দেশের আলোচিত ই-কমার্স প্রতিষ্ঠান ইভ্যালির সাতটি o গাড়ি নিলামে তোলা হচ্ছে। ইভ্যালির ব্যবস্থাপনায় হাইকোর্ট গঠিত বোর্ডের সদস্য ও প্রতিষ্ঠানটির বর্তমান ব্যবস্থাপনা পরিচালক মো. মাহবুব কবীর আজ বৃহস্পতিবার এক বিজ্ঞপ্তিতে এ নিলাম আহ্বান করেছেন। আগামী ১০ ফেব্রুয়ারি গাড়িগুলোর নিলাম হবে। নিলাম বিজ্ঞপ্তিতে দেখা গেছে, ইভ্যালির মালিকানাধীন একটি রেঞ্জ রোভার, একটি টয়োটা প্রিউস, একটি টয়োটা সি এইচ আর, দুটি টয়োটা এক্সিও, একটি হোন্ডা ভেজেল ও একটি টয়োটা মাইক্রোবাস আপাতত নিলামে তোলা হয়েছে। এসব গাড়ির ন্যূনতম নিলাম মূল্যও উল্লেখ করা হয়েছে বিজ্ঞপ্তিতে। ২০২০ সালে তৈরি রেঞ্জ রোভারের ন্যূনতম নিলাম মূল্য এক কোটি ৬০ লাখ টাকা উল্লেখ করা হয়েছে। এছাড়া টয়োটা প্রিউসের ন্যূনতম দর ১৩ লাখ ৫০ হাজার, টয়োটা সিএইচআর দর ১৮ লাখ, টয়োটা এক্সিওর প্রতিটির দর ৯ লাখ ১৮ হাজার, হোন্ডা ভেজেলের দর ১৬ লাখ ও টয়োটা মাইক্রোবাসের ন্যূনতম দর ১২ লাখ টাকা ধরা হয়েছে। আগ্রহী ব্যক্তি বা প্রতিষ্ঠান ইভ্যালির ধানমন্ডির উইন্সকোর্ট অফিস থেকে এ নিলামের নিবন্ধন কার্ড নিতে পারবেন। ৬ ফেব্রুয়ারি থেকে ৯ ফেব্রুয়ারি পর্যন্ত নিলামের দরপত্র জমা দেওয়া যাবে। ৫ ...
চিত্রনায়ক কাজী মারুফ বলেছেন, চিত্রনায়ক মান্না বেঁচে থাকলে শাকিব খান এই পর্যায়ে আসতে পারতেন না। এখন যে পর্যায়ে শাকিব খান অবস্থান করে নিয়েছেন, সেই অবস্থানে আসলেও তাকে অনেক কষ্ট করতে হতো। মারুফ বলেন, মান্না আংকেল বেঁচে থাকলে শাকিব খান তার এই অবস্থানে আসতে পারতেন না। কারণ মান্না আংকেল সিনেমা নিয়ে যে ভাবনা ছিল সেই ভাবনা শাকিব খানের নেই। আর মান্না আংকেল কিন্তু পলিটিক্স খুব ভালো বুঝতেন। কোন ছবিতে কাকে ব্যবহার করলে তার সিনেমাটি হিট হবে তিনি তাই করতেন। যেমন, একটা উদাহরণ দেই, মৌসুমী ও শাবনূর জনপ্রিয় নায়িকা। তাদের একসঙ্গে কেউ সিনেমায় আনতে পারেননি। মান্না আংকেল ঠিকই তাদের একসঙ্গে নিয়ে এসে সিনেমা নির্মাণ করে সুপারহিট করে নিলেন। এই যে তার ফিল্ম পলিটিক্স এটা কারও ভেতরেই ছিল না। যেটা শাকিব খানেরও নেই। তাই শাকিব খানকে মান্না আংকেল বেঁচে থাকলে তাকে অনেক সাধনা করতে হতো। শাকিব নিজেও কিন্তু এই বিষয়টি স্বীকার করেন। মান্না আংকেল আমার বাবাকে (কাজী হায়াত) বলতেন হায়াত ভাই আপনি ফিল্ম পলিটিক্স সম্পর্কে কিছুই বোঝেন না। আসলেই বাবা কিন্তু এসবের কিছুই বুঝতেন না। ফিল্মে পলিটিক্স সম্পর্কে যে না বুঝবে সে কিন্তু কিছুই কর...