দেশের আলোচিত ই-কমার্স প্রতিষ্ঠান ইভ্যালির সাতটি o গাড়ি নিলামে তোলা হচ্ছে। ইভ্যালির ব্যবস্থাপনায় হাইকোর্ট গঠিত বোর্ডের সদস্য ও প্রতিষ্ঠানটির বর্তমান ব্যবস্থাপনা পরিচালক মো. মাহবুব কবীর আজ বৃহস্পতিবার এক বিজ্ঞপ্তিতে এ নিলাম আহ্বান করেছেন। আগামী ১০ ফেব্রুয়ারি গাড়িগুলোর নিলাম হবে। নিলাম বিজ্ঞপ্তিতে দেখা গেছে, ইভ্যালির মালিকানাধীন একটি রেঞ্জ রোভার, একটি টয়োটা প্রিউস, একটি টয়োটা সি এইচ আর, দুটি টয়োটা এক্সিও, একটি হোন্ডা ভেজেল ও একটি টয়োটা মাইক্রোবাস আপাতত নিলামে তোলা হয়েছে। এসব গাড়ির ন্যূনতম নিলাম মূল্যও উল্লেখ করা হয়েছে বিজ্ঞপ্তিতে। ২০২০ সালে তৈরি রেঞ্জ রোভারের ন্যূনতম নিলাম মূল্য এক কোটি ৬০ লাখ টাকা উল্লেখ করা হয়েছে। এছাড়া টয়োটা প্রিউসের ন্যূনতম দর ১৩ লাখ ৫০ হাজার, টয়োটা সিএইচআর দর ১৮ লাখ, টয়োটা এক্সিওর প্রতিটির দর ৯ লাখ ১৮ হাজার, হোন্ডা ভেজেলের দর ১৬ লাখ ও টয়োটা মাইক্রোবাসের ন্যূনতম দর ১২ লাখ টাকা ধরা হয়েছে। আগ্রহী ব্যক্তি বা প্রতিষ্ঠান ইভ্যালির ধানমন্ডির উইন্সকোর্ট অফিস থেকে এ নিলামের নিবন্ধন কার্ড নিতে পারবেন। ৬ ফেব্রুয়ারি থেকে ৯ ফেব্রুয়ারি পর্যন্ত নিলামের দরপত্র জমা দেওয়া যাবে। ৫ ...
আওয়ামী লীগের সাধারণ সম্পাদক এবং সড়ক পরিবহণ ও সেতুমন্ত্রী ওবায়দুল কাদের বলেছেন, আলেম-ওলামা কিংবা কোনো রাজনৈতিক দলের নেতাকর্মীদের ধরা হচ্ছে না। যারা ভাঙচুর ও অগ্নিসংযোগের সঙ্গে জড়িত, ভিডিও ফুটেজ দেখে শুধু তাদের ধরা হচ্ছে। বিএনপি মূলত বিকল্প পথে ক্ষমতায় যেতে চায়। ক্ষমতায় যেতে হলে তাদের আগামী নির্বাচন পর্যন্ত অপেক্ষা করতে হবে। আজ বৃহস্পতিবার চট্টগ্রাম সড়ক জোনের বিআরটিসি ও বিআরটিএর কর্মকর্তাদের সঙ্গে ভার্চুয়াল মতবিনিময় সভায় একথা বলেন ওবায়দুল কাদের।বিএনপির নেতাকর্মী ও আলেম-ওলামাদের ঢালাওভাবে গ্রেপ্তার করা হচ্ছে বলে বিএনপির অভিযোগের জবাবে ওবায়দুল কাদের বলেন, কোনো আলেম-ওলামা তো নন, বিএনপির কোনো নেতাকেও গ্রেপ্তার করা হচ্ছে না। সুনির্দিষ্ট অভিযোগের ভিত্তিতে আইনশৃঙ্খলাবাহিনী ভিডিও ফুটেজ দেখে মামলার আসামিদের গ্রেপ্তার করছে। বিএনপির বিরুদ্ধে অপরাধীদের আড়াল করার অভিযোগ এনে আওয়ামী লীগের সাধারণ সম্পাদক বলেন, ঢাকা, হাটহাজারী ও ব্রাহ্মণবাড়িয়াসহ দেশের বিভিন্ন স্থানে যেভাবে তাণ্ডব চালানো হয়েছে, বিএনপি এখন তাদের আড়াল করার চেষ্টা করছে। বিএনপি মূলত পেছনের দরজা দিয়ে বিকল্প উপায়ে ক্ষমতায় যেতে চায়। ক্ষমতায় যেতে...