দেশের আলোচিত ই-কমার্স প্রতিষ্ঠান ইভ্যালির সাতটি o গাড়ি নিলামে তোলা হচ্ছে। ইভ্যালির ব্যবস্থাপনায় হাইকোর্ট গঠিত বোর্ডের সদস্য ও প্রতিষ্ঠানটির বর্তমান ব্যবস্থাপনা পরিচালক মো. মাহবুব কবীর আজ বৃহস্পতিবার এক বিজ্ঞপ্তিতে এ নিলাম আহ্বান করেছেন। আগামী ১০ ফেব্রুয়ারি গাড়িগুলোর নিলাম হবে। নিলাম বিজ্ঞপ্তিতে দেখা গেছে, ইভ্যালির মালিকানাধীন একটি রেঞ্জ রোভার, একটি টয়োটা প্রিউস, একটি টয়োটা সি এইচ আর, দুটি টয়োটা এক্সিও, একটি হোন্ডা ভেজেল ও একটি টয়োটা মাইক্রোবাস আপাতত নিলামে তোলা হয়েছে। এসব গাড়ির ন্যূনতম নিলাম মূল্যও উল্লেখ করা হয়েছে বিজ্ঞপ্তিতে। ২০২০ সালে তৈরি রেঞ্জ রোভারের ন্যূনতম নিলাম মূল্য এক কোটি ৬০ লাখ টাকা উল্লেখ করা হয়েছে। এছাড়া টয়োটা প্রিউসের ন্যূনতম দর ১৩ লাখ ৫০ হাজার, টয়োটা সিএইচআর দর ১৮ লাখ, টয়োটা এক্সিওর প্রতিটির দর ৯ লাখ ১৮ হাজার, হোন্ডা ভেজেলের দর ১৬ লাখ ও টয়োটা মাইক্রোবাসের ন্যূনতম দর ১২ লাখ টাকা ধরা হয়েছে। আগ্রহী ব্যক্তি বা প্রতিষ্ঠান ইভ্যালির ধানমন্ডির উইন্সকোর্ট অফিস থেকে এ নিলামের নিবন্ধন কার্ড নিতে পারবেন। ৬ ফেব্রুয়ারি থেকে ৯ ফেব্রুয়ারি পর্যন্ত নিলামের দরপত্র জমা দেওয়া যাবে। ৫ ...
অনেকেই আছেন যাদের লম্বা জার্নিতে বাস অথবা গাড়ি উঠলেই শুরু হয় বমি বমি ভাব। শুধু তাই নয়, পুরো যাত্রা সময়টুকুই অশান্তি বাড়িয়ে কয়েকবার বমি হয়। এটা কিন্তু কোনও রোগ নয়। এটা আসলে মোশন সিকনেস (Motion Sickness)। কারও আবার লম্বা সফরের পরও দু-তিনদিন বমি বমি ভাব, মাথা ঘোরার মতো সমস্যা দেখা দেয়। অনেকে তো বমির ভয়ে লম্বা সফরে যেতেই রাজি হন না। তবে সমস্যা যখন আছে, সমাধানও রয়েছে। কয়েকটি ব্যাপার একটু মেনে চললেই ভ্রমণের সময় বমিভাবের সমস্যা কাটাতে পারবেন। প্রশ্নটি হচ্ছে, বাসে বা গাড়িতে লম্বা সফরের সময় বমি পায় কেন! আসলে Motion Sickness Symptoms-এর জেরে অনেকেই রাস্তাঘাটে সমস্যায় পড়েন। বিরক্তিকর পরিস্থিতি তৈরি হয়। লম্বা সফরের সময় আমাদের মস্তিষ্কের ভিতর কান, চোখ, ত্বক থেকে আলাদা আলাদা সিগনাল যায়। ফলে সেন্ট্রাল নার্ভাস সিস্টেম দ্বন্দ্বে পড়ে যায়। তবে আগে থেকে কিছুটা সাবধানতা অবলম্বন করলে এই সমস্যা কাটিয়ে ওঠা যেতে পারে। সফরের সময় বমি ভাব কাটাতে যা করা প্রয়োজন: ১। বাস বা গাড়ির একদম পিছনের সিটে বসবেন না। বাসের পিছনের সিটে গতির অনুভূতি বেশি হয়। সামনের সিটে বসতে পারলে ভাল। ২। সফরের সময় বমি বমি ভাব হলে বই পড...