দেশের আলোচিত ই-কমার্স প্রতিষ্ঠান ইভ্যালির সাতটি o গাড়ি নিলামে তোলা হচ্ছে। ইভ্যালির ব্যবস্থাপনায় হাইকোর্ট গঠিত বোর্ডের সদস্য ও প্রতিষ্ঠানটির বর্তমান ব্যবস্থাপনা পরিচালক মো. মাহবুব কবীর আজ বৃহস্পতিবার এক বিজ্ঞপ্তিতে এ নিলাম আহ্বান করেছেন। আগামী ১০ ফেব্রুয়ারি গাড়িগুলোর নিলাম হবে। নিলাম বিজ্ঞপ্তিতে দেখা গেছে, ইভ্যালির মালিকানাধীন একটি রেঞ্জ রোভার, একটি টয়োটা প্রিউস, একটি টয়োটা সি এইচ আর, দুটি টয়োটা এক্সিও, একটি হোন্ডা ভেজেল ও একটি টয়োটা মাইক্রোবাস আপাতত নিলামে তোলা হয়েছে। এসব গাড়ির ন্যূনতম নিলাম মূল্যও উল্লেখ করা হয়েছে বিজ্ঞপ্তিতে। ২০২০ সালে তৈরি রেঞ্জ রোভারের ন্যূনতম নিলাম মূল্য এক কোটি ৬০ লাখ টাকা উল্লেখ করা হয়েছে। এছাড়া টয়োটা প্রিউসের ন্যূনতম দর ১৩ লাখ ৫০ হাজার, টয়োটা সিএইচআর দর ১৮ লাখ, টয়োটা এক্সিওর প্রতিটির দর ৯ লাখ ১৮ হাজার, হোন্ডা ভেজেলের দর ১৬ লাখ ও টয়োটা মাইক্রোবাসের ন্যূনতম দর ১২ লাখ টাকা ধরা হয়েছে। আগ্রহী ব্যক্তি বা প্রতিষ্ঠান ইভ্যালির ধানমন্ডির উইন্সকোর্ট অফিস থেকে এ নিলামের নিবন্ধন কার্ড নিতে পারবেন। ৬ ফেব্রুয়ারি থেকে ৯ ফেব্রুয়ারি পর্যন্ত নিলামের দরপত্র জমা দেওয়া যাবে। ৫ ...
বর্তমান যুগে অগোছালো জীবনযাত্রা, ঘুমের অভাব, অতিরিক্ত ফোন, টিভি ও কম্পিউটারের ব্যবহার, কাজের চাপ, স্ট্রেস, দূষণ, হরমোনজনিত সমস্যা, অতিরিক্ত ধূমপান ও মদ্যপান, এই সবকিছুর কারণে চোখের নীচে কালি পড়া বা ডার্ক সার্কল নতুন কিছু বিষয় নয়। প্রায় প্রত্যেকের চোখের নীচেই কালি দেখা যায়। ডার্ক সার্কল থেকে বাঁচতে আমরা নানান বিউটি প্রোডাক্ট ব্যবহার করি বা বিউটি ট্রিটমেন্ট করাই, কিন্তু তারপরেও কোনও ফল পাওয়া যায় না। তাই, এক্ষেত্রে আপনি প্রাকৃতিক উপাদানের সাহায্য নিতে পারেন, বিশেষত নারকেল তেল। ডার্ক সার্কলসহ ত্বকের বিভিন্ন সমস্যার সমাধান করতে পারে নারকেল তেল। নারকেল তেল ত্বকের গভীরে প্রবেশ করে এবং ত্বককে হাইড্রেট রাখে। এছাড়াও, এতে থাকা অ্যান্টি-ইনফ্ল্যামেটরি বৈশিষ্ট্য ত্বকের যেকোনও সমস্যা দূর করে। রোদ থেকে ত্বককে বাঁচায় এবং স্বাস্থ্যকর রাখে। তাহলে আসুন জেনে নেওয়া যাক, ডার্ক সার্কল দূর করতে নারিকেল তেল কীভাবে ব্যবহার করবেন। ১) নারকেল তেল ম্যাসাজ নারকেল তেল চোখের নীচের অংশে নারকেল তেল দিয়ে ম্যাসাজ করা কেবলমাত্র যে ডার্ক সার্কল দূর করে তাই নয়, পাশাপাশি এটি চোখের নীচে ফোলাভাবও কমায়। উপাদান খাঁটি নার...