দেশের আলোচিত ই-কমার্স প্রতিষ্ঠান ইভ্যালির সাতটি o গাড়ি নিলামে তোলা হচ্ছে। ইভ্যালির ব্যবস্থাপনায় হাইকোর্ট গঠিত বোর্ডের সদস্য ও প্রতিষ্ঠানটির বর্তমান ব্যবস্থাপনা পরিচালক মো. মাহবুব কবীর আজ বৃহস্পতিবার এক বিজ্ঞপ্তিতে এ নিলাম আহ্বান করেছেন। আগামী ১০ ফেব্রুয়ারি গাড়িগুলোর নিলাম হবে। নিলাম বিজ্ঞপ্তিতে দেখা গেছে, ইভ্যালির মালিকানাধীন একটি রেঞ্জ রোভার, একটি টয়োটা প্রিউস, একটি টয়োটা সি এইচ আর, দুটি টয়োটা এক্সিও, একটি হোন্ডা ভেজেল ও একটি টয়োটা মাইক্রোবাস আপাতত নিলামে তোলা হয়েছে। এসব গাড়ির ন্যূনতম নিলাম মূল্যও উল্লেখ করা হয়েছে বিজ্ঞপ্তিতে। ২০২০ সালে তৈরি রেঞ্জ রোভারের ন্যূনতম নিলাম মূল্য এক কোটি ৬০ লাখ টাকা উল্লেখ করা হয়েছে। এছাড়া টয়োটা প্রিউসের ন্যূনতম দর ১৩ লাখ ৫০ হাজার, টয়োটা সিএইচআর দর ১৮ লাখ, টয়োটা এক্সিওর প্রতিটির দর ৯ লাখ ১৮ হাজার, হোন্ডা ভেজেলের দর ১৬ লাখ ও টয়োটা মাইক্রোবাসের ন্যূনতম দর ১২ লাখ টাকা ধরা হয়েছে। আগ্রহী ব্যক্তি বা প্রতিষ্ঠান ইভ্যালির ধানমন্ডির উইন্সকোর্ট অফিস থেকে এ নিলামের নিবন্ধন কার্ড নিতে পারবেন। ৬ ফেব্রুয়ারি থেকে ৯ ফেব্রুয়ারি পর্যন্ত নিলামের দরপত্র জমা দেওয়া যাবে। ৫ ...
শসা আমাদের স্বাস্থ্যের জন্য অত্যন্ত উপকারী সবজি। প্রায় বারো মাসই পাওয়া যায় এটি। শসার উপকারিতা বলে শেষ করা যাবেনা, ওজন নিয়ন্ত্রণ, দেহের পানির অভাব পূরন, রূপচর্চাসহ নানা উপযোগিতা আছে এই সহজলভ্য সবজির। শসাতে প্রচুর পরিমাণ পানি থাকে (৯৫ভাগ) ফলে এটি শরীরের আর্দ্রতা ধরে রাখতে পারে এবং ভেতরের তাপমাত্রা কে নিয়ন্ত্রণ করে দেহ শীতল রাখতে সহায়তা করে। শসায় ক্যালরির পরিমাণ খুবই কম এবং এতে কোনো চর্বি বা কোলেস্টেরল নেই। শসার ইংরেজি নাম Cucumber , বৈজ্ঞানিক নাম Cucumis Sativus । আসুন, জেনে নেই উপকারী শসার গুণের কথা. শসার পুষ্টিগুণঃ শসা নানা পুষ্টিগুণে সমৃদ্ধ। প্রতি ১০০ গ্রাম শসাতে রয়েছে – উপাদান পরিমাণ খাদ্যশক্তি ১৫ কিলোক্যালরি আমিষ ০.৬৫ গ্রাম শর্করা ৩.৬৩ গ্রাম ফাইবার ০.৫ গ্রাম কোলেস্টেরল ০ মিলিগ্রাম চর্বি ০.১১ গ্রাম ভিটামিন এ ১৫০ আইইউ ভিটামিন সি ২.৮ মিলিগ্রাম পটাশিয়াম ১৪৭ মিলিগ্রাম ক্যালসিয়াম ১৬ মিলিগ্রাম সোডিয়াম ২ মিলিগ্রাম ম্যাগনেসিয়াম ১৩ মিলিগ্রাম ফসফরাস ২৪ মিলিগ্রাম লৌহ ০.২৮ মিলিগ্রাম জিংক ০.২০ মিলিগ্রাম শসার উপকারিতা এবং পুষ্টি বার্তাঃ শসার রয়েছে নান...