোগ বহু ক্ষেত্রেই থাকে। উজবেকিস্তান, তাজিকিস্তান, কাজাখস্তানও তাদের নিষিদ্ধ করেছে'।

আগস্টের মধ্যেই মৃত্যু ছাড়াবে ১০ লাখ!

ভারতে এখন পর্যন্ত করো’নাভাই’রাসের মৃ’ত্যু দুই লাখ ৩৮ হাজারের মতো। আগামী আগস্ট মাসের মধ্যে এই সংখ্যা ১০ লাখ পার হয়ে যেতে পারে। শনিবার প্রকাশিত খ্যাতনামা মেডিকেল জার্নাল ল্যানসেটের এক সম্পাদকীয় পর্যালোচনায় ভীতিকর এই তথ্য উঠে এসেছে। যুক্তরাষ্ট্রের ইউনিভার্সিটি অব ওয়াশিংটনের স্বাস্থ্যবিষয়ক গবেষণা সংস্থা ‘ইনস্টিটিউট ফর হেলথ মেট্রিকস অ্যান্ড এভাল্যুয়েশনে’র (আইএইচএমই) একটি হিসাব ওই পর্যালোচনায় উদ্ধৃত করা হয়েছে। এতে আরও বলা হয়েছে, ‘শেষ পর্যন্ত এটা (হিসাব) যদি সত্যিই বাস্তবে ঘটে যায়, এই জাতীয় বি’পর্য’য়ের জন্য দায়ী হবে প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদির সরকার।’ করো’নার ক্ষেত্রে ভারতে রেকর্ড শব্দটা এখন আর নতুন কিছু নয়। প্রতিদিনই দেশটিতে সং’ক্র’মণ ও মৃ’ত্যুর নতুন রেকর্ড হচ্ছে। গত ২৪ ঘণ্টাতেও দেশটিতে করোনায় মৃ’ত্যুর নতুন রেকর্ড হয়েছে। এ সময়ে করো’নায় সং’ক্রমি’ত হয়ে মৃ’ত্যু হয়েছে চার হাজার ১৮৭ জনের। শনিবার এনডিটিভির খবরে বলা হয়, গত ২৪ ঘণ্টায় করো’নায় সং’ক্রমি’ত হ’য়েছেন চার লাখ এক হাজার মানুষ। আগের কয়েকদিনের তুলনায় সং’ক্র’মণ কিছু’টা কমেছে। এই প্রথম ভারতে একদিনে চার হাজারের বেশি মৃ’ত্যুর ঘ’টনা ঘ’টল। আর এক সপ্...

আস্থা রাখুন, লকডাউন সবসময় থাকবে না: ওবায়দুল কাদের

দিন যতই যাচ্ছে করোনা ততই বেড়ে চলছে। তবে দুঃখের বিষয় হলেও সত্য যে স্বাস্থ্যবিধি মেনে চলছে না একদল মানুষ। এভাবে চলতে থাকলে করোনা অনেক ভয়াবহ রুপ ধারণ করবে বলে মনে করেন বিশ্লেষকরা।এমতাবস্তায় দেশে চলছে লকডাউন। নতুন খবর হচ্ছে, পরিবহণ মালিক ও শ্রমিকদের প্রধানমন্ত্রী শেখ হাসিনার আন্তরিকতার ওপর আস্থা রাখার আহ্বান জানিয়েছেন সড়ক পরিবহণ ও সেতুমন্ত্রী ওবায়দুল কাদের। তিনি বলেছেন, ‘বাস্তব পরিস্থিতি বিবেচনা করে আপনাদের পাশে দাঁড়ানোর এজেন্ডা সরকারের আছে। আমি সবাইকে ধৈর্য ধরে অপেক্ষা করতে বলব।  লকডাউন সবসময় থাকবে না। এ অবস্থার অবসান হবে, আপনারা যদি সহযোগিতা করেন।’শনিবার বিআরটিসি ও বিআরটিএর ঢাকা সড়ক জোনের কর্মকর্তাদের সঙ্গে ভার্চুয়ালি এক মতবিনিময়ে মালিক-শ্রমিকদের উদ্দেশে এসব কথা বলেন ওবায়দুল কাদের। আরও পড়ুন=করোনাভাইরাস এখন চীন ছাড়াও বিশ্বের ৯০টি দেশে ছড়িয়ে পড়েছে। করোনাভাইরাস সংক্রমণরোধে সামাজিক দূরত্ব বজায় রাখতে কিছুটা হলেও সবাই এখন সচেতন নতুন খবর হচ্ছে, করোনা নিয়ন্ত্রণে দূরপাল্লার যানবাহন চলাচল বন্ধ থাকলেও উত্তরবঙ্গের বিভিন্ন জেলা থেকে ঢাকার উদ্দেশে ছাড়ছে যাত্রীবাহী বাস। এমন অনেকগুলো বাস সিরাজগ...

