দেশের আলোচিত ই-কমার্স প্রতিষ্ঠান ইভ্যালির সাতটি o গাড়ি নিলামে তোলা হচ্ছে। ইভ্যালির ব্যবস্থাপনায় হাইকোর্ট গঠিত বোর্ডের সদস্য ও প্রতিষ্ঠানটির বর্তমান ব্যবস্থাপনা পরিচালক মো. মাহবুব কবীর আজ বৃহস্পতিবার এক বিজ্ঞপ্তিতে এ নিলাম আহ্বান করেছেন। আগামী ১০ ফেব্রুয়ারি গাড়িগুলোর নিলাম হবে। নিলাম বিজ্ঞপ্তিতে দেখা গেছে, ইভ্যালির মালিকানাধীন একটি রেঞ্জ রোভার, একটি টয়োটা প্রিউস, একটি টয়োটা সি এইচ আর, দুটি টয়োটা এক্সিও, একটি হোন্ডা ভেজেল ও একটি টয়োটা মাইক্রোবাস আপাতত নিলামে তোলা হয়েছে। এসব গাড়ির ন্যূনতম নিলাম মূল্যও উল্লেখ করা হয়েছে বিজ্ঞপ্তিতে। ২০২০ সালে তৈরি রেঞ্জ রোভারের ন্যূনতম নিলাম মূল্য এক কোটি ৬০ লাখ টাকা উল্লেখ করা হয়েছে। এছাড়া টয়োটা প্রিউসের ন্যূনতম দর ১৩ লাখ ৫০ হাজার, টয়োটা সিএইচআর দর ১৮ লাখ, টয়োটা এক্সিওর প্রতিটির দর ৯ লাখ ১৮ হাজার, হোন্ডা ভেজেলের দর ১৬ লাখ ও টয়োটা মাইক্রোবাসের ন্যূনতম দর ১২ লাখ টাকা ধরা হয়েছে। আগ্রহী ব্যক্তি বা প্রতিষ্ঠান ইভ্যালির ধানমন্ডির উইন্সকোর্ট অফিস থেকে এ নিলামের নিবন্ধন কার্ড নিতে পারবেন। ৬ ফেব্রুয়ারি থেকে ৯ ফেব্রুয়ারি পর্যন্ত নিলামের দরপত্র জমা দেওয়া যাবে। ৫ ...
মোহাম্মদ বিন সালমানের আনুষ্ঠানিক পদ উপপ্রধানমন্ত্রী ও প্রতিরক্ষামন্ত্রী। কিন্তু তিনিই সৌদি আরবের সর্বেসর্বা। বাদশাহ সালমান বিন আবদুল আজিজ আল সৌদ নন, সৌদি আরব চালান তাঁর ছেলে যুবরাজ মোহাম্মদ বিন সালমান। তাই আন্তর্জাতিক গণমাধ্যমও মোহাম্মদ বিন সালমানকে সৌদি আরবের ‘কার্যত শা’সকের’ তকমা দিয়েছে। নিছক তকমা নয়, প্রকৃত অর্থেই কয়েক বছর ধরে সৌদি আরবের দণ্ডমুণ্ডের কর্তা ৩৫ বছর বয়সী এই যুবরাজ। ৮৫ বছর বয়সী বাদশা সালমানকে জনসমক্ষে খুব কমই দেখা যায়। তাঁর স্বাস্থ্যগত অবস্থা নিয়ে উ’দ্বেগ আছে। এ অবস্থায় বাদশার অনুপস্থিতিতে রাষ্ট্রের দৈনন্দিন কাজ মোহাম্মদ বিন সালমানই সামলাচ্ছেন। শুধু তা-ই নয়, বৈ’শ্বিক প’রিমণ্ডলেও তিনিই সৌদি আরবকে নেতৃত্ব দিচ্ছেন। ২০১৫ সালে মোহাম্মদ বিন সালমানকে সৌদির সিংহাসনের উত্তরাধিকার হিসেবে ঘোষণা করেন বাদশাহ সালমান। শুরুতেই নানান সাহসী অর্থনৈতিক ও সামাজিক সংস্কারের উদ্যোগ নেন মোহাম্মদ বিন সালমান। এসব পদক্ষেপের মাধ্যমে তিনি সাড়া ফেলে দেন। আন্তর্জাতিক গণমাধ্যমে তাঁকে নিয়ে ইতিবাচক খবর প্রকাশ করে। কিন্তু অচিরেই তাঁর আসল চেহারা বেরিয়ে আসে। ই’য়েমেনে সৌদি জোটের আ’গ্রাসী সাম’রিক অ’ভিযানের রূ...