দেশের আলোচিত ই-কমার্স প্রতিষ্ঠান ইভ্যালির সাতটি o গাড়ি নিলামে তোলা হচ্ছে। ইভ্যালির ব্যবস্থাপনায় হাইকোর্ট গঠিত বোর্ডের সদস্য ও প্রতিষ্ঠানটির বর্তমান ব্যবস্থাপনা পরিচালক মো. মাহবুব কবীর আজ বৃহস্পতিবার এক বিজ্ঞপ্তিতে এ নিলাম আহ্বান করেছেন। আগামী ১০ ফেব্রুয়ারি গাড়িগুলোর নিলাম হবে। নিলাম বিজ্ঞপ্তিতে দেখা গেছে, ইভ্যালির মালিকানাধীন একটি রেঞ্জ রোভার, একটি টয়োটা প্রিউস, একটি টয়োটা সি এইচ আর, দুটি টয়োটা এক্সিও, একটি হোন্ডা ভেজেল ও একটি টয়োটা মাইক্রোবাস আপাতত নিলামে তোলা হয়েছে। এসব গাড়ির ন্যূনতম নিলাম মূল্যও উল্লেখ করা হয়েছে বিজ্ঞপ্তিতে। ২০২০ সালে তৈরি রেঞ্জ রোভারের ন্যূনতম নিলাম মূল্য এক কোটি ৬০ লাখ টাকা উল্লেখ করা হয়েছে। এছাড়া টয়োটা প্রিউসের ন্যূনতম দর ১৩ লাখ ৫০ হাজার, টয়োটা সিএইচআর দর ১৮ লাখ, টয়োটা এক্সিওর প্রতিটির দর ৯ লাখ ১৮ হাজার, হোন্ডা ভেজেলের দর ১৬ লাখ ও টয়োটা মাইক্রোবাসের ন্যূনতম দর ১২ লাখ টাকা ধরা হয়েছে। আগ্রহী ব্যক্তি বা প্রতিষ্ঠান ইভ্যালির ধানমন্ডির উইন্সকোর্ট অফিস থেকে এ নিলামের নিবন্ধন কার্ড নিতে পারবেন। ৬ ফেব্রুয়ারি থেকে ৯ ফেব্রুয়ারি পর্যন্ত নিলামের দরপত্র জমা দেওয়া যাবে। ৫ ...
বাংলাদেশ টেলিভিশনের জনপ্রিয় ঈদ ম্যাগাজিন ‘আনন্দমেলা’। তারকাবহুল এ অনুষ্ঠানটি ঘিরে দর্শকের অন্যরকম আগ্রহ থাকে। দর্শক চাহিদার কথা বিবেচনা করে এবার ‘আনন্দমেলা’র মঞ্চে অংশ নিয়েছেন শোবিজের জনপ্রিয় তিন নায়িকা। তারিন, মেহজাবীন আর অপু বিশ্বাসকে একই অনুষ্ঠানে দেখা যাবে এবারের ঈদ আয়োজনে। এবার ‘আনন্দমেলা’ উপস্থাপনা করবেন ফেরদৌস এবং পূর্ণিমাকে। এখানে বিশেষ পরিবেশনা নিয়ে হাজির হবেন চিত্রনায়িকা অপু বিশ্বাস ও ছোটপর্দার তারকা মেহজাবীন চৌধুরী। আর প্রয়াত অভিনেত্রী কবরীর স্মরণে তারই সিনেমার কালজয়ী গান ‘সে যে কেন এলো না’র সঙ্গে নাচ পরিবেশন করবেন অভিনেত্রী তারিন। ‘আনন্দমেলা’ প্রযোজনা করেছেন মাহফুজা আক্তার। ঈদের দিন রাত ১০টার সংবাদের পর বিটিভিতে প্রচার হবে এটি। অনুষ্ঠানটি প্রসঙ্গে মাহফুজা আক্তার বলেন, ‘করোনাকালে চেষ্টা করেছি স্বাস্থ্যবিধি মেনে অনুষ্ঠানটির শুটিং করার। এমন অবস্থায় সবাইকে নিয়ে অনুষ্ঠান সাজাতে একটু বেশিই বেগ পেতে হয়েছে। বিটিভির স্টুডিওতে টানা তিন দিন শুটিং করেছি। কোভিডের মধ্যেও শিল্পীরা সাড়া দিয়েছেন, তাতে আমরা খুশি। লকডাউনে দর্শকরা বাসায় থাকবেন। তাদের পূর্ণ বিনোদনের চিন্তা মাথায় রেখেই অনুষ্ঠানে...