করোনার নতুন প্রতিষেধক পেল ভারত

করোনা রোগীদের চিকিৎসায় একটি ওষুধ উদ্ভাবনের কথা জানিয়েছে ভারতের প্রতিরক্ষা গবেষণা ও উন্নয়ন সংস্থা। টু-ডিওক্সি-ডি-গ্লুকোজ নামের ওষুধটির জরুরি ব্যবহারের জন্য অনুমোদন দিয়েছে দেশটির ড্রাগস কন্ট্রোলার জেনারেল অব ইন্ডিয়া (ডিসিজিআই)। ওষুধটিতে রোগীরা দ্রুত সুস্থ হয়ে উঠছেন। দেহে অক্সিজেনের মাত্রা স্বাভাবিক রাখতেও সহায়তা করছে। ছোট্ট প্যাকেটে পাউডার আকারে থাকা ওষুধটি পানিতে গলিয়ে মুখে দিয়ে খেতে হবে।ভারতের ইনস্টিটিউট অব নিউক্লিয়ার মেডিসিন এবং অ্যালায়েড সায়েন্স ও ডক্টর রেড্ডি ল্যাবরেটরি যৌথভাবে এটি তৈরি করেছে। ওষুধটির মেডিকেল পরীক্ষায় দেখা গেছে, এটির মধ্যে একটি অণু আছে। এতে হাসপাতালে ভর্তি রোগীরা দ্রুত সুস্থ হয়ে উঠছেন। মেডিকেল অক্সিজেনের ওপর নির্ভরশীলতাও কমিয়ে আনছে।২০২০ সালে এপ্রিলে ওধুষটি তৈরির কাজ শুরু হয়েছিল। প্রাথমিক পরীক্ষার পর ২০২০ সালে মে মাসে এটি দ্বিতীয় পর্যায়ের ক্লিনিকাল পরীক্ষার অনুমতি পেয়েছিল। ২০২০ সালের মে থেকে অক্টোবর মাসে ওষুধটির দ্বিতীয় পর্যায়ের ট্রায়াল চলে। দ্বিতীয় পর্যায়ে ১১০ রোগীর ওপর পরীক্ষা চালানো হয়। আর তৃতীয় পর্যায়ের পরীক্ষা চালানো হয় ছয়টি হাসপাতালে।

ভারতে এখন পর্যন্ত ৮৬৪ চিকিৎসকের মৃত্যু হয়েছে করোনায়

করোনাভাইরাসে ভারতে এখন পর্যন্ত ৮৬৪ চিকিৎসকের মৃত্যু হয়েছে। ইন্ডিয়ান মেডিকেল অ্যাসোসিয়েশনের (আইএমএ) তথ্য অনুযায়ী, গতকাল শুক্রবার পর্যন্ত ৮৬৪ জন চিকিৎসক করোনায় মারা গেছেন। এর মধ্যে গত বছর মারা গেছেন ৭৩৬ জন।চলতি বছর এপ্রিল পর্যন্ত মারা গেছেন আরও ১২৮ জন চিকিৎসক। মহারাষ্ট্রে করোনা আক্রান্তের সংখ্যা শুরু থেকে বেশি। সেখানে চিকিৎসকের মৃত্যুর হারও সবচেয়ে বেশি। আইএমএর হিসাবে, মহারাষ্ট্রে এখন পর্যন্ত ১৬৮ জন চিকিৎসক মারা গেছেন। শুধু এপ্রিলেই ৩৪ জনের মৃত্যু হয়েছে। তামিলনাড়ুতে ৮৯ জন আর পশ্চিমবঙ্গে ৮০ জন চিকিৎসক মারা গেছেন। মহারাষ্ট্রের স্বাস্থ্য বিভাগ জানিয়েছে, এই রাজ্যের ১৭ হাজার ৯৭৫ জন স্বাস্থ্যকর্মী করোনায় আক্রান্ত হয়েছেন। তাদের মধ্যে ১১ হাজার ২৩৫ জন সরকারি হাসপাতালের। আর ৬ হাজার ৭৪০ বেসরকারি প্রতিষ্ঠানের। জানা গেছে, মহারাষ্ট্রে এখন পর্যন্ত ১৮ হাজার চিকিৎসক করোনা সংক্রমিত হয়েছেন। মহারাষ্ট্রে বহু নার্স করোনায় আক্রান্ত হয়েছেন। স্বাস্থ্য বিভাগের পরিসংখ্যান অনুযায়ী এই সংখ্যা ৪ হাজার ২১৭।প্রসঙ্গত ভারতে গত ২৪ ঘণ্টায় করোনাভাইরাসে নতুন করে আক্রান্ত হয়েছেন ৪ লাখ ১৪ হাজার ১৮৮ জন। যা একদিনে আক্রান্তের নিরিখ...

একদিনে ৪ হাজার মৃত্যুর রেকর্ডও ছাড়িয়ে গেল ভারত

একদিনে চার হাজার মৃত্যুর ভয়াবহ মাইলফলকও ছুঁয়ে ফেলল ভারত। গত শুক্রবার দেশটিতে করোনাভাইরাসে আক্রান্ত হয়ে অন্তত ৪ হাজার ১৮৭ জনের মৃত্যু হয়েছে। সেখানে এখন পর্যন্ত একদিনে এটাই সর্বোচ্চ মৃত্যুর রেকর্ড। ওয়ার্ল্ডোমিটারের হিসাব অনুসারে, করোনায় একদিনে চার হাজারের বেশি মৃত্যু দেখা তৃতীয় দেশ ভারত। এর আগে কেবল যুক্তরাষ্ট্র ও ব্রাজিলে একদিনে এত বেশি মানুষ প্রাণ হারিয়েছেন। ওয়েবসাইটটির হিসাবে, গত ১২ জানুয়ারি যুক্তরাষ্ট্রে করোনায় আক্রান্ত হয়ে ৪ হাজার ৪৯০ জন মারা গেছেন। বিশ্বে এটিই এখন পর্যন্ত একদিনে সর্বোচ্চ মৃত্যুর রেকর্ড।ভারতে মাইলফলক শুধু প্রাণহানিতেই নয়, হয়েছে আক্রান্তের হিসাবেও। শুক্রবার টানা তিনদিন চার লাখের বেশি নতুন রোগী শনাক্ত হয়েছে সেখানে। টাইমস অব ইন্ডিয়ার করোনা ডেটাবেজ অনুসারে, শুক্রবার ভারতে নতুন করে ৪ লাখ ১ হাজার ৫২২ জন করোনা পজিটিভ শনাক্ত হয়েছেন। সংবাদমাধ্যমটি জানিয়েছে, করোনা মহামারি শুরুর দিকে এক বছরে ভারতে যত মানুষ আক্রান্ত না হয়েছে, তারচেয়েও বেশি আক্রান্ত হয়েছে দ্বিতীয় ঢেউয়ের ৮২ দিনে। গত ১৪ ফেব্রুয়ারি থেকে দেশটিতে ১ কোটি ৯ লাখ ৬৮ হাজার ৩৯ জন করোনা পজিটিভ শনাক্ত হয়েছেন, যেখানে গত বছরের...

