দেশের আলোচিত ই-কমার্স প্রতিষ্ঠান ইভ্যালির সাতটি o গাড়ি নিলামে তোলা হচ্ছে। ইভ্যালির ব্যবস্থাপনায় হাইকোর্ট গঠিত বোর্ডের সদস্য ও প্রতিষ্ঠানটির বর্তমান ব্যবস্থাপনা পরিচালক মো. মাহবুব কবীর আজ বৃহস্পতিবার এক বিজ্ঞপ্তিতে এ নিলাম আহ্বান করেছেন। আগামী ১০ ফেব্রুয়ারি গাড়িগুলোর নিলাম হবে। নিলাম বিজ্ঞপ্তিতে দেখা গেছে, ইভ্যালির মালিকানাধীন একটি রেঞ্জ রোভার, একটি টয়োটা প্রিউস, একটি টয়োটা সি এইচ আর, দুটি টয়োটা এক্সিও, একটি হোন্ডা ভেজেল ও একটি টয়োটা মাইক্রোবাস আপাতত নিলামে তোলা হয়েছে। এসব গাড়ির ন্যূনতম নিলাম মূল্যও উল্লেখ করা হয়েছে বিজ্ঞপ্তিতে। ২০২০ সালে তৈরি রেঞ্জ রোভারের ন্যূনতম নিলাম মূল্য এক কোটি ৬০ লাখ টাকা উল্লেখ করা হয়েছে। এছাড়া টয়োটা প্রিউসের ন্যূনতম দর ১৩ লাখ ৫০ হাজার, টয়োটা সিএইচআর দর ১৮ লাখ, টয়োটা এক্সিওর প্রতিটির দর ৯ লাখ ১৮ হাজার, হোন্ডা ভেজেলের দর ১৬ লাখ ও টয়োটা মাইক্রোবাসের ন্যূনতম দর ১২ লাখ টাকা ধরা হয়েছে। আগ্রহী ব্যক্তি বা প্রতিষ্ঠান ইভ্যালির ধানমন্ডির উইন্সকোর্ট অফিস থেকে এ নিলামের নিবন্ধন কার্ড নিতে পারবেন। ৬ ফেব্রুয়ারি থেকে ৯ ফেব্রুয়ারি পর্যন্ত নিলামের দরপত্র জমা দেওয়া যাবে। ৫ ...
ছোট্ট পাখি বুলবুলি। নির্মাণাধীন ভবনের একটি পিলারে বানানো বাসাটিও তেমন বড় নয়। ছোট্ট ওই বাসাটি চোখ এড়ায়নি ভবন মালিকের। পেশায় আইনজীবী ওই মানুষটি বন্ধ করে দেন নির্মাণ কাজ। উদ্দেশ্য, পাখিটি নিরাপদে থাকুক। দিন যায়, পাখিটি সেখানে ডিম পাড়ে। এবার অপেক্ষা বাচ্চা ফুটানোর। যে কারণে এখনো বন্ধ রয়েছে ভবনের একাংশের নির্মাণ কাজ। পাখিটি বাচ্চা না দেওয়া পর্যন্ত ভবনের পিলারের কাজ বন্ধ করে রেখেছেন। নির্মাণ শ্রমিকরাও সেই পিলারটির দিকে এখন আর যান না। পাখি প্রেমের এমন ঘটনা ব্রাহ্মণবাড়িয়ার আখাউড়ায়। আইনজীবী মনির হোসেন চৌধুরীর ‘উদারতায়’ পাখিটি ডিম থেকে বাচ্চা ফুটানোর অপেক্ষায়। আর এ কারণে তিনি প্রায় এক মাস ধরে বন্ধ রেখেছেন বাড়ির একাংশের নির্মাণ কাজ। মো. মনির হোসেন চৌধুরী জানান, তিনি পৌর এলাকার সড়ক বাজারে চৌধুরী ট্রেড সেন্টার নামে একটি মার্কেটের নির্মাণ কাজ করছেন। মাসখানেক আগে নির্মাণাধীন পিলারে পাখিটিকে বাসা বাধতে দেখেন। শুরুতে তেমন একটা আমলে নেননি। এক পর্যায়ে পাখিটি দুটি ডিম পাড়লে মনে দাগ কাটে। তিনি ওই পিলারসহ মার্কেটের একাংশের কাজ বন্ধ করে দেন। কালের কণ্ঠকে তিনি বলেন, ‘ডিম পাড়ার সঙ্গে সঙ্গেই আমি একটি অংশে কাজ ব...