দেশের আলোচিত ই-কমার্স প্রতিষ্ঠান ইভ্যালির সাতটি o গাড়ি নিলামে তোলা হচ্ছে। ইভ্যালির ব্যবস্থাপনায় হাইকোর্ট গঠিত বোর্ডের সদস্য ও প্রতিষ্ঠানটির বর্তমান ব্যবস্থাপনা পরিচালক মো. মাহবুব কবীর আজ বৃহস্পতিবার এক বিজ্ঞপ্তিতে এ নিলাম আহ্বান করেছেন। আগামী ১০ ফেব্রুয়ারি গাড়িগুলোর নিলাম হবে। নিলাম বিজ্ঞপ্তিতে দেখা গেছে, ইভ্যালির মালিকানাধীন একটি রেঞ্জ রোভার, একটি টয়োটা প্রিউস, একটি টয়োটা সি এইচ আর, দুটি টয়োটা এক্সিও, একটি হোন্ডা ভেজেল ও একটি টয়োটা মাইক্রোবাস আপাতত নিলামে তোলা হয়েছে। এসব গাড়ির ন্যূনতম নিলাম মূল্যও উল্লেখ করা হয়েছে বিজ্ঞপ্তিতে। ২০২০ সালে তৈরি রেঞ্জ রোভারের ন্যূনতম নিলাম মূল্য এক কোটি ৬০ লাখ টাকা উল্লেখ করা হয়েছে। এছাড়া টয়োটা প্রিউসের ন্যূনতম দর ১৩ লাখ ৫০ হাজার, টয়োটা সিএইচআর দর ১৮ লাখ, টয়োটা এক্সিওর প্রতিটির দর ৯ লাখ ১৮ হাজার, হোন্ডা ভেজেলের দর ১৬ লাখ ও টয়োটা মাইক্রোবাসের ন্যূনতম দর ১২ লাখ টাকা ধরা হয়েছে। আগ্রহী ব্যক্তি বা প্রতিষ্ঠান ইভ্যালির ধানমন্ডির উইন্সকোর্ট অফিস থেকে এ নিলামের নিবন্ধন কার্ড নিতে পারবেন। ৬ ফেব্রুয়ারি থেকে ৯ ফেব্রুয়ারি পর্যন্ত নিলামের দরপত্র জমা দেওয়া যাবে। ৫ ...
নোয়াখালী বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ে (নোবিপ্রবি) আর্থিকভাবে অসচ্ছল শিক্ষার্থীদের স্মার্টফোন ক্রয়ের জন্য ঋণ প্রদানের লক্ষ্যে ১৩২ জন শিক্ষার্থীকে ‘সফটলোন’ প্রদান করা হয়েছে। বুধবার (১০ মার্চ) নোয়াখালী বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের উপাচার্য অধ্যাপক ড. মো. দিদার-উল-আলম এ কার্যক্রমের উদ্বোধন করেন। এ সময় উপস্থিত ছিলেন নোবিপ্রবির কোষাধ্যক্ষ প্রফেসর ড. মোহাম্মদ ফারুক উদ্দিন, শিক্ষক সমিতির সভাপতি অধ্যাপক ড. নেওয়াজ মোহাম্মদ বাহাদুর, সাধারণ সম্পাদক মো. মজনুর রহমান ও নোবিপ্রবি সাইবার সেন্টারের পরিচালক (ভারপ্রাপ্ত) এ আর এম মাহমুদুল হাসান রানা। বিশ্ববিদ্যালয় মঞ্জুরি কমিশন (ইউজিসি) প্রদত্ত শর্তানুযায়ী অনধিক ৮ হাজার টাকা সুদবিহীন লোন শিক্ষার্থীদের প্রদান করার লক্ষ্যে ইনস্টিটিউটের পরিচালকরা ও বিভাগীয় চেয়ারম্যানদের ব্যাংক অ্যাকাউন্টে বরাদ্দকৃত ঋণের অর্থ প্রেরণ করা হবে। উল্লেখ্য, ইনস্টিটিউটের পরিচালকরা ও বিভাগীয় চেয়ারম্যানরা অনলাইন ব্যাংকিংয়ের (বিকাশ/রকেট) মাধ্যমে শিক্ষার্থীদেরকে ঋণের অর্থ প্রদান করার প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহণ করবেন। শিক্ষার্থীদের অধ্যয়নকালীন ০৪টি সমান কিস্তিতে বা এককালীন ঋণ প...