দেশের আলোচিত ই-কমার্স প্রতিষ্ঠান ইভ্যালির সাতটি o গাড়ি নিলামে তোলা হচ্ছে। ইভ্যালির ব্যবস্থাপনায় হাইকোর্ট গঠিত বোর্ডের সদস্য ও প্রতিষ্ঠানটির বর্তমান ব্যবস্থাপনা পরিচালক মো. মাহবুব কবীর আজ বৃহস্পতিবার এক বিজ্ঞপ্তিতে এ নিলাম আহ্বান করেছেন। আগামী ১০ ফেব্রুয়ারি গাড়িগুলোর নিলাম হবে। নিলাম বিজ্ঞপ্তিতে দেখা গেছে, ইভ্যালির মালিকানাধীন একটি রেঞ্জ রোভার, একটি টয়োটা প্রিউস, একটি টয়োটা সি এইচ আর, দুটি টয়োটা এক্সিও, একটি হোন্ডা ভেজেল ও একটি টয়োটা মাইক্রোবাস আপাতত নিলামে তোলা হয়েছে। এসব গাড়ির ন্যূনতম নিলাম মূল্যও উল্লেখ করা হয়েছে বিজ্ঞপ্তিতে। ২০২০ সালে তৈরি রেঞ্জ রোভারের ন্যূনতম নিলাম মূল্য এক কোটি ৬০ লাখ টাকা উল্লেখ করা হয়েছে। এছাড়া টয়োটা প্রিউসের ন্যূনতম দর ১৩ লাখ ৫০ হাজার, টয়োটা সিএইচআর দর ১৮ লাখ, টয়োটা এক্সিওর প্রতিটির দর ৯ লাখ ১৮ হাজার, হোন্ডা ভেজেলের দর ১৬ লাখ ও টয়োটা মাইক্রোবাসের ন্যূনতম দর ১২ লাখ টাকা ধরা হয়েছে। আগ্রহী ব্যক্তি বা প্রতিষ্ঠান ইভ্যালির ধানমন্ডির উইন্সকোর্ট অফিস থেকে এ নিলামের নিবন্ধন কার্ড নিতে পারবেন। ৬ ফেব্রুয়ারি থেকে ৯ ফেব্রুয়ারি পর্যন্ত নিলামের দরপত্র জমা দেওয়া যাবে। ৫ ...
ভারতের রাজনীতিতে বিভিন্ন পর্যায়ে দুর্নীতিতে আক্রান্ত হয়ে যখন দেশের অনেক নেতা জর্জরিত তখন এক ব্যতিক্রমী চরিত্রের নাম মমতা বন্দ্যোপাধ্যায়। ভারতীয় গণমাধ্যমের তথ্য অনুযায়ী এক তৃতীয়াংশ নেতার সম্পত্তির পরিমাণ কোটি টাকার বেশি হলেও মমতার সম্পত্তি প্রায় ১৭ লাখ টাকা। সম্প্রতি হলদিয়ায় মনোনয়ন পেশের সময় ব্যক্তিগত সম্পত্তির হলফনামা জমা দিয়েছেন মমতা বন্দ্যোপাধ্যায়। সেখানেই ব্যক্তিগত এই তথ্য দিয়েছেন তৃণমূল নেত্রী। জানিয়েছেন, তার গাড়ি নেই, বাড়িও নেই। মনোনয়নে মমতা উল্লেখ করেছেন, তার হাতে নগদ টাকার পরিমাণ রয়েছে ৬৯ হাজার ২৫৫ টাকা। ব্যাংকে রয়েছে, ১২ লাখ ২ হাজার ৩৫৬ টাকা। তার কাছে যেই ন্যাশনাল সেভিং সার্টিফিকেট রয়েছে তার মূল্য ১৮ হাজার ৪৯০ টাকা। মনোনয়নে উল্লেখ রয়েছে, মমতার গয়নার পরিমাণ ১০ গ্ৰামের ও কম। ৯ গ্ৰাম ৭৫০ মিলিগ্ৰাম। যার মূল্য ৪৩ হাজার ৮৩৭ টাকা। পাশাপাশি কোনও গাড়ি নেই। বাড়ি নেই। বসত বা চাষযোগ্য জমিও নেই। মনোনয়নে মমতা বন্দ্যোপাধ্যায়ের আরও জানিয়েছেন কোথাও কোনও ঋণ নেই তার। পরিবারিক সূত্রে কোনও পৈতৃক সম্পত্তিও তিনি পাননি। কোনও ইনকাম ট্যাক্স, পুরসভা সংক্রান্ত কোনও কর বা জিএসটি সংক্রান্ত কোনও কর তার ...