করোনা আক্রান্ত বাবার মুখে পানি দিতে যাচ্ছে মেয়ে, আটকাচ্ছেন মা

করোনা আক্রান্ত হয়ে বাবা পড়ে আছেন মাঠের মধ্যে। উদ্বিগ্ন মেয়ে পানি দিতে যাচ্ছেন অসুস্থ বাবাকে। কিন্তু তাকে যেতে দিচ্ছেন না মা। গায়ের জোরে আটকে রেখেছেন তাকে। বাবাকে পানি দিতে না পেরে অঝোরে কাঁদছেন মেয়ে। এবারের মর্মান্তিক চিত্রটি ভারতের তেলেঙ্গানার শ্রীকাকুলামের। সম্প্রতি সেখানকার ভাইরাল হওয়া একটি ভিডিওতে দেখা যাচ্ছে কিভাবে করোনা রোগীর সঙ্গে অমানবিক ব্যবহার করছেন স্থানীয় মানুষজন। দেখা যাচ্ছে বৃদ্ধ বাবাকে একটু পানি দিতে ছুটে যাচ্ছে তাঁর কিশোরী মেয়ে। কিন্তু ভাইরাস থেকে সংক্রমিত হওয়ার ভয়ে তাকে সেই কাজে বাধা দিচ্ছেন খোদ মা। স্বামীর কষ্ট চোখে দেখেও মেয়েকে আগলে রাখার তাগিদেই এমন কাজ করছেন ওই নারী। জানা গেছে, সম্প্রতি বছর পঞ্চাশের ওই ব্যক্তি বিজয়ওয়াড়া থেকে করোনা পজিটিভ হয়ে শ্রীকাকুলামে নিজের বাড়িতে ফিরেছিলেন। কিন্তু ওই ব্যক্তিকে গ্রামে ঢুকতে দেয়নি গ্রামবাসী। গ্রামের বাইরে একটি ছোট্ট কুঁড়েঘরে রেখে দেওয়া হয়েছে ওই করোনা রোগীকে। জনৈক এক গ্রামবাসীর করা ওই ভিডিওতে দেখা যাচ্ছে, মাটিতে শুয়ে কাতরাচ্ছেন ওই ব্যক্তি। করোনা আক্রান্ত বাবাকে একটু পানি খাওয়াতে যাচ্ছে ১৭ বছরের কিশোরী। কিন্তু তার মা যেতে বাধা...

অ্যাম্বুলেন্স নেই, বাইকে করেই মায়ের মরদেহ শ্মশানে নিয়ে গেল ছেলে

বর্তমানে ভারতে করোনা ভাইরাস পরিস্থিতি সময়ের সঙ্গে সঙ্গে খারাপ থেকে আরও খারাপ হচ্ছে। সোমবারও দেশটিতে প্রায় ৩ লাখ ২০ হাজার নতুন রোগী শনাক্ত হয়েছে। এ নিয়ে টানা ষষ্ঠদিন সেখানে তিন লাখেরও বেশি মানুষ নতুন করে করোনায় আক্রান্ত হলেন। এদিকে দেশজুড়েই ভয়াবহ বিপর্যয় ডেকে এনেছে প্রাণঘাতী এই ভাইরাস। করোনার দ্বিতীয় ঢেউয়ে কার্যত দিশেহারা হয়ে পড়েছে ভারত। দিন যত যাচ্ছে ততই মহামারির এই বিভৎস রূপ উৎকণ্ঠা আর উদ্বেগ বাড়িয়ে তুলছে। কোনও ভাবেই মিলছে না স্বস্তি। বরং পরিস্থিতি ক্রমশ চলে যাচ্ছে নাগালের বাইরে। মৃত করোনা রোগীদের মরদেহ সৎকার করা নিয়েও মর্মান্তিক ঘটনা ঘটছে। এবারের ঘটনাস্থল রাজধানী দিল্লি বা মহারাষ্ট্র নয়। এক মর্মান্তিক ঘটনা ঘটেছে অন্ধ্রপ্রদেশে। সেখানে অ্যাম্বুলেন্সের অভাবে বাইকে চাপিয়েই এক নারীর মরদেহ সৎকারের জন্য শ্মশানে নিয়ে গেছেন তার ছেলে ও নাতি। আজ মঙ্গলবার এই মর্মান্তিক ঘটনা ঘটেছে অন্ধ্রপ্রদেশের শ্রীকাক্কুলাম জেলায়। জানা গেছে, করোনায় মৃত ওই নারীর নাম মান্দাসা মন্ডল (৫০)। তার শরীরে করোনার লক্ষণ থাকায় কোভিড টেস্টের জন্য তাকে স্থানীয় ডায়াগনস্টিক সেন্টারে নিয়ে যাওয়া হয়। সেখানে করোনার রিপোর্ট হাতে আসা...

