দেশের আলোচিত ই-কমার্স প্রতিষ্ঠান ইভ্যালির সাতটি o গাড়ি নিলামে তোলা হচ্ছে। ইভ্যালির ব্যবস্থাপনায় হাইকোর্ট গঠিত বোর্ডের সদস্য ও প্রতিষ্ঠানটির বর্তমান ব্যবস্থাপনা পরিচালক মো. মাহবুব কবীর আজ বৃহস্পতিবার এক বিজ্ঞপ্তিতে এ নিলাম আহ্বান করেছেন। আগামী ১০ ফেব্রুয়ারি গাড়িগুলোর নিলাম হবে। নিলাম বিজ্ঞপ্তিতে দেখা গেছে, ইভ্যালির মালিকানাধীন একটি রেঞ্জ রোভার, একটি টয়োটা প্রিউস, একটি টয়োটা সি এইচ আর, দুটি টয়োটা এক্সিও, একটি হোন্ডা ভেজেল ও একটি টয়োটা মাইক্রোবাস আপাতত নিলামে তোলা হয়েছে। এসব গাড়ির ন্যূনতম নিলাম মূল্যও উল্লেখ করা হয়েছে বিজ্ঞপ্তিতে। ২০২০ সালে তৈরি রেঞ্জ রোভারের ন্যূনতম নিলাম মূল্য এক কোটি ৬০ লাখ টাকা উল্লেখ করা হয়েছে। এছাড়া টয়োটা প্রিউসের ন্যূনতম দর ১৩ লাখ ৫০ হাজার, টয়োটা সিএইচআর দর ১৮ লাখ, টয়োটা এক্সিওর প্রতিটির দর ৯ লাখ ১৮ হাজার, হোন্ডা ভেজেলের দর ১৬ লাখ ও টয়োটা মাইক্রোবাসের ন্যূনতম দর ১২ লাখ টাকা ধরা হয়েছে। আগ্রহী ব্যক্তি বা প্রতিষ্ঠান ইভ্যালির ধানমন্ডির উইন্সকোর্ট অফিস থেকে এ নিলামের নিবন্ধন কার্ড নিতে পারবেন। ৬ ফেব্রুয়ারি থেকে ৯ ফেব্রুয়ারি পর্যন্ত নিলামের দরপত্র জমা দেওয়া যাবে। ৫ ...
প্রতি বছর উচ্চশিক্ষার জন্য বাংলাদেশসহ সারাবিশ্ব থেকে বিপুলসংখ্যক শিক্ষার্থী পাড়ি জমান সুইডেনে। দেশটিতে প্রতি বছর বাংলাদেশসহ অন্যান্য দেশ থেকে হাজার হাজার শিক্ষার্থী পড়তে আসেন। দেশটির বিভিন্ন বিশ্ববিদ্যালয়ে গৌরবের সঙ্গেই বাংলাদেশি শিক্ষার্থীরা পড়াশোনা করলেও, অনেকেই শুধু ইউরোপ প্রবেশের রাস্তা হিসেবে বেছে নেন সুইডেনকে। যার ফলে সত্যিকারে পড়াশোনা করতে আসা শিক্ষার্থীদের পড়তে হয় বিব্রতকর পরিস্থিতিতে। সুইডেনে পড়তে আসা এক বাংলাদেশি শিক্ষার্থী বলেন, সুইডেনে স্টুডেন্ট ভিসা নিয়ে যারা পড়তে আসেন তাদের কমপক্ষে তাদের দেশের মানসম্মান বজায় রাখার জন্য যেটুকু পড়াশোনা করা দরকার সেটুকু করা উচিত। কিছু কিছু স্টুডেন্ট আছে এখানে পড়তে এসে ইতালি, পর্তুগাল পালিয়ে যান। এর ফলে পরবর্তীতে বাংলাদেশ থেকে যেসব স্টুডেন্টরা পড়তে আসে তাদের জন্য ক্ষতিকর এবং তাদের ইউনিভার্সিটির শিক্ষকরাও মার্ক করে রাখেন এবং পরবর্তীতে ভিসা দেওয়ার সময় তারা অনেক অসুবিধায় পড়ে। সুইডেন দেশটির নাগরিকদের দেশের বাইরে ভ্রমণ না করার পরামর্শ এপ্রিলের ১৫ তারিখ পর্যন্ত বৃদ্ধি করেছে। তবে বাংলাদেশ থেকে সুইডেনে ফ্যামিলি ভিসা ও শিক্ষার্থীদের প্...