দেশের আলোচিত ই-কমার্স প্রতিষ্ঠান ইভ্যালির সাতটি o গাড়ি নিলামে তোলা হচ্ছে। ইভ্যালির ব্যবস্থাপনায় হাইকোর্ট গঠিত বোর্ডের সদস্য ও প্রতিষ্ঠানটির বর্তমান ব্যবস্থাপনা পরিচালক মো. মাহবুব কবীর আজ বৃহস্পতিবার এক বিজ্ঞপ্তিতে এ নিলাম আহ্বান করেছেন। আগামী ১০ ফেব্রুয়ারি গাড়িগুলোর নিলাম হবে। নিলাম বিজ্ঞপ্তিতে দেখা গেছে, ইভ্যালির মালিকানাধীন একটি রেঞ্জ রোভার, একটি টয়োটা প্রিউস, একটি টয়োটা সি এইচ আর, দুটি টয়োটা এক্সিও, একটি হোন্ডা ভেজেল ও একটি টয়োটা মাইক্রোবাস আপাতত নিলামে তোলা হয়েছে। এসব গাড়ির ন্যূনতম নিলাম মূল্যও উল্লেখ করা হয়েছে বিজ্ঞপ্তিতে। ২০২০ সালে তৈরি রেঞ্জ রোভারের ন্যূনতম নিলাম মূল্য এক কোটি ৬০ লাখ টাকা উল্লেখ করা হয়েছে। এছাড়া টয়োটা প্রিউসের ন্যূনতম দর ১৩ লাখ ৫০ হাজার, টয়োটা সিএইচআর দর ১৮ লাখ, টয়োটা এক্সিওর প্রতিটির দর ৯ লাখ ১৮ হাজার, হোন্ডা ভেজেলের দর ১৬ লাখ ও টয়োটা মাইক্রোবাসের ন্যূনতম দর ১২ লাখ টাকা ধরা হয়েছে। আগ্রহী ব্যক্তি বা প্রতিষ্ঠান ইভ্যালির ধানমন্ডির উইন্সকোর্ট অফিস থেকে এ নিলামের নিবন্ধন কার্ড নিতে পারবেন। ৬ ফেব্রুয়ারি থেকে ৯ ফেব্রুয়ারি পর্যন্ত নিলামের দরপত্র জমা দেওয়া যাবে। ৫ ...
ঢাকাই সিনেমার জনপ্রিয় খলনায়ক মিশা সওদাগর। দর্শকরা আগে থেকেই ধারণা করে নেন যে, চলচ্চিত্রে মিশা থাকার মানেই পর্দায় মন্দ মানুষের চরিত্রেই তাকে দেখা যাবে। এক কথায়, পর্দায় তার স্বভাব-চরিত্র দেখলে যে কেউ বলবে জগতের সবচেয়ে খারাপ মানুষ।দেখা যায়, পর্দায় নায়ক-নায়িকাদের প্রেমে সবসময় ঝগড়া, নায়িকার দিকে কু-দৃষ্টি কিংবা প্রেমে পড়ে থাকেন এবং কখনো সফল হতে পারেন না। কিন্তু বাস্তব জীবনে সর্ম্পূণ উল্টো এই খল অভিনেতা। বাস্তব জীবনে মিশা সওদাগর একজন প্রেমিক পুরুষ ও রোমান্টিক স্বামীটানা ১০ বছর চুটিয়ে প্রেম করে প্রেমিকা মিতাকে বিয়ে করেন। স্ত্রী মিতার প্রতি মিশার ভালোবাসার দারুণ একটি প্রমাণ মেলে ‘মিশা’ নামটিতে। চলচ্চিত্রে অভিনয়ের সময়ে স্ত্রীর নামের প্রথম অক্ষর ‘মি’ আর নিজের শাহিদ নামের ‘শা’ দিয়ে নাম রাখেন মিশা। সে নামেই তিনি দর্শক মহলে প্রতিষ্ঠিত। এ প্রসঙ্গে মিশা সওদাগর গণমাধ্যমকে বলেন, ‘আজ সবাই আমাকে মিশা সওদাগর নামেই চিনেন। কিন্তু আমার আসল নাম শাহিদ হাসান। মিশা নামের পেছনে আমার স্ত্রীর ভূমিকা রয়েছে। কাজের ক্ষেত্রে সে সবসময় আমাকে সাপোর্ট দিয়েছে। তার সাপোর্ট না পেলে আজ হয়তো মিশা হয়ে উঠতে পারত...