রোগীদের আত্মবিশ্বাস বাড়াতে নাচলেন ঢামেক চিকিৎসকরা

মহামারীতে রুপ নেয়া করোনাভাইরাসের তাণ্ডবে গোটা বিশ্ব বিপর্যস্ত হয়ে পড়েছে। পার্শ্ববর্তী দেশ ভারতেও ভয়ঙ্কর রূপ নিয়েছে এই সংক্রমণটি। মহামারির এই সময় হাসপাতালে আসা রোগীদের মধ্যে আত্মবিশ্বাস ধরে রাখার জন্য হাসপাতালে নাচলেন চিকিৎসকরা। ঘটনাটি ঘটেছে রাজধানীর ঢাকা মেডিকেল কলেজে (ঢামেক)। সোমবার (২৬ এপ্রিল) ডা. শাশ্বত চন্দন-এর ফেসবুক থেকে পোস্ট করা হয় ভিডিওটি। চিকিৎসকদের নাচের ভিডিওটি সামাজিক যোগাযোগ মাধ্যমে ছড়িয়ে পড়লে প্রশংসা করতে থাকেন মানুষজন। এছাড়াও ইতিবাচকভাবে মন্তব্য করার পাশাপাশি অনেকে শেয়ারও করছেন। ভিডিও’র নাচে পারফরম্যান্স করেছেন ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালের ডা. কৃপা বিশ্বাস, ডা. শাশ্বত চন্দন, ও ডা. আনিকা হোসেন খান। তারা লন্ডন প্রবাসী গায়ক মুজা’র ‘নয়া দামান’ গানটির সঙ্গে নাচেন। আরও পড়ুন=সাগরপথে অবৈধভাবে মালয়েশিয়া যাওয়ার চেষ্টা ব্যর্থ হয়ে ভাসতে থাকা অবস্থায় ৩০ জন রোহিঙ্গাকে দালালসহ আটক করেছে বাংলাদেশ কোস্ট গার্ড সদস্যরা।মঙ্গলবার ( ২৭ এপ্রিল) সকালে কক্সবাজারে টেকনাফ বাহারছড়া ইউনিয়নের বড় ডেইল সমুদ্র সৈকত এলাকা থেকে মাছ ধরার ট্রলারসহ তাদেরকে আটক করা হয়। এসব তথ্য নিশ্চিত করে বাংলাদেশ কোস্ট গ...

দেশের সবচেয়ে বড় করোনা হাসপাতাল উদ্বোধন করলেন স্বাস্থ্যমন্ত্রী

রাজধানীর মহাখালীতে চালু হলো দেশের সবচেয়ে বড় করোনা হাসপাতাল ‘ডিএনসিসি ডেডিকেটেড করোনা হাসপাতাল’। রবিবার দুপুর ১২ টার দিকে হাসপাতালটি উদ্বোধন স্বাস্থ্যমন্ত্রী জাহিদ মালেক।হাসপাতালটি পরিচালনা করবে বাংলাদেশ সেনাবাহিনী এবং সার্বিক সহযোগিতা করবে স্বাস্থ্য মন্ত্রণালয়। জানা গেছে, এই হাসপাতালে ১১২টি আইসিইউ বেড ও ২৫০টি এইচডিইউ বেড রয়েছে। এ ছাড়া আইসিইউ মানের বেড আছে ১৩৮টি। বেডগুলো কেন্দ্রীয় অক্সিজেন সিস্টেমের সঙ্গে যুক্ত। এর পাশাপাশি হাসপাতালে জরুরি ওয়ার্ডে রাখা হয়েছে ৫০টি বেড। মারাত্মক আক্রান্ত নন—এমন রোগীদের জন্য রাখা হয়েছে আরও ৪৫০টি বেড। জাহিদ মালেক বলেন, আজ (১৮ এপ্রিল) থেকে কোভিড রােগীদের বিশেষায়িত চিকিৎসা দেওয়ার জন্য এটি চালু করা হলাে। এটি বাংলাদেশ সশস্ত্র বাহিনী সদস্যদের নিয়ন্ত্রণে থেকে পরিচালিত হবে। স্বাস্থ্য ও পরিবার কল্যাণ মন্ত্রণালয় এই হাসপাতালটির জনবল, যন্ত্রপাতি, ওষুধপত্রসহ দৈনন্দিন নির্বাহের সামগ্রিক ব্যয়ভার বহন করবে। সশস্ত্র বাহিনীর বিভিন্ন পর্যায়ের চিকিৎসক, নার্স ও অন্যান্য স্বাস্থ্যকর্মীরা রােগী সেবা কার্যক্রমে নিয়ােজিত থাকবেন। ঢাকা উত্তর সিটি করপোরেশন এই বিশাল ভবনটি কোভিড-১...

