দেশের আলোচিত ই-কমার্স প্রতিষ্ঠান ইভ্যালির সাতটি o গাড়ি নিলামে তোলা হচ্ছে। ইভ্যালির ব্যবস্থাপনায় হাইকোর্ট গঠিত বোর্ডের সদস্য ও প্রতিষ্ঠানটির বর্তমান ব্যবস্থাপনা পরিচালক মো. মাহবুব কবীর আজ বৃহস্পতিবার এক বিজ্ঞপ্তিতে এ নিলাম আহ্বান করেছেন। আগামী ১০ ফেব্রুয়ারি গাড়িগুলোর নিলাম হবে। নিলাম বিজ্ঞপ্তিতে দেখা গেছে, ইভ্যালির মালিকানাধীন একটি রেঞ্জ রোভার, একটি টয়োটা প্রিউস, একটি টয়োটা সি এইচ আর, দুটি টয়োটা এক্সিও, একটি হোন্ডা ভেজেল ও একটি টয়োটা মাইক্রোবাস আপাতত নিলামে তোলা হয়েছে। এসব গাড়ির ন্যূনতম নিলাম মূল্যও উল্লেখ করা হয়েছে বিজ্ঞপ্তিতে। ২০২০ সালে তৈরি রেঞ্জ রোভারের ন্যূনতম নিলাম মূল্য এক কোটি ৬০ লাখ টাকা উল্লেখ করা হয়েছে। এছাড়া টয়োটা প্রিউসের ন্যূনতম দর ১৩ লাখ ৫০ হাজার, টয়োটা সিএইচআর দর ১৮ লাখ, টয়োটা এক্সিওর প্রতিটির দর ৯ লাখ ১৮ হাজার, হোন্ডা ভেজেলের দর ১৬ লাখ ও টয়োটা মাইক্রোবাসের ন্যূনতম দর ১২ লাখ টাকা ধরা হয়েছে। আগ্রহী ব্যক্তি বা প্রতিষ্ঠান ইভ্যালির ধানমন্ডির উইন্সকোর্ট অফিস থেকে এ নিলামের নিবন্ধন কার্ড নিতে পারবেন। ৬ ফেব্রুয়ারি থেকে ৯ ফেব্রুয়ারি পর্যন্ত নিলামের দরপত্র জমা দেওয়া যাবে। ৫ ...
দেশের শিক্ষাক্রমে ফের বড় ধরনের পরিবর্তন আসছে। সে অনুযায়ী, প্রাক-প্রাথমিক থেকে উচ্চ মাধ্যমিক পর্যন্ত শিক্ষাক্রমে সামঞ্জস্য রেখে পাঠ্যবই বদলে যাবে। পাল্টে যাবে শিক্ষার্থী মূল্যায়ন ব্যবস্থাও। দশম শ্রেণিতে থাকবে আলাদা বই, এর ওপরেই হবে এসএসসি পরীক্ষা। আর এইচএসসি পরীক্ষা হবে দুই ধাপে দুই বছরে। এ ধরনের প্রস্তাবনার আলোকে নতুন শিক্ষাক্রমে আগামী বছর শুধু প্রথম ও দ্বিতীয় এবং ষষ্ঠ ও সপ্তম শ্রেণির শিক্ষার্থীদের হাতে পাঠ্যবই তুলে দেবে জাতীয় শিক্ষাক্রম ও পাঠ্যপুস্তক বোর্ড (এনসিটিবি)। জানা গেছে, সর্বশেষ ২০১২ সালে দেশের শিক্ষা ব্যবস্থায় সংস্কার আসে। এর আগে এ ব্যবস্থায় পরিবর্তন আনা হয় ১৯৯৫ সালেও। নতুন প্রস্তাবনার আলোকে সপ্তম শ্রেণি পর্যন্ত শিক্ষাক্রম তৈরি হচ্ছে। এর আলোকে আগামী বছর শুধু চারটি শ্রেণির শিক্ষার্থীরা পাঠ্যবই পাবে। এসব শ্রেণির শিক্ষাক্রম লেখার কাজ শেষ হবে ১৫ এপ্রিলের মধ্যে। এরপর শুরু হবে পাঠ্যবই লেখা। নতুন শিক্ষাক্রমের আলোকে ২০২৫ সালে এসএসসির প্রথম পরীক্ষা হবে। আর এইচএসসির প্রথম পর্ব (একাদশ শ্রেণিতে) ২০২৬ সালে এবং দ্বিতীয় পর্ব (দ্বাদশ শ্রেণি) হবে ২০২৭ সালে। দশম শ্রেণির ২০২৪ সালের মধ্যে এবং দ্...