দেশের আলোচিত ই-কমার্স প্রতিষ্ঠান ইভ্যালির সাতটি o গাড়ি নিলামে তোলা হচ্ছে। ইভ্যালির ব্যবস্থাপনায় হাইকোর্ট গঠিত বোর্ডের সদস্য ও প্রতিষ্ঠানটির বর্তমান ব্যবস্থাপনা পরিচালক মো. মাহবুব কবীর আজ বৃহস্পতিবার এক বিজ্ঞপ্তিতে এ নিলাম আহ্বান করেছেন। আগামী ১০ ফেব্রুয়ারি গাড়িগুলোর নিলাম হবে। নিলাম বিজ্ঞপ্তিতে দেখা গেছে, ইভ্যালির মালিকানাধীন একটি রেঞ্জ রোভার, একটি টয়োটা প্রিউস, একটি টয়োটা সি এইচ আর, দুটি টয়োটা এক্সিও, একটি হোন্ডা ভেজেল ও একটি টয়োটা মাইক্রোবাস আপাতত নিলামে তোলা হয়েছে। এসব গাড়ির ন্যূনতম নিলাম মূল্যও উল্লেখ করা হয়েছে বিজ্ঞপ্তিতে। ২০২০ সালে তৈরি রেঞ্জ রোভারের ন্যূনতম নিলাম মূল্য এক কোটি ৬০ লাখ টাকা উল্লেখ করা হয়েছে। এছাড়া টয়োটা প্রিউসের ন্যূনতম দর ১৩ লাখ ৫০ হাজার, টয়োটা সিএইচআর দর ১৮ লাখ, টয়োটা এক্সিওর প্রতিটির দর ৯ লাখ ১৮ হাজার, হোন্ডা ভেজেলের দর ১৬ লাখ ও টয়োটা মাইক্রোবাসের ন্যূনতম দর ১২ লাখ টাকা ধরা হয়েছে। আগ্রহী ব্যক্তি বা প্রতিষ্ঠান ইভ্যালির ধানমন্ডির উইন্সকোর্ট অফিস থেকে এ নিলামের নিবন্ধন কার্ড নিতে পারবেন। ৬ ফেব্রুয়ারি থেকে ৯ ফেব্রুয়ারি পর্যন্ত নিলামের দরপত্র জমা দেওয়া যাবে। ৫ ...
জিয়াউল ফারুক অপূর্ব সময়ের ব্যস্ততম অভিনেতা জিয়াউল ফারুক অপূর্ব। ‘এক্সচেঞ্জ’ নাটকে সাবিলা নূরের সঙ্গে জুটি বেঁধে অভিনয় করেন তিনি। রুবেল হোসেন পরিচালিত নাটকটি গত ২৩ নভেম্বর সিএমভির ইউটিউব চ্যানেলে মুক্তি পায়। মুক্তির ৫৩ দিনের (১৫ জানুয়ারি) মধ্যে নাটকটি কোটি ভিউয়ের মাইলফলক স্পর্শ করেছে। সিএমভির দাবি—বাংলাদেশের নাটকের ইতিহাসে দ্রুততম ভিউয়ের বিচারে নাটকটির অবস্থান দ্বিতীয়। কয়েক মাস আগে একই অবস্থানে ছিল সিএমভি প্রযোজিত ও অপূর্ব-মেহজাবিন চৌধুরী অভিনীত নাটক ‘মিস্টার অ্যান্ড মিস চাপাবাজ’। এ নাটকও পরিচালনা করেন রুবেল হোসেন। ইউটিউবে মুক্তির ৭৩ দিনের মাথায় এক কোটি ভিউ অতিক্রম করে এটি। এরপরই মাত্র ৫৩ দিনে ‘এক্সচেঞ্জ’ অতিক্রম করে ‘মিস্টার এন্ড মিস চাপাবাজ’ নাটকটি। ফলে তৃতীয় অবস্থানে নেমে আসে ‘চাপাবাজ’ নাটকটি। অন্যদিকে প্রথম অবস্থানে রয়েছে অপূর্ব-মেহজাবিন অভিনীত আরিয়ানের ‘বড় ছেলে’ নাটকটি। এটি ৩৩ দিনে অতিক্রম করে কোটি ভিউয়ের ক্লাব। জানা যায়, দ্রুততম কোটি ভিউয়ের প্রথম ৪টি নাটকই জিয়াউল ফারুক অপূর্ব অভিনীত! এ অভিনেতা বলেন—সবই সৃষ্টিকর্তার ইচ্ছা আর দর্শকদের ভালোবাসার প্রতিচ্ছবি, আর কিছুই না। তা না হলে, দ্...