করোনায় একদিনে সর্বোচ্চ ১০২ জনের মৃত্যু

দেশে করোনাভাইরাসে আক্রান্ত হয়ে গত ২৪ ঘণ্টায় আরও ১০২ জনের মৃত্যু হয়েছে। এটিই বাংলাদেশে একদিনে সর্বোচ্চ মৃত্যু। এ নিয়ে টানা তিন দিন করোনাভাইরাসে ১০০-এর বেশি মানুষের মৃত্যু হয়েছে। এ নিয়ে মোট মৃতের সংখ্যা বেড়ে দাঁড়িয়েছে ১০ হাজার ৩৮৫ জন। একই সময়ে নতুন করে করোনা রোগী শনাক্ত হয়েছে ৩ হাজার ৬৯৮ জন। এ নিয়ে মোট শনাক্তের সংখ্যা দাঁড়াল ৭ লাখ ১৮ হাজার ৯৫০ জন।রোববার (১৮ এপ্রিল) স্বাস্থ্য অধিদফতর থেকে পাঠানো করোনাবিষয়ক নিয়মিত সংবাদ বিজ্ঞপ্তিতে এসব তথ্য জানানো হয়েছে। এতে বলা হয়েছে, গত ২৪ ঘণ্টায় সুস্থ হয়েছে ছয় হাজার ১২১ জন। মোট সুস্থ হয়েছে ছয় লাখ ১৪ হাজার ৯৩৬ জন। সুস্থতার হার ৮৫.৫৩ শতাংশ। ২৪ ঘণ্টায় ১৮ হাজার ৯২৮ জনের নমুনা সংগ্রহ করা হয়েছে। পরীক্ষা করা হয়েছে ১৯ হাজার ৪০৪টি। নমুনা পরীক্ষার তুলনায় শনাক্তের হার ১৯ দশমিক ০৬ শতাংশ। দেশে এ পর্যন্ত মোট নমুনা পরীক্ষা করা হয়েছে ৫১ লাখ ৭০ হাজার ৬৭টি। মোট পরীক্ষার তুলনায় শনাক্তের হার ১৩ দশমিক ৯১ শতাংশ। সবশেষ ২৪ ঘণ্টায় মৃত ১০২ জনের মধ্যে ৫৯ পুরুষ ও ৪৩ নারী রয়েছেন। তাদের মধ্যে পাঁচজন বাদে সবাই হাসপাতালে চিকিৎসা নিচ্ছিলেন। বিভাগ অনুযায়ী, ঢাকায় ৬৮, চট্টগ্রামে ২২, রাজশা...

খোদার গজব করোনা, লকডাউন দিয়ে কোনো লাভ নেই: কাদের মির্জা (ভিডিও)

নোয়াখালীর বসুরহাট পৌরসভা’র মেয়র আবদুল কাদের মির্জা বলেন, করো’না আমা'দের নিত্যসঙ্গী হয়ে গেছে। দু’র্নীতিবাজ মন্ত্রী, এমপি, সরকারি কর্মক’র্তাদের অ’পকর্ম, লুটপাট ও গরিবের ওপর অ’'ত্যাচারের কারণে খোদার গজব করো’না রোগ আল্লাহ দিয়েছেন। এটা থেকে রক্ষার জন্য সবাই নামাজ-রোজা করা উচিত। অন্যরা নিজ নিজ ধ’র্ম-কর্ম পালন করা উচিত। তিনি বলেন, লকডাউন দিয়ে কোনো লাভ নেই, কেউ লকডাউন মানে না। সাবান পানি নেই, হ্যান্ড স্যানিটাইজার নেই, মাস্কও পরে না, কিসের লকডাউন? দুইবার টিকা দেওয়ার পরও করো’না আ’ক্রা'ন্ত হচ্ছে মানুষ। লকডাউন না দিয়ে স্বাস্থ্যবিধি প্রতিপালন করাই উচিত। আল্লাহ রক্ষা করলে আমা'দের রক্ষা করতে পারেন। মঙ্গলবার (১৩ এপ্রিল) দুপুরে তার নিজ কার্যালয় বসুরহাট পৌরসভা থেকে ফেসবুক লাইভে এসে কাদের মির্জা এসব কথা বলেন। তিনি বলেন, বড় লোকেরা বিদেশে গিয়ে চিকিৎসা করছেন। তাদের অঢেল টাকা আছে। গরিব মানুষের তো কোনো উপায় নেই। সড়ক মন্ত্রণালয়ের দু’র্নীতিবাজ সচিব বেলায়েত ঠিকাদারদের থেকে চাঁদাবাজি করে ওই টাকা লন্ডনে তারেক জিয়ার জন্য পাঠায়। যারা দু’র্নীতি করে তারা এখন আমা’র কাছে ম্যাসেজ পাঠায়, ওদের সঙ্গে আমা’র ক...

লকডাউনে ৬ ঘণ্টা খোলা থাকবে কাঁচাবাজার

করোনার ঊর্ধ্বগতি ঠেকাতে ১৪ এপ্রিল (বুধবার) থেকে সারাদেশে এক স'প্ত াহের সর্বাত্মক লকডাউন ঘোষণা করেছে সরকার। সোমবার (১২ এপ্রিল) দুপুর ১২টার দিকে মন্ত্রিপরিষদ বিভাগ থেকে এ সংক্রা'ন্ত প্রজ্ঞাপন জারি করা হয়। আগামী ১৪ এপ্রিল ভোর ৬টা থেকে ২১ এপ্রিল মধ্যরাত পর্যন্ত এ লকডাউন চলবে। লকডাউন চলাকালে কাঁচাবাজার এবং নিত্যপ্রয়োজনীয় পণ্য সকাল ৯টা থেকে 'বিকেল ৩টা পর্যন্ত উন্মুক্ত স্থানে স্বাস্থ্যবিধি মেনে কেনাবেচা করা যাব'ে বলে প্রজ্ঞাপনে উল্লেখ করা হয়েছে। প্রজ্ঞাপনে বলা হয়েছে, বাজার ক'র্তৃপক্ষ/স্থানীয় প্রশাসন এ বি'ষয়টি নিশ্চিত করবে। সর্বাত্মক এ লকডাউনে মেনে চলতে হবে যেসব বিধিনিষে'ধ- ১. সব সরকারি, আধাসরকারি, স্বায়ত্তশাসিত ও বেসরকারি অফিস, আর্থিক প্রতিষ্ঠান বন্ধ থাকবে। প্রতিষ্ঠানের সব কর্মক'র্তা-কর্মচারী নিজ নিজ কর্মস্থলে অবস্থান করবেন। তবে বিমান, সমুদ্র, নৌ ও স্থল বন্দর এবং তৎসংশ্লি'ষ্ট অফিসগু'লো এ নিষে'ধাজ্ঞার আওতামুক্ত থাকবে। ২. বাংলাদেশ সুপ্রিম কোর্ট আ'দালতগু'লোর জন্য প্রয়োজনীয় নির্দেশনা জারি করবে। ৩. সব ধরনের পরিবহন (সড়ক, নৌ, অভ্যন্তরীণ ও আন্তর্জা...

