দেশের আলোচিত ই-কমার্স প্রতিষ্ঠান ইভ্যালির সাতটি o গাড়ি নিলামে তোলা হচ্ছে। ইভ্যালির ব্যবস্থাপনায় হাইকোর্ট গঠিত বোর্ডের সদস্য ও প্রতিষ্ঠানটির বর্তমান ব্যবস্থাপনা পরিচালক মো. মাহবুব কবীর আজ বৃহস্পতিবার এক বিজ্ঞপ্তিতে এ নিলাম আহ্বান করেছেন। আগামী ১০ ফেব্রুয়ারি গাড়িগুলোর নিলাম হবে। নিলাম বিজ্ঞপ্তিতে দেখা গেছে, ইভ্যালির মালিকানাধীন একটি রেঞ্জ রোভার, একটি টয়োটা প্রিউস, একটি টয়োটা সি এইচ আর, দুটি টয়োটা এক্সিও, একটি হোন্ডা ভেজেল ও একটি টয়োটা মাইক্রোবাস আপাতত নিলামে তোলা হয়েছে। এসব গাড়ির ন্যূনতম নিলাম মূল্যও উল্লেখ করা হয়েছে বিজ্ঞপ্তিতে। ২০২০ সালে তৈরি রেঞ্জ রোভারের ন্যূনতম নিলাম মূল্য এক কোটি ৬০ লাখ টাকা উল্লেখ করা হয়েছে। এছাড়া টয়োটা প্রিউসের ন্যূনতম দর ১৩ লাখ ৫০ হাজার, টয়োটা সিএইচআর দর ১৮ লাখ, টয়োটা এক্সিওর প্রতিটির দর ৯ লাখ ১৮ হাজার, হোন্ডা ভেজেলের দর ১৬ লাখ ও টয়োটা মাইক্রোবাসের ন্যূনতম দর ১২ লাখ টাকা ধরা হয়েছে। আগ্রহী ব্যক্তি বা প্রতিষ্ঠান ইভ্যালির ধানমন্ডির উইন্সকোর্ট অফিস থেকে এ নিলামের নিবন্ধন কার্ড নিতে পারবেন। ৬ ফেব্রুয়ারি থেকে ৯ ফেব্রুয়ারি পর্যন্ত নিলামের দরপত্র জমা দেওয়া যাবে। ৫ ...
এবার সমালোচিত তরুণ গায়ক মঈনুল আহসান নোবেলের বিরুদ্ধে ঢাকা জর্জ কোর্টে ডিজিটাল নিরাপত্তা আইনে মামলা করেছেন দেশের জনপ্রিয় গীতিকার, সুরকার ও সংগীত পরিচালক ইথুন বাবু। ৩১ মে (সোমবার) ইথুন বাবু নিজেই বাদী হয়ে এই মামলা করেন, যার শুনানি হবে আগামী বৃহস্পতিবার। আজ মঙ্গলবার সকালে ইথুন বাবু এনটিভি অনলাইনকে এসব তথ্য নিশ্চিত করেছেন। তিনি বলেন, ‘নোবেল আসলে শিল্পী না; যে এসব কাণ্ড ঘটাতে পারে, তাকে শিল্পী বলি কীভাবে। ওর বিরুদ্ধে মামলা করেছি আমি। অভিযোগ, ও আমার সম্মানহানি করে ফেসবুকে স্ট্যাটাস দিয়েছে। আসলে, ওকে যারা প্রশ্রয় দিচ্ছে, তারাও এসব দায় এড়াতে পারে না।’ ঈদের আগে নিজের গান প্রকাশের পূর্বে খ্যাতিমান সংগীতশিল্পী জেমসসহ (ফারুক মাহফুজ আনাম) একাধিক সংগীত তারকাকে নিয়ে একাধিক বিতর্কিত পোস্ট দিয়ে সমালোচনার জন্ম দেন নোবেল। সে সময় এক পোস্টে নোবেল লেখেন, ‘ইথুন বাবু একটা চোর। অন্যের গান নিজের নামে চালায় দিসে’। এই অভিযোগে ২৩ মে (রোববার) রাতে রাজধানীর হাতিরঝিল থানায় নোবেলের বিরুদ্ধে জিডি (সাধারণ ডায়েরি) করেছিলেন ইথুন বাবু। এর আগে বেসরকারি টেলিভিশন চ্যানেল সময় টিভির অনলাইন সংস্করণের এক সাংবাদিককে অপহরণের হুমকি ...