দেশের আলোচিত ই-কমার্স প্রতিষ্ঠান ইভ্যালির সাতটি o গাড়ি নিলামে তোলা হচ্ছে। ইভ্যালির ব্যবস্থাপনায় হাইকোর্ট গঠিত বোর্ডের সদস্য ও প্রতিষ্ঠানটির বর্তমান ব্যবস্থাপনা পরিচালক মো. মাহবুব কবীর আজ বৃহস্পতিবার এক বিজ্ঞপ্তিতে এ নিলাম আহ্বান করেছেন। আগামী ১০ ফেব্রুয়ারি গাড়িগুলোর নিলাম হবে। নিলাম বিজ্ঞপ্তিতে দেখা গেছে, ইভ্যালির মালিকানাধীন একটি রেঞ্জ রোভার, একটি টয়োটা প্রিউস, একটি টয়োটা সি এইচ আর, দুটি টয়োটা এক্সিও, একটি হোন্ডা ভেজেল ও একটি টয়োটা মাইক্রোবাস আপাতত নিলামে তোলা হয়েছে। এসব গাড়ির ন্যূনতম নিলাম মূল্যও উল্লেখ করা হয়েছে বিজ্ঞপ্তিতে। ২০২০ সালে তৈরি রেঞ্জ রোভারের ন্যূনতম নিলাম মূল্য এক কোটি ৬০ লাখ টাকা উল্লেখ করা হয়েছে। এছাড়া টয়োটা প্রিউসের ন্যূনতম দর ১৩ লাখ ৫০ হাজার, টয়োটা সিএইচআর দর ১৮ লাখ, টয়োটা এক্সিওর প্রতিটির দর ৯ লাখ ১৮ হাজার, হোন্ডা ভেজেলের দর ১৬ লাখ ও টয়োটা মাইক্রোবাসের ন্যূনতম দর ১২ লাখ টাকা ধরা হয়েছে। আগ্রহী ব্যক্তি বা প্রতিষ্ঠান ইভ্যালির ধানমন্ডির উইন্সকোর্ট অফিস থেকে এ নিলামের নিবন্ধন কার্ড নিতে পারবেন। ৬ ফেব্রুয়ারি থেকে ৯ ফেব্রুয়ারি পর্যন্ত নিলামের দরপত্র জমা দেওয়া যাবে। ৫ ...
মানিকগঞ্জে শহরের বেউথা এলাকায় এহিয়া হোসেন মির্জা (১৬) নামের এক কিশোর গুলিতে আহত হয়েছে। শনিবার রাত ১০টার দিকে বেউথা হলি চাইল্ড স্কুলের সামনে এ ঘটনা ঘটে। আহত এহিয়া হোসেন মির্জা সাটুরিয়া উপজেলার তিল্লি গ্রামের মৃতঃ ইমরান হোসেন মির্জার ছেলে। সে মানিকগঞ্জ সরকারি বালক উচ্চ বিদ্যালয়ের দশম শ্রেণীর ছাত্র। ঘটনার বিবরণ দিতে গিয়ে এহিয়া মির্জার ছোট বোন শুভেচ্ছা মির্জা বলেন, আমার ভাই তারাবির নামাজ শেষ করে বাসায় ফেরার পথে সিমান্ত নামের এক ছেলে তাকে হলি চাইল্ড স্কুলের সামনে ডেকে নিয়ে যায়। এরপরে সেখানে কথাবার্তার এ সময় তার কাছে থাকা পিস্তল দিয়ে আমার ভাইকে গুলি করে। আমার ভাই গুলিবিদ্ধ অবস্থায় দৌড়ে বাসায় এসে বলে সিমান্ত নামের এক ছেলে তাকে গুলি করেছে। এরপর আমার মা ও আমার বোন তাকে দ্রুত মানিকগঞ্জ সদর হাসপাতালে নিয়ে যায়। ঘটনা সম্পর্কে ভিকটিমের স্বজন মানিকগঞ্জ সদর উপজেলার পুটাইল ইউপি চেয়ারম্যান আব্দুল জলিল মোল্লা সাংবাদিকদের জানান, আমরা বাসায় ছিলাম হঠাৎ লোক জনের চিৎকার শুনে রাস্তায় বেড় হয়ে দেখতে পাই আমাদের পাশের বাড়ির একটি ছেলেকে গুলিবিদ্ধ অবস্থায় তার মা এবং বোন হাসপালে নেয়ার চেষ্টা করছে। পরবর্তীতে আমরা শুনত...