গত ২৪ ঘণ্টায় করোনা রোগী শনাক্ত হয়েছে ৬ হাজার ২৮ জন ও মৃত্যু কমেছে

মহামারি করোনাভাইরাসে গত ২৪ ঘণ্টায় ৬৯ জন মারা গেছেন। এ নিয়ে মৃতের সংখ্যা বেড়ে দাঁড়াল ৯ হাজার ৮৯১ জনে। এছাড়া গত ২৪ ঘণ্টায় ৬ হাজার ২৮ জন করোনা রোগী শনাক্ত হয়েছেন। এ নিয়ে দেশে এখন পর্যন্ত মোট করোনা রোগীর সংখ্যা দাঁড়িয়েছে ৬ লাখ ৯৭ হাজার ৯৮৫ জন। করোনাভাইরাস নিয়ে মঙ্গলবার (১৩ এপ্রিল) বিকেলে স্বাস্থ্য অধিদফতরের প্রেস বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়। সংবাদ বিজ্ঞপ্তিতে আরও উল্লেখ করা হয়, এদিন সুস্থ হয়েছেন আরও ৪ হাজার ৮৫৩ জন। এ পর্যন্ত মোট সুস্থ হয়েছেন ৫ লাখ ৮৫ হাজার ৯৬৬ জন। এর আগে সোমবার (১২ এপ্রিল) দেশে ৭ হাজার ২০১ জনের দেহে করোনা শনাক্ত হয়। এ ছাড়া আক্রান্তদের মধ্যে মারা যান আরও ৮৩ জন। এদিকে করোনাভাইরাসে আক্রান্ত ও প্রাণহানির পরিসংখ্যান রাখা ওয়েবসাইট ওয়ার্ল্ডওমিটারের তথ্যানুযায়ী, মঙ্গলবার সকাল পর্যন্ত গত ২৪ ঘণ্টায় মারা গেছেন ৮ হাজার ৭৬১ জন এবং নতুন করে আক্রান্ত হয়েছেন ৫ লাখ ৮৮ হাজার ২৭১ জন। এ নিয়ে বিশ্বে মোট করোনায় মৃত্যু হয়েছে ২৯ লাখ ৫৮ হাজার ৬২৯ জনের এবং আক্রান্ত হয়েছেন ১৩ কোটি ৭২ লাখ ৫২ হাজার ৬২১ জন। এ ছাড়া সুস্থ হয়ে বাড়ি ফিরেছেন ১১ কোটি ৪ লাখ ৩৩ হাজার ১৬৩ জন। করোনায় এখন পর্যন্ত সবচেয়ে বেশি সংক...

রোজা রাখলে করোনার ঝুঁকি বাড়ে না: ডব্লিউএইচও

বিশ্ব স্বাস্থ্য সংস্থার (ডব্লিউএইচও) বিশেষজ্ঞরা বলেছেন, রোজা রাখলে করোনার ঝুঁকি বাড়ে না। এর মাধ্যমে কেউ করোনার বিস্তার ঘটায় না। সুস্থ মানুষের জন্য রোজা রাখা নিরাপদ। আসন্ন রমজান মাস উপলক্ষে সম্প্রতি জারি করা এক নির্দেশিকায় এ তথ্য জানায় সংস্থাটি। এএফপি। বিবৃতির একটি অংশে জানানো হয়েছে, রোজা রাখার মাধ্যমে করোনা সংক্রমণের ঝুঁকি বেড়ে যায় এমন কোনো প্রমাণ ডব্লিউএইচওয়ের কাছে নেই। বিবৃতিতে বলা হয়, ‘প্রিয় বন্ধু এবং সহকর্মীরা! এ বছর বিশ্বব্যাপী প্রায় দেড় বিলিয়ন মুসলমান পবিত্র রমজান মাসকে স্বাগত জানাবে। এক বছর আগে, মহামারির প্রাথমিক পর্যায়ে আমরা নতুন এক রমজানের অভিজ্ঞতা লাভ করেছি। সেই অভিজ্ঞতা থেকে আমরা নিজেদের এবং প্রিয়জনদের সুরক্ষার উপায় খুঁজে পেয়েছি।’ ‘দুঃখের বিষয় যে, চলতি বছর করোনা পরিস্থিতির অবনতি হচ্ছে। আমরা করোনায় অনেক মানুষকে হারিয়েছি। আরও অনেকে সংক্রামিত হচ্ছে। করোনা মহামারি এখন একটি বাস্তব হুমকি। তাই, এই রমজানে আমাদের আরও সচেতন থাকা জরুরি।’ আসুন আমরা সকলে নিরাপদ দূরত্ব বজায় রাখার প্রতিশ্রুতি করি, যাতে আমরা আমাদের সামনের আরও অনেক আনন্দময় অনুষ্ঠান এবং পরের বছর রমজান এক সঙ্গে উদযাপ...

