দেশের আলোচিত ই-কমার্স প্রতিষ্ঠান ইভ্যালির সাতটি o গাড়ি নিলামে তোলা হচ্ছে। ইভ্যালির ব্যবস্থাপনায় হাইকোর্ট গঠিত বোর্ডের সদস্য ও প্রতিষ্ঠানটির বর্তমান ব্যবস্থাপনা পরিচালক মো. মাহবুব কবীর আজ বৃহস্পতিবার এক বিজ্ঞপ্তিতে এ নিলাম আহ্বান করেছেন। আগামী ১০ ফেব্রুয়ারি গাড়িগুলোর নিলাম হবে। নিলাম বিজ্ঞপ্তিতে দেখা গেছে, ইভ্যালির মালিকানাধীন একটি রেঞ্জ রোভার, একটি টয়োটা প্রিউস, একটি টয়োটা সি এইচ আর, দুটি টয়োটা এক্সিও, একটি হোন্ডা ভেজেল ও একটি টয়োটা মাইক্রোবাস আপাতত নিলামে তোলা হয়েছে। এসব গাড়ির ন্যূনতম নিলাম মূল্যও উল্লেখ করা হয়েছে বিজ্ঞপ্তিতে। ২০২০ সালে তৈরি রেঞ্জ রোভারের ন্যূনতম নিলাম মূল্য এক কোটি ৬০ লাখ টাকা উল্লেখ করা হয়েছে। এছাড়া টয়োটা প্রিউসের ন্যূনতম দর ১৩ লাখ ৫০ হাজার, টয়োটা সিএইচআর দর ১৮ লাখ, টয়োটা এক্সিওর প্রতিটির দর ৯ লাখ ১৮ হাজার, হোন্ডা ভেজেলের দর ১৬ লাখ ও টয়োটা মাইক্রোবাসের ন্যূনতম দর ১২ লাখ টাকা ধরা হয়েছে। আগ্রহী ব্যক্তি বা প্রতিষ্ঠান ইভ্যালির ধানমন্ডির উইন্সকোর্ট অফিস থেকে এ নিলামের নিবন্ধন কার্ড নিতে পারবেন। ৬ ফেব্রুয়ারি থেকে ৯ ফেব্রুয়ারি পর্যন্ত নিলামের দরপত্র জমা দেওয়া যাবে। ৫ ...
আজব শহর ঢাকার জ্যামে বসেও বিচিত্রতার দেখা মেলে। এমনি একটি বিরল ভালোবাসার বিচিত্র এক সত্য গল্প নিয়ে ফেসবুকে পোস্ট দিলেন টাঙ্গাইলের হাবিবুল্লাহ সেফুল নামের এক ব্যক্তি। পোস্টে তিনি তিনটি ছবি দেন। ছবিতে দেখা যায় গাড়িতে বসে থাকা একটি ছোট্ট শিশুর সঙ্গে একজন রিকশাওয়ালা হাসিমুখে খেলছেন। কিন্তু শেষের চিত্রটি জন্ম দেয় এক বিরল ভালোবাসা। তার ফেসবুক পোস্টটি হুবহু তুলে ধরা হল-আজকে জ্যাম এ বসে থাকতে থাকতে নাহয়ান (আমার চাচাতো বোনের একমাত্র ১১ মাসের ছেলে) বিরক্ত হয়ে গিয়েছিল। পরে আমি না পেরে জানালা অর্ধেক খুলে দেই। সেও খুব খুশি একটু করে মাথা আগায় আর মজা করে। নাহয়ান অপরিচিত হলেও প্রায় সবার দিকেই তাকিয়ে এমন হাসি দেয় যে অন্যপক্ষ ওর সাথে না হেসে, কথা না বলে থাকতে পারবে না (মাশাআল্লাহ)।মূহুর্তেই সে পাশের রিকশাওয়ালা মামার সাথে হাসাহাসি, খেলা শুরু করলো। মামাও যখন বুঝতে পেরেছে আমি মাইন্ড করছি না তখন স্বত্বস্ফুরত ভাবে খুব আদর করে কথা বলছিল এবং খেলছিল। আঙ্গুল দিয়ে পয়েন্ট করে, হাই ফাইভ, হ্যান্ড সেক করে। অনেকক্ষণ যাবৎ তাদের ভাব আদান প্রদান চল সিগন্যাল যখন ছাড়বে মামা তার হাতে নতুন ১০ টাকার এক...