করোনায় মৃত্যের সব রেকর্ড ভেঙ্গে সর্বোচ্চ ৮৩ জনের মৃত্যু হয়েছে মৃত্যু আজ!

দেশে গত ২৪ ঘণ্টায় করোনাভাইরাসে আক্রান্ত আরও ৮৩ জনের মৃত্যু হয়েছে। যা দেশে ভাইরাসটিতে একদিনে সর্বোচ্চ মৃত্যু। এই নিয়ে ভাইরাসটিতে মৃতের সংখ্যা বেড়ে দাঁড়িয়েছে ৯ হাজার ৮২২ জনে। একই সময়ে ভাইরাসটিতে আক্রান্ত হয়েছেন ৭ হাজার ২০১ জন। এতে মোট আক্রান্তের সংখ্যা বেড়ে হয়েছে ৬ লাখ ৯১ হাজার ৯৫৭ জন। সোমবার (১২ এপ্রিল) স্বাস্থ্য অধিদফতর থেকে পাঠানো করোনাবিষয়ক নিয়মিত সংবাদ বিজ্ঞপ্তিতে এসব তথ্য জানানো হয়েছে। গত ২৪ ঘণ্টায় করোনা থেকে সুস্থ হয়েছেন চার হাজার ৫২৩ জন। আর মোট সুস্থ হওয়া রোগীর সংখ্যা পাঁচ লাখ ৮১ হাজার ১১৩ জন। বিশ্বে করোনা: বৈশ্বিক মহামারি করোনাভাইরাসে আক্রান্ত হয়ে বিশ্বে মৃত্যুর সংখ্যা সাড়ে ২৯ লাখে পৌঁছেছে। গত একদিনে মৃত্যু হয়েছে ৭ হাজার ৯৯১ জনের। একই সময়ে নতুন করে আক্রান্ত হয়েছেন ৬ লাখ ৩১ হাজার মানুষ। ওয়ার্ল্ডোমিটারের তথ্য অনুযায়ী, সোমবার সকাল পর্যন্ত করোনায় মারা গেছেন ২৯ লাখ ৪৯ হাজার ২৭৯ জন। আক্রান্ত হয়েছেন ১৩ কোটি ৬৬ লাখ ৩০ হাজার ৩৫২ জন। আক্রান্তদের মধ্যে সুস্থ হয়েছে ১০ কোটি ৯৮ লাখ ৬০ হাজার ৬২০ জন এবং বর্তমানে আক্রান্ত অবস্থায় রয়েছে দুই কোটি ৩৮ লাখ ২০ হাজার ৪৫৩ জন। বিশ্বে করোনায় ক্ষতিগ্রস্ত দ...

‘লকডাউনে পোশাক শ্রমিকদের এক পয়সাও বেতন কাটা যাবে না’

দেশে করোনা সংক্রমণ বেড়ে যাওয়ায় আগামী ১৪ এপ্রিল থেকে সাত দিনের জন্য ‘কঠোর লকডাউনে’ পোশাক শ্রমিকদের শতভাগ মজুরি নিশ্চিতের দাবি জানিয়েছে বাংলাদেশ গার্মেন্ট শ্রমিক সংহতি। গতকাল শনিবার (১০ এপ্রিল) সংহতির কেন্দ্রীয় পরিচালনা কমিটি এক প্রেস বিজ্ঞপ্তিতে এ দাবি জানায়।এতে বলা হয়, কঠিন লকডাউনে পোশাক শ্রমিকদের এক পয়সাও বেতন কাটা যাবে না। সরকার ও মালিককে শ্রমিকদের জীবিকার শতভাগ দায়িত্ব নিতে হবে। সংহতির নেতারা বলেন, গতবছরের মতো লকডাউনে সরকারি-বেসরকারি কর্মকর্তারা বেতন পাবেন, সুযোগ সুবিধা পাবেন, কাজে যাবেন না কিন্তু শ্রমিকদের বেলায় উল্টো অবস্থা এমনটা এবার শ্রমিকরা মেনে নেবে না। গত বছরের পরিস্থিতি যাতে আবারও তৈরি না হয় এর জন্য সরকারকে সতর্ক পদক্ষেপ নেওয়ার আহ্বান জানান তারা। প্রেস বিজ্ঞপ্তিতে বলা হয়, শ্রমিকরা এই দেশের সম্পদ তাদের জীবন বাঁচলে শিল্পও বাঁচবে। তারা বলেন, এই জীবন বাঁচাতে লকডউন এর সাথে সাথে পোশাক শ্রমিকসহ সব শ্রমিকের বেতন মজুরির শতভাগ নিশ্চয়তার ঘোষণা দিতে হবে। বাংলাদেশ গার্মেন্ট শ্রমিক সংহতির সভাপ্রধান তাসলিমা আখতার এবং সাধারণ সম্পাদক জুলহাস নাইন বাবু এক যৌথ বিবৃতিতে করোনার দ্বিতীয় ঢেউয়ে মৃত্...

এই ব্লগটি থেকে জনপ্রিয় পোস্টগুলি

চুল পড়া কমাতে পেয়ারা পাতার জাদু

চুল পড়া নাকি স্বাভাবিক একটি ব্যাপার, এমনটাই বিশেষজ্ঞদের মত। তবে তা দিনে ১০০ টা পর্যন্ত। এর চেয়ে বেশিও হলে তা চিন্তার বিষয়। ঘন ঘন এমন চুল ওঠার ফলে চুলের গোছা পাতলা হয়ে যায়। মাথার তালুতে জায়গায় জায়গায় ফাঁকা হয়ে যেতে থাকে। অবহেলা এবং অযত্নের এমনটা হয়ে থাকে। এছাড়াও দূষণ, খাবারের সমস্যা, ঘুম কম হওয়া, দুশ্চিন্তা তো নিত্যদিনের সঙ্গী। এসব কারণেই মূলত অতিরিক্ত চুল পড়ার সমস্যা হয়ে থাকে। চুল ঝরে যাওয়া আসলে একেবারে প্রাকৃতিক একটি প্রক্রিয়া। চুল ঝরে যাবে এবং আবার নতুন চুল গজাবে, এটাই স্বাভাবিক। তবে অনেকেরই চুল খুব বেশি ঝরে যাচ্ছে। চুল পড়া কমাতে নিয়মিত চুলে তেল ব্যবহার করুন। সেই সঙ্গে ঘরোয়া একটি প্যাক ব্যবহার করতে পারেন। এতে চুল পড়া বন্ধের পাশাপাশি চুল সুন্দর ও মসৃণ হতে সহায়তা করবে। চুল পড়া বন্ধে পেয়ারা পাতার কার্যকারিতার কথা আমরা সবাই কমবেশি জানি। এটি চুল পড়া বন্ধে খুবই কার্যকরী। তাহলে চলুন জেনে নেয়া যাক কীভাবে ব্যবহার করবেন পেয়ারা পাতা- যা যা লাগবে: এক মুঠো পেয়ারা পাতা, পানি এক লিটার। একটি পাত্রে পানি জ্বাল দিতে দিন। পানি ফুটে আসা পর্যন্ত অপেক্ষা করুন। ফুটে এলে এতে পেয়ারা পাতা দিয়ে দিন। পেয়ারা পাত...

প্রেমের ফাঁ’দে ফে’লে ১০০ নারীর ভিডিও ধারণ করে ব্ল্যাকমেইল

অনলাইনে নিজেকে সরকারি কর্মকর্তা পরিচয়ে মেয়েদের সঙ্গে প্রেমের সম্পর্ক গড়ে তুলতেন। একপর্যায়ে নানা ছলনায় ভুলিয়ে তাদের সঙ্গে শারীরিক সম্পর্ক স্থাপন করে ভিডিও ধারণ করতেন।  এরপর আপত্তিকর সেসব ছবি পরিবারের কাছে ছড়িয়ে দেয়ার ভয় দেখিয়ে টাকা আদায় করেন। এভাবে গত ৮ বছরে প্রায় শতাধিক নারীর সঙ্গে সম্পর্ক গড়ে ব্ল্যাকমেইল করে লাখ লাখ টাকা হাতিয়েছেন বরিশালের বেলাল হোসেন। ডিজিটাল নিরাপত্তা আইনের মামলায় বেলালকে গ্রেফতারের পর পুলিশ বলছে, চল্লিশোর্ধ্ব নারীদের টার্গেট করতেন বেলাল। বেলালের ফোনে পাওয়া গেছে ৮ হাজার আপত্তিকর ছবির সন্ধান। তার এই প্রতারণা থেকে বাদ যায়নি তার স্বজনরাও। মাস তিনেক আগে রাজধানীর যাত্রাবাড়ির এক নারীর সঙ্গে বরিশালের বেলাল হোসেনের ফেসবুকে পরিচয় হয়। বিয়ের প্রলোভনে ওই নারীর গো’পন ছবি তুলে ব্ল্যাকমেইল করার অভিযোগে থানায় মামলা করেন ভুক্তভোগী নারী। পরে তাকে গ্রেফতার করা হয়। গোয়েন্দা মতিঝিল বিভাগ উপকমিশনার মোহাম্মদ আসাদুজ্জামান বলেন, জিজ্ঞাসাবাদে আমরা সত্যতা পেয়েছি। তার মোবাইলে এবং ইমো, ওয়াটসঅ্যাপে বিভিন্ন আপত্তিকর ছবি পেয়েছি। গত আট বছরে শতাধিক নারীর সঙ্গে প্রতারণা করেছেন। বেলাল মধ্যবয়সী নার...

আইএফআইসি ব্যাংকে অভিজ্ঞতা ছাড়াই চাকরি

আইএফআইসি ব্যাংক লিমিটেডে ‘ট্রেইনি অ্যাসিস্ট্যান্ট অফিসার (টিএও)’ পদে জনবল নিয়োগ দেওয়া হবে। আগ্রহীরা আগামী ১০ জুলাই পর্যন্ত আবেদন করতে পারবেlন। প্রতিষ্ঠানের নাম: আইএফআইসি ব্যাংক লিমিটেড পদের নাম: ট্রেইনি অ্যাসিস্ট্যান্ট অফিসার (টিএও) পদসংখ্যা: নির্ধারিত নয় শিক্ষাগত যোগ্যতা: স্নাতক। তৃতীয় শ্রেণি/বিভাগ গ্রহণযোগ্য নয় অভিজ্ঞতা: প্রযোজ্য নয় দক্ষতা: ব্যবস্থাপনা ও যোগাযোগে দক্ষ হতে হবে বেতন: ২৮,৩৭০-৩৫,৯৯০ টাকা চাকরির ধরন: অস্থায়ী প্রবেশনকাল: ০১ বছর প্রার্থীর ধরন: নারী-পুরুষ বয়স: ১০ জুলাই ২০২১ তারিখে ৩০ বছর কর্মস্থল: যেকোনো স্থান আবেদনের নিয়ম: আগ্রহীরা www.career.ificbankbd.com এর মাধ্যমে আবেদন করতে পারবেন। আবেদনের শেষ সময়: ১০ জুলাই ২০২১